অ্যাডিনো আতঙ্কে কাঁপছে রাজ্য, বিসি রায় শিশু হাসপাতাল ঘুরে দেখলেন স্বাস্থ্যসচিব

অ্যাডিনো ভাইরাস (Adenovirus) সংক্রমণের জেরে একের পর এক শিশুর (Child) মৃত্যু (Death) ঘটছে রাজ্যে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অ্যাডিনো ভাইরাস (Adenovirus) সংক্রমণের জেরে একের পর এক শিশুর (Child) মৃত্যু (Death) ঘটছে রাজ্যে। শিশুদের ভিড়ে উপচে পড়ছে কলকাতার নারকেলডাঙার বিসি রায় শিশু হাসপাতাল। সেই আবহে অ্যাডিনো মোকাবিলায় কতটা তৈরি শহরের এই হাসপাতাল, তা খতিয়ে দেখলেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম (Narayan Swarup Nigam)। বুধবার তিনি বিসি রায় হাসপাতালে (BC Roy Hospital) গিয়ে সরেজমিনে গোটা ব্যবস্থা খতিয়ে দেখেন।

বুধবার বিসি রায় শিশু হাসপাতাল পরিদর্শনে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের সঙ্গে ছিলেন রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য। হাসপাতালে ব্যবস্থাপনা খতিয়ে দেখেন তাঁরা। স্বাস্থ্য ভবন সূত্রের খবর, বিসি রায় শিশু হাসপাতালে বেডের সংখ্যা বাড়ানো হচ্ছে। হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাসেও কিছু বেড রেখে পরিষেবা শুরু করা হয়েছে বলে খবর। বুধবার স্বাস্থ্যসচিবের পরিদর্শনের পর বিসি রায় শিশু হাসপাতালে বেডের সংখ্যা পর্যায়ক্রমিক ভাবে আরও বাড়ানো হবে।

উল্লেখ্য অ্যাডিনো আতঙ্কের মাঝে বুধবার দুই শিশুর মৃত্যু হয়েছে বিসি রায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। জানা গিয়েছে দুই শিশু জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিল হাসপাতালে। বুধবার ভোর ৪.৫৫ মিনিট নাগাদ মৃত্যু হয় গোবরডাঙা এলাকার বাসিন্দা চার বছরের এক শিশুর। নিউমোনিয়ার জেরে শিশুটির মৃত্যু হয়েছে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে। এদিন ভোরে বিসি রায় হাসপাতালে এক সদ্যোজাতের মৃত্য হয়েছে। রবিবার বারাসতের হাসপাতালে জন্মের পরই শ্বাসকষ্ট শুরু হলে তাকে কলকাতায় এনে বিসি রায় হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। বারাসতের নবপল্লির ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিশুটির মা।

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫