রোজার মাসে সংখ্যালঘু মরণাপন্ন ব্যক্তিকে রক্ত দিয়ে জীবন বাঁচালেন এক হিন্দু নাগরিক

Share:

নিজস্ব প্রতিনিধি,কৃষ্ণনগর: জাতি, ধর্ম নয়, প্রাণ বাঁচাতে পারে একজনের রক্ত । চলছে রোজার মাস । এই রোজার মাসে নদিয়ার কৃষ্ণনগরের(Krishnanagar) ঝিটকি পোতার বাসিন্দা, রাজু শেখ হঠাৎই অসুস্থ হয়ে পড়ে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি হয়। ভর্তি হওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তার পরিবারকে জানান রাজু শেখের জরুরি অবস্থা, ওকে দেরি না করে অপারেশন করার পরামর্শ দেন । রাজু শেখকে অপারেশন থেকে নিয়ে যাওয়ার পর প্রয়োজন হয় রক্তের । রাজু শেখের যে রক্তের প্রয়োজন সেই গ্রুপে রক্ত ব্লাড ব্যাংকে না থাকায় চিন্তায় পড়ে তার পরিবার । এই সময় কোথা থেকে রক্ত যোগাড় করবেন এই চিন্তায় বাড়ির আত্মীয়রা যখন তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছেন , রক্ত যোগাড় করতে না পেরে কৃষ্ণনগর পৌরসভার তৃণমূলের কাউন্সিলর উজ্জ্বল ঘোষ এর শরণাপন্ন হয় ।

উজ্জ্বল ঘোষ কাউন্সিলর হিসাবে বিভিন্ন জায়গায় রক্তের সন্ধান শুরু করেন । উজ্জ্বল ঘোষ বাজারে গিয়ে বন্ধু গৌতম ঘোষের সঙ্গে দেখা পান। গৌতম ঘোষ কৃষ্ণনগরের কাউন্সিলর উজ্জ্বল ঘোষকে(Councillor Ujjal Ghosh) জিজ্ঞাসা করে তুমি এত চিন্তায় রয়েছো কেন প্রত্যুত্তরে চেয়ারম্যান উজ্জ্বল ঘোষ বলেন আমার একটা রক্তের প্রয়োজন কিন্তু সেই রক্ত যোগাড় করতে পারছি না । সেই চিন্তায় রয়েছি কারণ রক্তটা জোগাড় করতে না পারলে রোগীটির ক্ষতি হয়ে যেতে পারে । গৌতম ঘোষ জানতে চান কোন গ্রুপের রক্তের প্রয়োজন । কাউন্সিলর বলেন ও পজেটিভ (o+)। গৌতম ঘোষ তখন বলেন এর জন্য চিন্তা করছ কেন আমি তো আছি ।আমার রক্ত ‘ও পজেটিভ’। আমি নিজে গিয়ে চলো রক্ত দেবো। সঙ্গে সঙ্গে নিজে মোটরসাইকেল চালিয়ে গিয়ে শক্তিনগর জেলা হাসপাতালে গিয়ে রাজু শেখকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালো । রাজু শেখের মা নুন্নীহার বিবি গৌতম ঘোষের উপকারে সন্তুষ্ট হয়ে তিনি বলেন প্রয়োজনে আমার ছেলেকেও এবার রক্তদানের মত মহৎ কাজে অংশগ্রহণ করতে বলবো । অন্যদিকে, যে গৌতম ঘোষ রক্ত দিয়ে প্রাণ বাঁচালো অন্য সম্প্রদায়ের ছেলেকে ।

রক্ত দেওয়ার পর তিনি সকলের উদ্দেশ্যে তিনি বলেন, হিন্দু, মুসলমান, জৈন ,খ্রিস্টান ধর্মের মানুষ আলাদা আলাদা নামে চিহ্নিত হলেও রক্তের (Blood)ক্ষেত্রে কোন ধর্ম – বর্ণ লাগে না ।একটা মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচাতে পারে একজনের দান করা রক্ত । রক্ত দেবার পর রাজু শেখ সম্পূর্ণ সুস্থ । বিজ্ঞান যতই উন্নতি হোক না কেন এখনো পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি রক্তের মত উপাদান । যেহেতু বাজারে রক্ত পাওয়া যায় না সেই জন্য একটা মুমূর্ষ রোগীকে পান বাঁচাতে পারে অন্য জনের শরীর থেকে নেওয়া রক্ত । আবার প্রমাণ হল রক্তের বিকল্প নেই । রক্তের কোন জাত নেই । গৌতম ঘোষের এহেন কাজকে আমরা কুর্নিশ জানাই ।

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

‘বোলাররা এবার নিশ্চিন্তে ঘুমাবে’, উইলিয়ামসনের অবসর নিয়ে আবেগঘন পোস্ট শচিনের