হোমগার্ড নিয়োগে শুভেন্দু’র ‘সম্ভবত’ তত্ত্ব, ‘মানসিক রোগী’ বলে কটাক্ষ কুণালের

শুভেন্দু’র এই ‘সম্ভবত’ তত্ত্বকেই কটাক্ষ করেছেন কুণাল। তিনি এদিন বলেন, ওঁ মানসিক অবসাদগ্রস্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য সরকার চুক্তি ভিত্তিক হোমগার্ড নিয়োগ করতে চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬ মাসের জন্য চক্তি অনুসারে হোমগার্ড (HOME GUARD) নিয়োগ করা হবে। পারিশ্রমিক দিন প্রতি ৫৬৫টাকা। সেই বিজ্ঞপ্তির ছবি নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে আপলোড করে একাধিক অভিযোগ তুলে ‘সম্ভবত’ তত্ত্ব তুলে ধরেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (SUVENDU ADHIKARY)। পাল্টা কটাক্ষ করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (KUNAL GHOSH)।

শুভেন্দু’র অভিযোগ, ‘সম্ভবত’ ঘুষের বিনিময়ে নিয়োগ হচ্ছে। আরও অভিযোগ, রাজ্যের শাসক শিবিরের যারা ঝাণ্ডা ধরেন তাঁরাই ‘সম্ভবত’ চাকরি পাচ্ছেন। শুভেন্দু’র এই ‘সম্ভবত’ তত্ত্বকেই কটাক্ষ করেছেন কুণাল। তিনি বলেন, ওঁ মানসিক অবসাদগ্রস্ত। বলেন, রাজ্য প্রয়োজন মনে করেই হোমগার্ড নিয়োগ করছে। এতে অসুবিধার কিছু নেই। ওঁর অসুবিধা থাকলে আদালতে যাক। উল্লেখ্য, এর আগেও কুণাল ঘোষ বারবার শুভেন্দু’কে নিশানা করে ‘মানসিক রোগী’ এবং ‘মানসিক অবসাদগ্রস্ত’ বলেছেন।

কুণাল আরও বলেন, ‘আদালতের ওপরে, বিচার ব্যবস্থার ওপরে আস্থা আছে। কিছু হলে আমরা বলি আদালতে যাব। ওঁ আদালত বলেন না। নাম উল্লেখ করে বলেন, বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে যাব’। সোমবার শুভেন্দু’কে নিশানা করে কুণাল বলেন, বেআইনি কিছু মনে হলে ওঁ আদালতে যেতে পারেন।

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?