আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘মেঘনার মাঠে প্রোমোটিং হলে কব্জি কেটে নেব’

নিজস্ব প্রতিনিধি: খেলার মাঠে বাম-কংগ্রেস-বিজেপি যৌথভাবে প্রোমোটিং করার চেষ্টা করছে। এই অভিযোগ তুলে ফেসবুক লাইভে সরব কামারহাটির বিধায়ক মদন মিত্র। তাঁর সাফ হুঁশিয়ারি, ‘মেঘনার মাঠে প্রোমোটিং করলে কব্জি কেটে নেব’। শুধু তাই নয়, প্রয়োজনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হবে বলেও জানিয়েছেন তিনি।

বিজয়ার শুভেচ্ছা জানাতে কামারহাটির বাড়ি বাড়ি ঘুরছিলেন মদন মিত্র। সেই সময়ই প্রোমোটিংয়ের কথা তাঁর কানে আসে। এরপরই ফেসবুকে লাইভ করে তিনি বলেন, ‘মেঘনার মাঠ দখল হয়ে যাচ্ছে। কিছু প্রোমোটার এই খেলার মাঠে কংক্রিটের জঙ্গল তৈরি করতে চাইছে। মেঘনার মাঠের দিকে যে হাত বাড়াবে তার কব্জি কেটে দেব। আমি মদন মিত্র বলছি। আমি কামারহাটিতে বোমাবাজি বন্ধ করেছি। এরা তো চুনোপুঁটি।’ এই ইস্যুতে সতীর্থের পাশে দাঁড়িয়েছেন তৃণমূলের দমদম-ব্যরাকপুর সাংগঠনিক জেলার সভাপতি পার্থ ভৌমিক। যদিও কামারহাটি পুরসভা সূত্রে খবর, মেঘনা মাঠে এরকম কোনও প্রোমোটিংয়ের খবর তাদের কাছে নেই।

তিনি এমএম। প্রায়ই সংবাদের শিরোনামে উঠে আসেন তিনি। ফেসবুক লাইভেও বেশ জনপ্রিয় তিনি। বিভিন্ন সময়ে ফেসবুক লাইভে বিভিন্ন বিতর্কিত মন্তব্যও করেছেন মদন মিত্র। তবে এবার সরাসরি বেআইনি প্রোমোটিংয়ের বিরুদ্ধে মুখ খুললেন তিনি। যদিও কামারহাটি পুরসভা থেকে প্রোমোটিংয়ের বিষয়টি অস্বীকার করা হলে তারপর ফের আর একটি ফেসবুক লাইভ করেন মদন মিত্র। তিনি বলেন, ‘আমি পাঞ্জা কেটে নেব কথাটা রাগের বশে উত্তেজিত হয়ে বলেছি। আই অ্যাম রিয়েলি সরি। কিন্তু, পার্থ ভৌমিক যেটা জানেন না সেটা হল এখানে এত বড় বড় রাঘব বোয়ালেরা রয়েছে। যা নৈহাটি বা হালিশহরে নেই। ভাটপাড়ার রাঘব বোয়ালরা আরিয়াদহের রাঘব বোয়ালদের কাছে বাচ্চা।’ তাঁর আরও অভিযোগ, প্রোমোটিংয়ের চেষ্টা করছে বাম-কংগ্রেস-বিজেপি। তা কখনওই হতে দেবেন না তিনি। প্রয়োজনে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

‘হেরে যাওয়া মানুষের নাটক শুরু’, স্ট্রংরুমকাণ্ডে মমতাকে তোপ দিলীপের

‘শ্রমিকরাই দেশের গর্ব ও সমাজের সম্পদ’, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

অবশেষে পুর দুর্নীতি মামলায় ইডির তলবে সিজিও কমপ্লেক্সে সুজিত বসু

বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

নির্বাচনে অশান্তি ঠেকাতে আধাসেনার জওয়ানদের দেওয়া হয়েছে ১ লক্ষ লাঠি

মধ্যবিত্তের পকেটে বাড়তি চাপ! অটোতে উঠলেই ২০ টাকার ভাড়া এখন ২৫ টাকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ