রাজ্যে করোনায় শনাক্তের হার কমে ৬.১৫ শতাংশ, ৫০ হাজারের নিচে অ্যাকটিভ রোগী

গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮০৫ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: নমুনা পরীক্ষার সংখ্যা বাড়তেই রাজ্যে সামান্য বাড়ল করোনার দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮০৫ জন। তবে দৈনিক সংক্রমণ বাড়লেও দৈনিক মৃত্যু আগের দিনের তুলনায় কমেছে। মারণ ভাইরাসের ছোবলে নতুন করে প্রাণ হারিয়েছেন ৩৪ জন। স্বস্তি দিয়েছে শনাক্তের হার ও অ্যাকটিভ কেসের সংখ্যা। পজিটিভিটি রেট ৯ দশমিক ০২ শতাংশ থেকে নেমে হয়েছে ৬ দশমিক ১৫ শতাংশ। অ্যাকটিভ অর্থা‍ৎ সক্রিয় রোগীর সংখ্যা ৫০ হাজারের গণ্ডির নিচে নেমেছে।

শুক্রবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘আগের দিনের তুলনায় গত ২৪ ঘন্টায় রাজ্যে নমুনা পরীক্ষার সংখ্যা অনেকটাই বেড়েছে। একদিনে নতুন করে ৬১ হাজার ৮৮৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনায় শনাক্তের হার অর্থা‍ৎ পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ৬ দশমিক ১৫ শতাংশে। তিন হাজার ৮০৫ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত হলেন ১৯ লাখ ৮৬ হাজার ৬৬৭ জন। মারণ ভাইরাস কেড়েছে আরও ৩৪ প্রাণ। এ নিয়ে করোনার বলি হলেন ২০ হাজার ৫১৫ জন।’

গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণে উত্তর ২৪ পরগনাকে পিছনে ফেলে শীর্ষে উঠে এসেছে কলকাতা। মহানগরীতে একদিনে সংক্রমিত হয়েছেন ৪৮১ জন। প্রাণ হারিয়েছেন আটজন। উত্তর ২৪ পরগনা অবশ্য মৃত্যুর নিরিখে শীর্ষে। ওই জেলায় একদিনে মারণ ভাইরাসের ছোবলে মৃত্যুর কোলে লুটিয়ে পড়েছেন নয়জন। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩৮ জন। দক্ষিণ ২৪ পরগনায় কারও মৃত্যু না হলেও আক্রান্ত হয়েছেন ২৭৪ জন। হাওড়া ও হুগলিতে নতুন করে সংক্রমিত হয়েছেন যথাক্রমে ১১৭ ও ১৭২ জন।

দৈনিক সুস্থতার হার যথেষ্টই আশার আলো দেখাচ্ছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে জয়ী হয়েছেন ১৩ হাজার ৭৬৭ জন। এ নিয়ে রাজ্যে করোনাকে জয় করলেন ১৯ লাখ ২০ হাজার ৪২৩ জন। সুস্থতার হার আগের দিনের চেয়ে বেড়ে হয়েছে ৯৬ দশমিক ৬৭ শতাংশ। একদিনে অ্যাকটিভ কেসের সংখ্যা কমেছে ৯ হাজার ৯৯৬টি। যার ফলে রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা দীর্গদিন বাদে ৫০ হাজারের গণ্ডির নিচে নেমে এসেছে। এদিন সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ হাজার ৭২৯ জনে।

বীরভূমে মহিলাকে গণধর্ষণ, বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা ‘নির্যাতিতা’-র, গ্রেফতার ১

চলন্ত ট্রেনে ‘গর্ভবতী’ মহিলাকে ধর্ষণ, আলিপুরদুয়ারের পাকড়াও অভিযুক্ত

মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে সোনার চেন ছিনতাই, তারপর গুলি! চাঞ্চল্য গোপালনগরে

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?

শহরে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ দুই রোগী!

তাপমাত্রা বাড়লেই কন্ট্রোল রুমে অ্যালার্ট, মেট্রো স্টেশনে বসছে স্মার্ট সেন্সর

ভিডিয়োকলে নগ্ন নারীতে আসক্ত স্বামী, কুকর্ম ধরে ফেলতেই স্ত্রীকে পুড়িয়ে খুন যুবকের

হাত দিয়ে গোল করেছিলেন মারাদোনা, ১০০ কোটিতে নিলাম হতে চলেছে সেই ঐতিহাসিক বল

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

বিদেশে চাকরির স্বপ্নভঙ্গ! পর্তুগালে বিয়ারের দোকানের মালিকের কাছে ‘বিক্রি’ হলেন ভারতীয় তরুণী

পুলিশ হেফাজতে রহস্যমৃত্যু যুবকের, চাঞ্চল্য হালিশহরে

বিনামূল্যে দেখা যাবে ভারত-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ, দর্শক টানতে বড় সিদ্ধান্ত লঙ্কা ক্রিকেট বোর্ডের