সাগরে নিম্নচাপের রক্তচোখ, রাজ্যজুড়ে কনকনে শীত, সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া?

Share:

নিজস্ব প্রতিনিধি: এর আগেও একাধিকবার লক্ষ্য করা গিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট নয়া ওয়াদার সিস্টেমের কারণে বাংলায়(West Bengal) শীতের আগমনে বিলম্ব ঘটেছে। এদিকে বর্তমানে রাজ্যজুড়ে বিরাজ করছে শীত(Winter)। এই আবহে ফের দক্ষিণ বঙ্গোপসাগরে শনিবার দিন নয়া নিম্নচাপ তৈরি হচ্ছে। এর প্রভাব বাংলায় কতখানি পড়বে তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে। এই নিম্নচাপের জেরে বাংলার শীতকালীন পরিস্থিতি বিঘ্নিত হবে না তো? সেই প্রশ্নও রয়েছে অনেকের মনে। এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরি হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। বঙ্গোপসাগরের পরিস্থিতির দিকে নজর রেখেছে আবহাওয়া দফতর(Weather Department)।

আরও পড়ুনঃ মুঙ্গের থেকে কলকাতায় অস্ত্র নিয়ে আসতেন সুন্দরীরা, তদন্তে নেমে চক্ষু চড়কগাছ গোয়েন্দাদের

ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, এই নিম্নচাপের প্রভাব কোনোভাবেই বাংলার উপর পড়বে না ফলে রাজ্যজুড়ে শীতকালীন পরিস্থিতির কোনও হেরফের হচ্ছে না। আগামী কয়েক দিনেও তাপমাত্রা একই থাকবে। উত্তরবঙ্গে ঘন কুয়াশা এবং দক্ষিণবঙ্গে মাঝারি কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে। কুয়াশার কারণে পার্বত্য জেলাগুলিতে ভোরের দিকে কাঞ্চনজঙ্ঘার দেখা নাও মিলতে পারে। তবে বেলার বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ অনেকখানি পরিষ্কার হয়ে যাবে।

এদিন বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার পর তার অভিমুখ থাকবে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর উপকূলের দিকে। এর ফলে তামিলনাড়ুতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে।

আরও পড়ুনঃ জালিয়াতি রুখতে ‘রূপশ্রী’র টাকা পাঠানো নিয়ে সতর্ক থাকার নির্দেশ জেলাশাসকদের

আজ শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে যা ০.৫ ডিগ্রি বেশি। শুক্রবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি কম। আগামী কয়েকদিন ১৮-১৯ ডিগ্রির আশপাশেই ঘোরাফেরা করবে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। পশ্চিমের জেলা পুরুলিয়াতে অবশ্য সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে ফলে এখনই শীত বিঘ্নিত হওয়ার কোনও সম্ভাবনা নেই। সপ্তাহান্তে আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক থাকবে, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

‘করবা চৌথ’-এ দুঃসময়, অশান্তির মুখোমুখি হবেন ৪ রাশির জাতকরা

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

দীপাবলিতে ৩ রাশির জাতকদের ঘোর সংকট! বৃহস্পতির গোচরে বাড়বে সমস্যা

১ নভেম্বর থেকেই বদলাচ্ছে একাধিক নিয়ম! পকেটে টান পড়বে নাকি মিলবে স্বস্তি?

ফোনে সিম নেই? পয়লা জানুয়ারি থেকে বন্ধ হবে হোয়াটসঅ্যাপ

শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটা থেকে বাঁচতে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল

শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি লেপে জুতোর মালা পরিয়ে গ্রামছাড়া করা হল নেটপ্রভাবীকে

শেষ রক্ষা হল না, অটোয় চেপে চম্পটের সময়ে পুলিশের হাতে পাকড়াও জেল পালানো বন্দি

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩

স্ত্রীর সঙ্গে অশান্তি, স্কাইওয়াক থেকে ৯ মাসের সন্তানকে ছুঁড়ে ফেলল পিশাচ বাবা