কার্শিয়াং: পাল্টে গিয়েছে রাজনৈতিক সমীকরণ, লড়াই থাকছে টানটান

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের আগে বুথস্তরের সংগঠন কার শক্তিশালী?‌ এই প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে। কারণ একদিকে বিজেপি উত্তরবঙ্গের জেলাগুলি নিয়ে আত্মতুষ্টিতে রয়েছে। অপরদিকে বুথস্তর সংগঠন শক্তিশালী করতে লড়াই চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। তবে কার্শিয়াং বিধানসভা কেন্দ্র এবার সকলের নজরে রয়েছে। কারণ এখানে রাজনৈতিক সমীকরণ পাল্টে গিয়েছে। কার্শিয়াং বাংলার দার্জিলিং জেলার একটি মহকুমা স্তরের পৌর শহর। এটি একটি সাধারণ শ্রেণির বিধানসভা কেন্দ্র এবং দার্জিলিং লোকসভা আসনের অধীনে সাতটি বিধানসভার মধ্যে একটি। এই নির্বাচনী কেন্দ্রে কার্শিয়াং পৌরসভা, মিরিক পৌরসভা, কার্শিয়াং, মিরিক এবং রংলি রংলিওট সম্প্রদায় উন্নয়ন ব্লক–সহ জোরেবাংলো সুখিয়াপোখরি ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েত এবং মাটিগাড়া ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েত অন্তর্ভুক্ত রয়েছে।

১৯৫১ সালে কার্শিয়াং বিধানসভা প্রতিষ্ঠার পর থেকে ১৭টি বিধানসভা নির্বাচন হয়েছে। বছরের পর বছর ধরে এই বিধানসভা কেন্দ্র বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় দলের প্রতিনিধিদের নির্বাচিত করেছে। অখিল ভারতীয় গোর্খা লিগ এবং গোর্খা জাতীয় মুক্তি ফ্রন্ট (জিএনএলএফ) উভয় দলই চারবার আসনটি জিতেছে। জিএনএলএফ ১৯৯১ থেকে ২০০৬ সালের মধ্যে টানা চারবার জয়লাভ করে। বাম দলগুলি এখানে পাঁচবার জিতেছে—যার মধ্যে ১৯৫৭ এবং ১৯৬২ সালে অবিভক্ত সিপিআই দুটি জয় এবং ১৯৭১, ১৯৮২ এবং ১৯৮৭ সালে সিপিএম তিনটি জয় পেয়েছে। গোর্খা জনমুক্তি মোর্চা দুবার জয় পেয়েছে, যেখানে কংগ্রেস এবং বিজেপি একবার করে জিতেছে।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে কার্শিয়াং বিধানসভা কেন্দ্র থেকে জেতেন বিজেপির প্রার্থী বিষ্ণুপদ শর্মা। তিনি ৭৩৪৭৫ ভোট পেয়েছিলেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন শিরিং লামা (‌বিনয়পন্থী)‌। এই প্রার্থী ভোট পান ৫৭৯৬০। অর্থাৎ পরাজিত হয়েছিলেন। এই বিষ্ণুপদ শর্মা এবার দলের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। তৃণমূল কংগ্রেসে নাম লিখিয়েছেন। ফলে ঘাসফুলের টিকিট পেতে চলেছেন তিনি। আর এটা যদি ঘটে তাহলে বিজেপির এই আসন জেতা এবার কঠিন হয়ে পড়বে। এই রাজনৈতিক সমীকরণ পাল্টে গিয়েছে কার্শিয়াং বিধানসভা কেন্দ্রে।

গোর্খা জনমুক্তি মোর্চার রোহিত শর্মা ২০১১ এবং ২০১৬ সালে টানা দুটি নির্বাচনে জয়লাভ করেন। ২০১১ সালে জিএনএলএফের পেমু ছেত্রীকে ৯৩,০৯৬ ভোটের বিশাল ব্যবধানে এবং ২০১৬ সালে তৃণমূল কংগ্রেসের শান্তা ছেত্রীকে ৩৩,৭২৬ ভোটে পরাজিত করেছিলেন। তবে ২০০৯, ২০১৪, ২০১৯ এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও এই আসনে বিজেপির আধিপত্য ছিল। ২০২৪ সালে কার্শিয়াংয়ে ২৪১,৪৯৯ জন নথিভুক্ত ভোটার ছিলেন, যা ২০২১ সালে ২৩৬,৪৭৭ এবং ২০১৯ সালে ২২৭,৮৩৩ জন ছিল। এবার এসআইআর আবহে এখানকার জনগণ যথেষ্ট হেনস্থা এবং হয়রানির শিকার হন। তাতে অনেকে মত পাল্টাতে পারে বলে মনে করা হচ্ছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কার্শিয়াং গুরুত্বপূর্ণ আসন। নেপালি–ভাষার ভোটাররা এখন তৃণমূল কংগ্রেসের প্রতি সখ্যতা দেখাচ্ছে। স্থানীয় রাজনৈতিক দলগুলি কোনও গুরুত্বপূর্ণ ইস্যুর অভাবে তাদের অবস্থান হারিয়ে ফেলেছে।

রথ টানতেই লাগে ঝটকা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক পরিণতি দুই ছাত্রের

২০ জুলাই পার হলেও অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাননি? এই নম্বরে ফোন করলেই অগাস্টে মিলবে টাকা

সরকারি সুবিধার টোপ দিয়ে কোটি কোটি টাকার প্রতারণা! কলকাতাসহ ৮ জায়গায় একযোগে ইডির তল্লাশি

রাস্তার মধ্যেই দাউদাউ করে জ্বলছে যাত্রীবাহী বাস, পুড়ে মৃত ৭

সোনম ওয়াংচুককে নিয়ে বিতর্কের মাঝেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘থ্রি ইডিয়টস’

একুশে জুলাইয়ে তৃণমূল কর্মীদের জন্য জল-বিস্কুট নিয়ে স্টেশনে হাজির বিজেপি কর্মীরা

হড়পা বানে আফগানিস্তানে ভয়াবহ পরিস্থিতি! মৃত ২০, নিখোঁজ বহু

আট বছর আগে হারিয়েছেন স্ত্রীকে, আজও তাঁর ছবিতে ফুল দিয়েই দিন শুরু অটোচালকের

২১ জুলাই কলকাতায় যান চলাচলে একাধিক বিধিনিষেধ! কোথায় কোন রাস্তা এড়িয়ে চলবেন?

সিকিমে নির্মীয়মাণ টানেল ভয়াবহ ভূমিধস! গ্যাস লিক করে মৃত ৮, এখনও আটকে বহু

একুশের কর্মসূচির মাঝেই আবহাওয়ার ভোলবদল, কলকাতা সহ বাংলার একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দু মাস পরেই ছিল বিয়ে! ওডেসার উপকূলে রুশ হামলায় প্রাণ গেল কেরলমের তরুণ নাবিকের

বিশ্বকাপে পোস্টার বিতর্ক! বাতিল হতে পারে আর্জেন্টিনার তিন খেলোয়াড়ের ব্রিটেনের ভিসা

ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে একাধিক পদে নিয়োগ, জেনে নিন যোগ্যতা, বেতন