দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঠাণ্ডায় কাবু কলকাতাবাসী, পারদ নামল ১৯ ডিগ্রিতে

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে আগমনের পরই খেলা শুরু করে দিয়েছে শীত(Winter)। হু হু করে কমছে তাপমাত্রা। ১৯ ডিগ্রিতে নেমেছে কলকাতার(Kolkata) তাপমাত্রার পারদ। তবে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, আগামীদিনে আরও কমবে তাপমাত্রা। আগামী দুই দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮-১৯ ডিগ্রির মধ্যে। এদিকে শান্তিনিকেতন ও পুরুলিয়ায় ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারদ। রাজ্য জুড়েই এখন শীতের আমেজ। ক্রমশ বাড়বে উত্তুরে হাওয়ার দাপট। গোটা সপ্তাহ জুড়েই বজায় থাকবে শীতকালীন আবহাওয়া।

আরও পড়ুনঃ আইপিএল নিলামে কোন পাকিস্তানি খেলোয়াড় রয়েছেন জানেন কী?

আজ সকাল থেকেই উত্তরবঙ্গের তিন জেলা দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে ঘন কুয়াশার দাপট লক্ষ্য করা গিয়েছে। মালদা ও উত্তর দিনাজপুরেও একই চিত্র লক্ষ্য করা গিয়েছে। গতকাল কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি। এদিকে দার্জিলিংয়ের গতকালের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৪ ডিগ্রি। আলিপুর আবহাওয়া দফতরের(Alipore Weather Department) তরফে জানানো হয়েছে, রাজ্যে উত্তুরে হাওয়া প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী কয়েক দিনে আরও দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে রাজ্যের সর্বত্র।

আরও পড়ুনঃ রেশন বাবদ বকেয়া ১২ হাজার ৭১৪ কোটি টাকা চেয়ে কেন্দ্রকে চিঠি খাদ্য দফতরের

বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়াতে এদিন হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গিয়েছে। আগামী কয়েকদিন পরিস্থিতি একই থাকবে। সকালের দিকে প্রায় সব জেলাতেই হালকা কুয়াশা ও ধোঁয়াশা থাকবে। এদিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কার থাকবে। আজ, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.১ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৬ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৩৮ থেকে ৯৩ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আগামী কয়েকদিনেও শীতকালীন পরিস্থিতির খুব বেশি হেরফের হবে না।

Published by:

Share Link:

More Releted News:

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

শুভেন্দু’র অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যাবে নির্বাচন শেষে দাবি তৃণমূল প্রার্থীর

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

জেলাশাসকের হস্তক্ষেপে ভোট দিতে পারলেন নন্দলাল বসুর নাতি

বলাগড়ের বিজেপি প্রার্থীর নাম কী?‌ ভুল পরিচয় দিয়ে খোরাক অমিত শাহ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ