ফের পশ্চিমি ঝঞ্ঝার দাপট, কবে মিলবে শীতের আমেজ, বড় আপডেট হাওয়া অফিসের  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ভরা মাঘে নেই ঠান্ডার আমেজ। বেলা বাড়তে চড়া রোদে লাগছে না সোয়েটার। এখন ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। এই পরিস্থিতিতে দুঃসংবাদ শোনাল হাওয়া অফিস। নতুন সপ্তাহে জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনা নেই। আগামী ২২ জানুয়ারি থেকে নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা ঢুকবে। ফলে বাড়বে তাপমাত্রার পারদ।

আগামী চার থেকে পাঁচ দিন কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ১২-১৪ ডিগ্রির আশপাশেই থাকবে। কনকনে ঠাণ্ডা পড়ার সম্ভাবনা খুবই কম।  সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা দক্ষিণ বঙ্গের জেলায়। তবে রবিবার কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে। তাপমাত্রার পারদ কিছুটা হলেও কমবে। তবে তা ক্ষণস্থায়ী। দিনভোর আকাশ থাকবে পরিষ্কার ।

দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গে দেখা গিয়েছে একই চিত্র। দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ঘন কুয়াশার সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় দৃশ্যমানতা ২০০ মিটার বা তার নীচে নেমে আসতে পারে। সেইসঙ্গে  উত্তরবঙ্গের আকাশ আগামী কয়েকদিন মেঘলা থাকবে। তবে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। আজ কলকাতার  তাপমাত্রা থাকবে ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি বেশি।  বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থাকবে  ৫২ থেকে ৮৯ শতাংশ।

অস্ত্রভাণ্ডার শক্তিশালী করতে চিন থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে ইরান

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, বানিয়ে ফেলুন তেল ছাড়া লেমন সয়াবিন

IIT-তে ভর্তি হতে না পেরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক, গ্রেফতারের বদলে পেলেন বিরাট সুযোগ

‘শুনানি’ চলাকালীন লাইভে শোনা যাবে না কোনও অডিও, নির্দেশ সুপ্রিম কোর্টের

আরশোলাদের সংসদ অভিযানে দিল্লি পুলিশের ‘জুলুম’ নিয়ে সাফাই নাড্ডার

নিউটাউনে রহস্যমৃত্যু! পরোটার দোকান থেকে উদ্ধার মৃতদেহ

অনুব্রত ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকা!

ফের নলহাটিতে পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার বিপুল বিস্ফোরক, ছিল নাশকতার ছক?

ভারত-চিনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট, একাধিক এক্স অ্যাকাউন্টকে নোটিস দিল্লি পুলিশের

জল্পনার অবসান, কলকাতা নাইট রাইডার্সে যোগ দিলেন পদত্যাগী ভারতীয় দলের সহকারী কোচ

ইডির দফতরে হাজিরা দেওয়ার আগে প্রধানমন্ত্রীর প্রশংসা মদনের, শুনে যা বললেন দিলীপ