বাজারে দাম ৮ টাকা, ৬ টাকায় ডিম বিক্রি করছে হরিণঘাটার স্টল

বাংলার বাজারে ডিমের দাম এখন দাঁড়িয়েছে ৮ টাকা করে। তবে Haringhata Meat’র স্টলেই মিলবে ৮ টাকার কম দামে ডিম। মাত্র ৬টাকা ৭৫ পয়সা করে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালির(Bengali People) পাতে ডিম থাকবে না সে আবার হয় নাকি! থাকতেই হবে ডিম(Egg)। কেউ ব্রেকফাস্টে খান, তো কেউ দুপুরে। কেউ দুইবেলা খান তো কেউ কয়েক দিন অন্তর। কেউ ভেজে খান তো কেউ সিদ্ধ করে খান। কিন্তু ৮ থেকে ৮০ সবাই খান। যারা ডিম ভালবাসেন তাঁদের অনেকে আবার মাংস বা মাছ ফেলেও ডিম খান। কিন্তু বাংলার বাজারে সেই ডিমের দামই এখন দাঁড়িয়েছে ৮ টাকা করে। স্বাভাবিক ভাবেই হাতে ছ্যাঁকাও খেতে হচ্ছে বাঙালিকে। সবাই তাই সন্ধান শুরু করেছেন, কোথায় কম দামে টাটকা ডিম মিলবে? তার উত্তর দিতে হাজির রাজ্য সরকারের Livestock Development Corporation Limited বা WBLDCL। এই সরকারি সংস্থার Haringhata Meat’র স্টলেই মিলবে ৮ টাকার কম দামে ডিম।

জানা গিয়েছে, WBLDCL বাজারে ডিম বিক্রি করছে বাজারদরের থেকে অনেকটাই কম দামে। প্রতি পিসের দাম পড়ছে, ৬ টাকা করে। ৩০টি ডিমের ট্রের দাম ১৮০ টাকা। আর  ১০০টি ডিমের দাম পড়বে ৬০০ টাকা। অর্থা‍ৎ বাজার দরের তুলনায় প্রতি পিস ডিম ২ টাকা দামে বিক্রি করছে প্রাণিসম্পদ উন্নয়ন দফতরের অধীনস্ত সংস্থা। বড়দিন থেকে ইংরেজি নববর্ষের মরশুমে সব থেকে বেশি বাড়ে মুরগির মাংসের দাম। এবারেও সেই মাংস কার্যত ২০০ ছুঁইছুঁই। এই অবস্থায় অনেকেই ডিমের দিকে ঝুঁকেছিলেন। কিন্তু এবার সেই গুড়েও বালি পড়ে গিয়েছে। খোলাবাজারে ডিম বিক্রি হচ্ছে ৮ টাকা প্রতি পিস। এই অবস্থায় যদি কেউ Haringhata Meat’র স্টলে যান তাহলে তিনি কিন্তু বাজারদরের থেকে অনেকটাই কম দামে ডিম কিনতে পারবেন।

আজকের রাশিফল: আবেগের বশে বড় সিদ্ধান্ত নিলে ফল ভয়ঙ্কর হতে পারে……

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে