আগামিকাল দুপুর ১২টায় মুখ্যসচিবের সঙ্গে বৈঠক কুড়মিদের

এখন দেখার বৈঠকে কী সিদ্ধান্ত হয়

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজেদের দাবিদাওয়া আদায়ে কুড়মি (KURMI) আন্দোলন চলেছে গত রবিবার রাত অবধি। এদিন সকালে পুরুলিয়ার কুস্তাউর থেকে আন্দোলন প্রত্যাহার করে নেন কুড়মি নেতা অজিত মাহাতো। তবে আন্দোলন চলছিল পুরুলিয়ার কোটশিলা এবং পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে। কুড়মি সংগঠন ‘ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটি’র প্রতিনিধি দল আগামিকাল দুপুর ১২টায় বৈঠকে বসবে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে।

সোমবার রাতে কোটশিলা ও খেমাশুলি থেকে রেল অবরোধ প্রত্যাহার করা হয়েছিল। তবে খেমাশুলিতে ৬ নম্বর জাতীয় সড়কে জারি থাকছে অবরোধ। সংগঠন জানিয়েছিল, জনস্বার্থে অবরোধ শিথিল করা হচ্ছে। জাতীয় সড়কে সকাল ১০টা থেকে দুপুর ৩টে পর্যন্ত এবং রাত ১টা থেকে সকাল ৬টা পর্যন্ত পরিবহণে ছাড় দেওয়া হবে।

খবর ছিল, আজ দুপুর ১২টার সময় মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে বসবেন ‘আদিবাসী কুড়মি সমাজ’-এর প্রতিনিধিরা। উল্লেখ্য, আগামিকাল দুপুর ১২টার সময়ে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক ‘ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটি’র। ওই সংগঠন জানাচ্ছে,‌ তাঁদের ঐতিহাসিক সাইকেল র‍্যালি অব্যাহত থাকছে।

প্রসঙ্গত, কুড়মি আন্দোলনের সময় আন্দোলনকারীদের সঙ্গে প্রশাসনিক আধিকারিকদের বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে প্রস্তাব ছিল, মুখ্যসচিবের সঙ্গে বৈঠক। এখন দেখার বৈঠকে কী সিদ্ধান্ত হয়।

ঐতিহ্যনির্ভর তবে আধুনিক, নতুন প্রজন্মের কাছে বাড়ছে মিনিমাল জুয়েলারির চাহিদা

নির্জলা একাদশী ২৪ না ২৫ জুন? জেনে নিন শুভ সময় ও উপবাস ভাঙার সময়

জলের মতো টাকা খরচ হচ্ছে? সিঁড়ির নিচ থেকে এই জিনিস সরিয়ে দিন

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান