ভিডিয়োকলে নগ্ন নারীতে আসক্ত স্বামী, কুকর্ম ধরে ফেলতেই স্ত্রীকে পুড়িয়ে খুন যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্ত্রীকে বাঁশের খুঁটিতে বেঁধে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। বিবাহবহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় এই ঘটনা বলে অভিযোগ মৃতার পরিবারের। গুরুতর দগ্ধ অবস্থায় কয়েক দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শনিবার মৃত্যু হয়েছে ২০ বছরের চুন্নি খাতুনের। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মানিকচকে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মানিকচক থানার নুরপুর গ্রাম পঞ্চায়েতের নাদারটোলা এলাকায় ঘটনাটি ঘটে। চুন্নির বাপের বাড়ি বিহারের কাটিহার জেলার বাইরিয়া এলাকায়। প্রায় এক বছর আগে নুরপুরের বাসিন্দা ক্ষুদ্র ব্যবসায়ী সামিউল শেখের সঙ্গে তাঁর বিয়ে হয়। অভিযোগ, বিয়ের পর প্রথম কয়েক মাস তাঁদের দাম্পত্য জীবন স্বাভাবিক ছিল। এরপর এলাকার এক তরুণীর সঙ্গে সামিউলের বিবাহবহির্ভূত সম্পর্ক তৈরি হয়। নিয়মিত ওই তরুণীর সঙ্গে লুকিয়ে ভিডিয়োকলে কথা বলতেন তিনি। বিষয়টি জানতে পেরে স্বামীর সঙ্গে অশান্তি শুরু হয় চুন্নির। পরিবারের অভিযোগ, সম্প্রতি সামিউলকে ওই তরুণীর সঙ্গে ভিডিয়োেকলে কথা বলতে দেখে প্রতিবাদ করেন চুন্নি। রাগের মাথায় স্বামীর মোবাইল ফোনটি আছাড় মেরে ভেঙে দেন তিনি। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

আরও পড়ুনঃ প্রেমিকের হাত ধরে ঘরছাড়া নাবালিকা, শেষমেশ ঠাঁই সোনাগাছিতে

অভিযোগ, চুন্নিকে বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হয়। গুরুতর দগ্ধ অবস্থায় তাঁকে মালদা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় শনিবার তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় সামিউল শেখ, তাঁর ভাই আনিস শেখ, বোন চামেলি বিবি এবং মা দিলনুর বিবির বিরুদ্ধে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে চুন্নির পরিবার। পুলিশ সূত্রে খবর, ঘটনার পর থেকেই অভিযুক্তেরা পলাতক। তাঁদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে মামলা, দ্রুত শুনানির আবেদন হাইকোর্টে

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…