কুড়মিদের পথ দেখাচ্ছে খেমাশুলি, মুখ্যসচিবের সঙ্গে আগামিকাল বৈঠক

আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় রাজ্যের প্রস্তাব ছিল, মুখ্যসচিবের সঙ্গে কুড়মি প্রতিনিধি দলের বৈঠক।

Share:

নিজস্ব প্রতিনিধি: কুড়মি (KURMI) সম্প্রদায়কে তফশিলি উপজাতির আওতাভুক্ত করা, সারনা ধর্মের স্বীকৃতি এবং কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফশিলের অন্তর্ভুক্ত করার দাবি সহ একাধিক দাবিতে কুড়মি সমাজের আন্দোলন পঞ্চম দিনে। জঙ্গলমহল জুড়ে আন্দোলন প্রত্যাহার করা হলেও পুরুলিয়ার কোটশিলা ও পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে জারি ‘ঘাঘর ঘেরা’। সূত্রের খবর, আগামিকাল মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে বসতে পারেন কুড়মি প্রতিনিধি দল।   

কুড়মি সমাজ সূত্রে খবর, আন্দোলন ও অবস্থানে তাঁদের সংগঠনের সঙ্গে রয়েছে আরও ৩টি সংগঠন। আগামিকাল রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী’র সঙ্গে বৈঠকে বসতে পারেন তাঁরা। উল্লেখ্য, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় রাজ্যের প্রস্তাব ছিল, মুখ্যসচিবের সঙ্গে কুড়মি প্রতিনিধি দলের বৈঠক। খেমাশুলির আন্দোলনকারীদের একাংশের থেকে জানা গিয়েছে এমনটাই। আরও জানা গিয়েছে, খেমাশুলি বর্তমানে সড়ক অবরোধে জোর দিয়েছে। তবে ছাড় দেওয়া হচ্ছে অবস্থানে। যদিও পুরুলিয়ার কোটশিলাতে রেল লাইনে অবস্থান আছেই।

খেমাশুলি থেকে জানা গিয়েছে, ৬ নম্বর জাতীয় সড়কে অবস্থান থাকবে ঠিকই তবে সকাল ১০টা থেকে দুপুর ৩টে পর্যন্ত এবং রাত ১টা থেকে সকাল ৬টা পর্যন্ত পরিবহণে ছাড় দেওয়া হবে। আরও খবর, নিজেদের দাবি নিয়ে সাইকেলে করে ঝাড়গ্রাম ও পুরুলিয়া হয়ে কলকাতার সিআরআই দফতরে অভিযান করা হবে।

তোলাবাজির অভিযোগে গ্রেফতার পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতি

কঙ্গোর হ্রদে ভয়াবহ নৌকাডুবি, নিহত ৪১

জলপাইগুড়িতে সাতসকালে হাড়হিম হত্যাকাণ্ড, বেকারির ভিতর মিলল ম্যানেজারের রক্তাক্ত দেহ

সন্ত্রাসীদের আশ্রয় নিয়ে প্রশ্ন, রাষ্ট্রসংঘে জবাব না দিয়েই চলে গেলেন শাহবাজ শরিফ

কলকাতার পুজো ঘোরার প্ল্যান? ১৭ অক্টোবর থেকে WBTC-র বিশেষ পরিষেবা, জানুন রুট-সময়-সহ খুঁটিনাটি

এশিয়াডে ভারতের ঝুলিতে দ্বিতীয় সোনা, রেকর্ড গড়ে শ্যুটিংয়ে চ্যাম্পিয়ন কমলজিৎ-সুরুচি

ভোর থেকেই তুমুল বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও দুর্যোগ রাজ্যজুড়ে

হাতিবাগান থেকে সিংহী পার্ক, এবার AC ট্রামে চেপেই করুন পুজো পরিক্রমা, জেনে নিন রুট ও ভাড়া

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

শ্যালিকার বিয়েতে এসে স্ত্রীকে গলা কেটে খুনের অভিযোগ পাষণ্ড স্বামীর বিরুদ্ধে, নিজেও আহত যুবক

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের