চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজ্যে করোনার দৈনিক সংক্রমণের লং জাম্প, শনাক্তের হারও ঊর্ধ্বমুখী

নিজস্ব প্রতিনিধি: নমুনার পরীক্ষার সংখ্যা বাড়তেই রাজ্যে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা এক লাফে অনেকটা বাড়ল। দৈনিক সংক্রমণ ফের পঞ্চাশ ছুঁইছুঁই। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৬ জন। দৈনিক সংক্রমণের পাশাপাশি শনাক্তের হারও এক ধাক্কায় অনেকটা বেড়েছে। গত ২৪ ঘন্টায় রাজ্যে পজিটিভিটি রেট দাঁড়িয়েছে শূন্য দশমিক ৬৮ শতাংশে। তবে সামান্য স্বস্তি দিয়েছে দৈনিক মৃত্যুর পরিসংখ্যান। নতুন করে প্রাণহানি ঘটেনি।

মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে নমুনা পরীখ্ষার সংখ্যা বেড়েছে। নতুন করে ৬ হাজার ৭৩০টি নমুনা পরীখ্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৬৮ শতাংশে। নতুন করে ৪৬ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ১৮ হাজার ৬৪৬ জনে। নতুন করে কেউ প্রাণ হারাননি। ফলে রাজ্যে করোনার মৃত্যুমিছিল ২১ হাজার ২০৩-এ থমকে রয়েছে।’

দৈনিক সংক্রমণ ও শনাক্তের পাশাপাশি অস্বস্তি বাড়িয়েছে সুস্থতার হার। রাজ্যে ফের মারণ ভাইরাসে দৈনিক আক্রান্তের তুলনায় দৈনিক সুস্থ হওয়ার সংখ্যা কম। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন ৩৭ জন। এ নিয়ে রাজ্যে করোনা জয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লাখ ৯৭ হাজার ২৬ জনে। সুস্থতার হার ৯৮ দশমিক ৯৩ শতাংশেই রয়েছে। একদিনে অ্যাকটিভ কেস বেড়েছে ৯টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১৭ জনে। তার মধ্যে হাসপাতালে চিকি‍ৎসাধীন মাত্র আট জন।’  

Published by:

Share Link:

More Releted News:

ভোটের দিন অশান্তি হলে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা, হুঁশিয়ারি সিইও মনোজের

আজ রাত থেকেই আকাশে উড়বে ড্রোন, ৭২ ঘণ্টা আগেই বর্ডার সিলের নির্দেশ

খাস কলকাতায় ভোটের মুখে বিপুল পরিমাণ কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

গরম বাড়লেও দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস, উত্তরে চলবে দুর্যোগ

Super Saturday-তে ভোট প্রচারে হাওড়ায় মমতা, মুর্শিদাবাদে অভিষেক

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ