সপ্তাহান্তে কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া! বৃষ্টির সম্ভাবনা কি রয়েছে কলকাতায়?

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি সপ্তাহের শুরুতেই আবহাওয়ার ভোলবদল ঘটেছে গোটা বাংলা জুড়ে। মে মাসের পর এই প্রথম ২২ ডিগ্রিতে নেমে এসেছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। ১৫ই নভেম্বর থেকে রাজ্যে পুরোপুরি প্রবেশ করবে শীতের(Winter) হিমেল হাওয়া। তবে দক্ষিণবঙ্গে গরমের প্রভাব এখনও কমেনি। আর্দ্রতাজনিত অস্বস্তি বিরাজ করায় বাসে-ট্রেনে উঠলেই ঘেমে নাজেহাল হতে হচ্ছে যাত্রীদের। এমনকি নভেম্বর মাস পড়ে গেলেও বাড়িতে বাড়িতে একনাগাড়ে চলছে পাখা কিংবা এসি। তবে আলিপুর আবহাওয়া দফতর(Alipore Weather Department) জানিয়ে দিয়েছে, সপ্তাহান্তে(Weekend) হাওয়া বদল ঘটতে পারে। শুক্রবার থেকেই তাপমাত্রা স্বাভাবিক বা তার নীচে নামতে পারে। এরপরই রাজ্যজুড়ে শীতের আমেজ অনুভূত হওয়ার সম্ভাবনা প্রবল।

আরও পড়ুনঃ দরজা ভেঙে উদ্ধার খেলোয়াড়ের নিথর দেহ, রহস্যজনক মৃত্যুর তদন্তে পুলিশ

কলকাতার(Kolkata) পাশাপাশি বাকি জেলাগুলিতেও পারদ পতন অব্যাহত থাকবে। ১৫ই নভেম্বর থেকে সর্বোচ্চ ও সর্বনিম্ন এই দুই তাপমাত্রাই নিচের দিকে নামতে শুরু করবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমবে। রাজ্যজুড়েই শুষ্ক আবহাওয়ার দাপট থাকবে। দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা খুব কম। তবে উপকূলবর্তী জেলাগুলির কোনও কোনও এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কিন্তু সেই বৃষ্টি হবে ক্ষণস্থায়ী।

এবার নজর রাখা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার(North Bengal Weather) দিকে। সেখানে চলতি সপ্তাহে কেমন আবহাওয়া বিরাজ করবে? হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তরের পার্বত্য জেলাগুলিতে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়ে যাচ্ছে। এরপর অবশ্য আকাশ পরিষ্কার হয়ে যাবে। সকালের দিকে হালকা কুয়াশা পরিস্থিতি লক্ষ্য করা যাবে। বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে, মাঝেসাঝে উঁকি দেবে রৌদ্রজ্জ্বল আকাশ।

আরও পড়ুনঃ দূষণ নিয়ে বাড়ছে উদ্বেগ, আতশবাজি নিষিদ্ধ করার রায়ে কি জানাল সুপ্রিম কোর্ট!

আজ মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৫ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫০ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। আগামী দুই-তিন দিন তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। মোট কথা আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক থাকবে।

আমতলায় অভিষেকের কার্যালয় ভাঙা নিয়ে স্বস্তি হাইকোর্টে, বাড়ল স্থগিতাদেশের মেয়াদ

আয়ুষ্মান কার্ডের e-KYC এখনও হয়নি? ৫ লক্ষের ফ্রী চিকিৎসা পেতে কী করবেনে? জানুন পদ্ধতি

‘ফায়ার লাইসেন্স না থাকলেই হোটেলে ঝোলানো হবে তালা’, কড়া হুঁশিয়ারি চন্দননগর পুলিশের

বারাসতে জেলা পরিষদ ভবনের ‘তিতুমীর সভাকক্ষে’র নাম বদল, করা হল ‘শ্যামাপ্রসাদ ভবন

পাক চর সন্দেহে STF-এর জালে তৃণমূল ব্লক সভাপতির ভাই রাব্বি

লর্ডসে ফের ‘দাদা’ ম্যাজিক! ইংল্যান্ডকে হারিয়ে সৌরভের মতো সেলিব্রেশনে মাতল ভারতীয় দল

‘ফ্রি ফায়ার’ গেমের নেশায় ১৯ বছরের ছেলের হাত ধরে পালাল ৩ গৃহবধূ, চাঞ্চল্য চাপড়ায়

নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে পাষণ্ড বাবাকে মৃত্যুদণ্ডের সাজা আদালতের

পাক চর সন্দেহে দিল্লি থেকে বাঙালি যুবককে গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ

হাইকোর্টে বড় ধাক্কা টুলু মণ্ডলের, রক্ষাকবচের আর্জি খারিজ, চলবে পুলিশি তদন্ত

চুরাশির শিখ বিরোধী হিংসায় কারাবন্দি, প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার

মিলবে ‘ক্যাশলেস’ চিকিৎসা, জানুন কিভাবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় নাম তুলবেন

‘অভিষেককে দেখার জন্য হয়রানি’, অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ব্যাঙ্ককে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত অন্তত ১২, আহত ৩৩