মাঘের শেষে হাওয়াবদল, ফের ঠান্ডার আমেজ ! বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কী ?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মাঘের শেষ এবার শীতের বিদায়বেলা। তবে এইসময় আচমকা পারদ পতনে ফের শীতের আমেজ ফিরেছে কলকাতা-সহ গোটা রাজ্যে। জাঁকিয়ে না হলেও হাল্কা ঠাণ্ডা পড়েছে শহরে। কিন্তু  এই শীত বেশিদিন স্থায়ী হবে না বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। আগামী সোমবার থেকে হাওয়াবদল। উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আবার দক্ষিণবঙ্গে বাড়তে পারে তাপমাত্রার পারদ । 

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি কম। শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস।  যার ফলে শেষ বেলায় শহরবাসী উপভোগ করছে শীত।  কিন্তু সামনের সপ্তাহে আবার তাপমাত্রা বাড়ার পূর্বাভাস। মঙ্গলবার থেকে ঊর্ধ্বমুখী হবে পারদ। সেইসঙ্গে বাড়বে কুয়াশার দাপট । কলকাতার আকাশ পরিষ্কার থাকবে।  দক্ষিণবঙ্গে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪  পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলাতে। 

আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে বদল হবে আবহাওয়ার । হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, সোমবার দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টির পূর্বাভাস। হালকা বৃষ্টির সম্ভাবনা।  সেইসঙ্গে দার্জিলিংয়ে রয়েছে তুষারপাতের সম্ভাবনা । পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে সামান্য থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে, যা সকালে দৃশ্যমানতায় কিছুটা বাধা সৃষ্টি করতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই । 

‘রাজ্য ও কলকাতা পুলিশ মিলিয়ে আরও ১৩ হাজার নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থশাস্ত্রী রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

কর্নেলের পোশাকে ‘প্রতারণার জাল’! টাকা তোলার অভিযোগ, মুর্শিদাবাদে গ্রেফতার যুবক

শেখ হাসিনার দলের সঙ্গে যোগাযোগের অভিযোগে প্রাক্তন হিন্দু সেনা কর্তা গ্রেফতার

এক মণ মটর ডালে তৈরি ২০ ফুটের অভিনব দুর্গা প্রতিমা, দেখতে যাবেন?

মরাঠি ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী-কিংবদন্তি ‘লাবণী’ শিল্পী মধু কাম্বিকর

দুর্গাপুজোয় রাতে কল খুললেই পাওয়া যাবে জল, ঘোষণা অগ্নিমিত্রার

৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে খুনের পর লাশের পাশে বসে সুখটান ঘাতক স্বামীর

‘কলকাতায় ট্রিপল ইঞ্জিনের সরকার,’ পুরভোটের আগে বার্তা মুখ্যমন্ত্রীর

মোদি সরকারের ২০০ আমলা বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, বিস্ফোরক দাবি রাহুলের

তারেক রহমানের পর দিল্লি সফর বাতিল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, অমিত শাহের সঙ্গে বৈঠক ছিল

কুণাল ঘোষকে ‘ডিম্বাস্ত্র’ থেকে বাঁচাতে নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ হাইকোর্টের

মুসলিম মহিলার মৃত্যুতে বন্ধ রাখা হল রামলীলা, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত বিজনৌরে

পাথর খাদান থেকে সর্বোচ্চ রাজস্ব আদায়! তথ্য প্রকাশ করে জানালেন মুখ্যমন্ত্রী