দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গুগল ম্যাপে পাবেন না এই রোমাঞ্চ! ময়ূরাক্ষীর চরে লুকিয়ে আছে ইতিহাসের কোন বড় চমক?

নিজস্ব প্রতিনিধি: বীরভূম জেলার এক ঐতিহ্যবাসী জনপদের নাম কোটাসুর। নামটি শুনলে অনেকের মনেই পৌরাণিক কোনও অসুরের কথা ভেসে ওঠে,কিন্তু বাস্তবতা ঠিক তেমন নয়। যদিও কোটাসুর নামের সঙ্গে পুরাণ ও লোককথার গভীর যোগ রয়েছে। বীরভূমের বুক চিরে প্রবাহিত ময়ূরাক্ষী নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে এই প্রাচীন জনপদ। ময়ূরেশ্বর থানার অন্তর্গত কোটাসুর আজও ইতিহাস ও কিংবদন্তির নানা গল্প বহন করে চলেছে।

লোকমুখে প্রচলিত রাজা ও অসুর- এই দুই ধারণার সংমিশ্রণ থেকেই কোটাসুর নামের উৎপত্তি। কেউ কেউ মনে করেন, মহাভারতের একচক্র নগরীর সঙ্গেও কোটাসুরের যোগসূত্র ছিল। ইতিহাস ঘেঁটে জানা যায়, এক সময় এই অঞ্চলে রাজাদের বসবাস ছিল। কথিত আছে, কোটেশ্বর নামে এক রাজার রাজধানী ছিল কোটাসুরে। তাঁর আরাধ্য দেবতা ছিলেন মদনেশ্বর শিব,যার প্রাচীন মন্দির আজও কোটাসুরে বিদ্যমান। আবার আরেকটি মত অনুযায়ী, দুর্জয় সেন নামে এক রাজা এখানে রাজত্ব করতেন এবং সেই সময় এই এলাকার নাম ছিল দুর্জয়কোট, যা কালক্রমে এক রাজা এখানে রাজত্ব করতেন এবং সেই সময় এই এলাকার নাম ছিল দুর্জয়কোট, যা কালক্রমে কোটাসুর নামে পরিচিত হয়।

আরও পড়ুন: ব্যায়াম ছাড়াই ঘুমের মধ্যেই ঝড়বে মেদ! ডিনারের ১ ঘণ্টা পর খান এই পানীয়

শুধু পুরাণ বা ইতিহাসেই নয়, বাংলা সাহিত্যেও কোটাসুরের ছাপ স্পষ্ট। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখায় বাউলপুকুর কিংবা অমরকুণ্ডার মাঠের উল্লেখ কোটাসুরের সাংস্কৃতিক গুরুত্বকে আরও উজ্জ্বল করে তোলে।বর্তমানে কোটাসুর ময়ূরেশ্বর থানার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র।এখানে ব্লক অফিস, কৃষি দফতর, ভূমি ও রাজস্ব দফতরসহ একাধিক সরকারি দফতরসহ রয়েছে।

এত ইতিহাস সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য্য থাকা সত্বেও কোটাসুর আজও অবহেলিত এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।পর্যটন কেন্দ্র হিসেবে কোটাসুরকে গড়ে তোলা,উন্নত যোগাযোগ ব্যবস্থা ও আধুনিক সুযোগ সুবিধার দাবি দীর্ঘদিনের।তাঁদের আশা,একদিন কোটাসুর তার হারানো গৌরব ফিরে পাবে।

Published by:

Share Link:

More Releted News:

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

বুধবার সন্ধ্যে নামতেই জঙ্গিপুরে নামল সাঁজোয়া গাড়ি, রাতভর টহল শুরু

বুথের ১০০ মিটারের মধ্যে সমস্ত দোকানপাট বন্ধ করে দিল পুলিশ

ভোটের জন্য নেই বাস, আসানসোলে অটো-টোটোর বিরুদ্ধে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ

ইভিএম মেশিন খচ্চরের পিঠে চাপিয়ে দার্জিলিংয়ের দুর্গম বুথে পৌঁছলেন ভোট কর্মীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ