ভারপ্রাপ্ত উপাচার্য পেলেও এবার পদত্যাগ ডিন অফ সায়েন্সের

এখনও ২৪ ঘন্টা পার হয়নি নতুন ভারপ্রাপ্ত উপাচার্য প্রাপ্তির ঘটনা। অথচ তার মধ্যেই কিনা পদত্যাগ করে বসলেন বিশ্ববিদ্যালয়ের ডিন অফ সায়েন্স।

Share:

নিজস্ব প্রতিনিধি: এখনও ২৪ ঘন্টা পার হয়নি নতুন ভারপ্রাপ্ত উপাচার্য প্রাপ্তির ঘটনা। অথচ তার মধ্যেই কিনা পদত্যাগ করে বসলেন বিশ্ববিদ্যালয়ের ডিন অফ সায়েন্স। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠে গিয়েছে, সম্যসার সমাধান কী হবে এই ভাবে? নাকি বিশ্ববিদ্যালয় এবার প্রশাসনিক অচালাবস্থার দিকে এগিয়ে যাবে? নজরে যাদবপুর বিশ্ববিদ্যালয়(Jadavpur University)। শনি সন্ধ্যায় রাজ্যপাল সি ভি আনন্দ বোস(C V Ananda Bose) যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসাবে ওই বিশ্ববিদ্যালয়েরই গণিতের অধ্যাপক বুদ্ধদেব সাউকে(Budhadev Shaw) অস্থায়ী উপাচার্য(VC) হিসাবে নিয়োগ করেছেন। সেই ঘটনার পরে পরেই রবিবার বেলার দিকে বিশ্ববিদ্যালয়ের ডিন অফ সায়েন্স(Dean of Science) সুবিনয় চক্রবর্তী(Subinay Chakrabarty) পদত্যাগ করে দেন। রবিবার তিনি নিজের পদত্যাগপত্র ইমেল করে জমা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অমিতাভ দত্তের কাছে। সুবিনয় বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক। ব্যক্তিগত কারণ দেখিয়েই ইস্তফা দিয়েছেন তিনি, এমনটাই জানা গিয়েছে।

আরও পড়ুন Aadhaar Card Update নিয়ে কড়া সতর্কবার্তা UIDAI’র

জানা গিয়েছে, অস্থায়ী উপাচার্য হিসাবেই দায়িত্ব দেওয়া হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়েরই অধ্যাপক বুদ্ধদেব সাউকে। গত ৩১ মে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে ইস্তফা দেন সুরঞ্জন দাস। আচার্য বোসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন তিনি। পরে ওই পদে অস্থায়ী উপাচার্য হিসাবে যাদবপুরেরই ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক অমিতাভ দত্তকে নিয়োগ করেছিলেন রাজ্যপাল। কিন্তু গত ৪ অগস্ট অমিতাভও ইস্তফা দেন। পরে জানা যায়, রাজ্যপাল বোসই তাঁকে বলেছেন ইস্তফা দিতে। এর পর আর নতুন করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে স্থায়ী বা অস্থায়ী ভাবে কাউকে নিয়োগ করা হয়নি। ফলত, উপাচার্যহীন হয়েই ছিল যাদবপুর। তার মধ্যেই গত ৯ অগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের এ-২ ব্লকের তিন তলার বারান্দা থেকে পড়ে গিয়ে প্রথম বর্ষের এক নবাগত পড়ুয়ার মৃত্যু হয়। সেই ঘটনা নিয়ে তোলপাড় গোটা রাজ্য। সেই আবহে এ বার বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করলেন আচার্য।

আরও পড়ুন আইন মেনে গ্রামে বাড়ি, Panchayat Building Rules আনছে রাজ্য

রবিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নতুন ভারপ্রাপ্ত উপাচার্যের সঙ্গে সহযোগিতার আস্বাস দিয়েছেন। কিন্তু সেটা কার্যত প্রশ্নের মুখে পড়ে গিয়েছে বিশ্ববিদ্যালয়েরই ডিন অফ সায়েন্স ইস্তফা দিয়ে দেওয়ায়। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন বলা হলেও, তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে কিন্তু সম্পূর্ণ অন্য তথ্য পাওয়া যাচ্ছে। সুবিনয় চক্রবর্তী ও বুদ্ধদেব সাউ দুইজনই যাদবপুর বিশ্ববিদ্যাল্যয়ের গণিতের অধ্যাপক। কিন্তু সুবিনয় ছিলেন ডিন অফ সায়েন্স। বুদ্ধদেব তাঁর অধীনে কাজ করতেন। অথচ সেই সুবিনয়কে ডিঙিয়ে বুদ্ধদেবকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য বানিয়ে দিয়েছেন রাজ্যপাল যা সুবিনয়ের কাছে অত্যন্ত অপমানজনক লেগেছে। সেই কারণেই তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন যা কার্যত বলেই দিচ্ছে যে তিনি মন থেকে বুদ্ধদেবের ভারপ্রাপ্ত উপাচার্য হওয়া মেনে নিতে পারেননি।

আরও পড়ুন ডাকাতির ঘটনায় ২ কনস্টেবলের ৯ বছরের জেল, লকআপে ইন্সপেক্টরও

তবে এদিন সংবাদমাধ্যবে বুদ্ধদেব সবার সঙ্গে সহযোগিতার আশ্বাসই দিয়েছেন। বলেছেন, ‘অকারণে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বদনাম করে এর ক্ষতি করবেন না। তা হলে মানুষেরই ক্ষতি হবে। আমি এ কথা বলছি না যে, দোষীরা শাস্তি পাবেন না। কোনটায় সকলের ভাল হবে, এই মুহূর্তে আমাদের সেটাই দেখা উচিত। নিরাপত্তার বিষয়টি অবশ্যই জরুরি। কিন্তু তার জন্য আলাদা করে সিসিটিভির দিকে ঝোঁক না থাকাই ভাল। কোথায় কোথায় দুর্বলতা আছে দেখতে হবে। সব জায়গাতেই উন্নতির পরিসর থাকে। আলাদা করে সিসিটিভি নিয়ে ভেবে লাভ নেই। সিকিউরিটি (নিরাপত্তা)-র বিষয়টি ভাল করে দেখতে হবে। সিসিটিভি তো প্রযুক্তি মাত্র। পরিবর্তে আরও অনেক ব্যবস্থা আছে। দেখতে হবে কোনটা করলে আমাদের সুস্থ মানের চিন্তাভাবনা ব্যাহত হবে না এবং সিকিউরিটিও বজায় থাকবে।’

আরও পড়ুন বাংলাদেশ সীমান্তে এপার বাংলায় ৮টি জেলায় হবে সীমান্ত হাট

এদিকে পড়ুয়া মৃত্যুর ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে হয়েছে ১৩। শনিবার রাতে আরও এক প্রাক্তনীকে গ্রেফতার করা হয়। যদিও তিনি হস্টেলের আবাসিক নন। ধৃত জয়দীপ ঘোষের বিরুদ্ধে সেই রাতে পুলিশকে হস্টেলে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে। তাঁকে আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ। অন্য ধৃতেরা হলেন, সৌরভ চৌধুরী (প্রাক্তনী, গণিত বিভাগ), মনোতোষ ঘোষ (সমাজবিদ্যা, দ্বিতীয় বর্ষ), দীপশেখর দত্ত (অর্থনীতি, দ্বিতীয় বর্ষ), মহম্মদ আরিফ (তৃতীয় বর্ষ, সিভিল ইঞ্জিনিয়ারিং), আসিফ আফজল আনসারি (চতুর্থ বর্ষ, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং), অঙ্কন সরকার (তৃতীয় বর্ষ, সিভিল ইঞ্জিনিয়ারিং), অসিত সর্দার (প্রাক্তনী), সুমন নস্কর (প্রাক্তনী), সপ্তক কামিল্যা (প্রাক্তনী), শেখ নাসিম আখতার (রয়াসন, প্রাক্তনী), হিমাংশু কর্মকার (গণিত, প্রাক্তনী) এবং সত্যব্রত রায় (কম্পিউটার সায়েন্স)। 

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘ম্যাজিস্ট্রেটই গুলি চালানোর নির্দেশ দিতে পারেন’, রাহুলের ‘জ্ঞান’ নিয়ে খোঁচা জিতেন্দ্র’র

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির