হাওড়া অশান্তি মামলায় রিপোর্ট পেশ রাজ্যের, শান্তি ও সম্প্রীতি রক্ষার আবেদন হাইকোর্টের

হাওড়া অশান্তি মামলায় কতগুলি এফআইআর হয়েছে, কতজন গ্রেফতার হয়েছে তার পরিসংখ্যান জানিয়ে আদালতে রিপোর্ট পেশ করেছে রাজ্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: অশান্তি মামলায় কলকাতা হাইকোর্টে রিপোর্ট পেশ করল রাজ্য সরকার। হাওড়া অশান্তি মামলায় কতগুলি এফআইআর হয়েছে, কতজন গ্রেফতার হয়েছে তার পরিসংখ্যান জানিয়ে বুধবার আদালতে রিপোর্ট পেশ করেছে রাজ্য। এদিন মামলার শুনানির সময় প্রধান বিচারপতি মামলাকারীদের কাছে আবেদন করেন রাজ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য। পাশাপাশি কোনও অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেটা রাজ্যের দেখা কর্তব্য বলেও মন্তব্য করেন বিচারপতি।

হাওড়ায় অশান্তির জেরে হওয়া জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। বুধবার সেই মামলার শুনানিতে রাজ্যের তরফে আদালতে অশান্তির ঘটনায় কতগুলি এফআইআর হয়েছে, কতজন গ্রেফতার হয়েছে তা জানিয়ে রিপোর্ট পেশ করা হয়েছে। রিপোর্টে জানানো হয়েছে, হাওড়ার ৫ জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে। ১৭টি এফআইআর দায়ের হয়েছে।  ৯৯ জন গ্রেফতার হয়েছেন।হাওড়া গ্রামীণে ৯টি  এফআইআর হয়েছে, ৩৮ গ্রেফতার। বারাসাতের ৩টি জায়গায় অশান্তি হয়েছে, ৪ টি এফআইআর  হয়েছে, ৫ গ্রেফতার।  মুর্শিদাবাদের ৩টি জায়গায় অশান্তি, ৫ টি এফআইআর, ১৮ জন গ্রেফতার। জঙ্গিপুরের ১টি জায়গায় অশান্তি হয়েছে, ৩টি এফআইআর হয়েছে, ৩০ জন গ্রেফতার। কৃষ্ণনগরের ৩ জায়গায় অশান্তি, ৩ এফআইআর, ২৫ গ্রেফতার। খড়গপুরের ১টি জায়গায় অশান্তি, ১ টি এফআইআর, ৩ জন গ্রেফতার। ডায়মন্ড হারবারে ১টি এফআইআর হয়েছে, ১৭ জন গ্রেফতার। শিয়ালদহের ১ টি জায়গায় অশান্তি, ১ টি এফআইআর, ১ জন গ্রেফতার। বিধাননগরে ১ টি এফআইআর হয়েছে। একইসঙ্গে শেষ ৪৮ ঘণ্টায় কোন ঘটনা ঘটেনি বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে এদিন আদালতে মামলাকারীদের বক্তব্য, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের একটা অংশ এই অশান্তির ঘটনায় যুক্ত ছিল না বলে আমাদের ধারণা। প্রতিবাদের নামে সাধারণ মানুষের ভোগান্তি কেন হবে?  তা নিয়েও প্রশ্ন তোলা হয়। মামলাকারী বলেন, নাগরিকদের নিরাপত্তা রাজ্যের দায়িত্ব। রাজ্য অশান্তি করার সুযোগ করে দিয়েছে। এই ঘটনা পূর্বপরিকল্পিত বলেও দাবি করেন মামলাকারীরা। পাশাপাশি অবিলম্বে সেনা নামানো উচিত বলে সওয়াল করেন মামলাকারীরা।

উল্লেখ্য নবী মহম্মদকে নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের পর দেশজুড়ে বিক্ষোভ ও প্রতিবাদে নামেন বহু মানুষ। রাজ্যেও সেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। হাওড়া-সহ বেশকিছু জায়গায় সেই বিক্ষোভ ঘিরে অশান্তির ঘটনা ঘটে। তা নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। বুধবার সেই মামলার শুনানি ছিল। এদিন শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি।

২৭ জুলাই থেকে বক্রী হবেন শনিদেব! ৩ রাশির জাতকরা সাবধানে থাকুন

অগস্টে সূর্য-বুধ ও মঙ্গলের গোচরে তৈরি হবে রাজযোগ, বদলে যাবে ৪ রাশির জাতকদের জীবন

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা