কুয়ের বাঁধ ভেঙে ভেসে গেল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মভূমি লাভপুর

কুয়ে নদীর বাঁধ ভাঙায় রবিবার সকালে জলমগ্ন হয়েছে বীরভূম জেলার বোলপুর মহকুমার লাভপুর ব্লকের প্রায় ১৯টিরও বেশি গ্রাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়েক দিনে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত রাজ্যের বেশ কয়েকটি এলাকা। জলমগ্ন একাধিক জেলার বিস্তীর্ণ অঞ্চল। ফুলেফেঁপে উঠেছে অনেক নদী। এবার গণদেবতার ভূমিতেও দেখা দিল বন্যা(Flood)। নদীর বাঁধ ভেঙে ভেসে গেল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মভূমি লাভপুর(Labhpur)! ক্ষতিগ্রস্ত হল গ্রামের পর গ্রাম। অতি বৃষ্টির কারণে ফুলে-ফেঁপে উঠেছে বীরভূমের(Birbhum) বোলপুর মহকুমার(Bolpur Sub Division) লাভপুর ব্লকের ওপর দিয়ে বয়ে যাওয়া কুয়ে নদী(Kuye River)। বাঁধ ভাঙায় এদিন জলমগ্ন হয়েছে লাভপুরের প্রায় ১৯টিরও বেশি গ্রাম। নদীতে অতিরিক্ত জল বাড়ার কারণে রবিবার ভোরে লাভপুরের ঠিবা গ্রামের তালতলা মোড়ের কাছে কুয়ে নদীর বাঁধ ভেঙে যায়। নদীর বাঁধ ভাঙায় জলমগ্ন হয়ে পড়ে লাভপুরের প্রায় ১৯টি গ্রাম। বাঁধ ভাঙার কারণে ঠিবা, লাগলহাটা ,কাজিপাড়া-সহ বহু গ্রাম ক্ষতিগ্রস্ত। সকাল থেকেই ঘটনাস্থলে রয়েছেন লাভপুর ব্লক প্রশাসনিক আধিকারিকেরা।   

আরও পড়ুন পূর্ব মেদিনীপুরে ৩ পুলিশ জেলার গঠনের প্রস্তুতি শুরু

গতকাল অর্থাৎ শনিবারই কুয়ে নদীর বাঁধ মেরামতির কাজ করেছিল প্রশাসন। বিডিও থেকে স্থানীয় বিধায়ক রাত পর্যন্ত এলাকায় ছিলেন। তদারক করেছিলেন মেরামতির কাজ। কিন্তু রবিবার ভোরে আচমকাই সেই বাঁধ ভেঙে যায়। বাঁধ ভাঙার কারণে হু হু করে জল ঢুকে পড়ে গ্রামে। লাভপুরের ঠিবা গ্রামের তালতলা মোড়ের কাছে বাঁধ ভেঙে গিয়েছে। বাঁধ ভাঙার কারণে লাভপুরের ঠিবা, লাগলহাটা, কাজীপাড়া-সহ অনেক গ্রাম ক্ষতিগ্রস্ত। রবিবার সকাল থেকেই পরিস্থিতি সামাল দিতে তৎপর প্রশাসন। চলছে মাইকিং। ক্ষতিগ্রস্ত পরিবারদের উদ্ধার করে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে নিরাপদ স্থানে। প্রশাসনের এক আধিকারিকের কথায়, ‘শনিবার বাঁধ মেরামতির কাজ করা হয়েছিল। কিন্তু রবিবার ভোরে আমরা খবর পাই, বাঁধ ভেঙে গিয়েছে। মাইকিং করে আমরা গ্রামবাসীদের সতর্ক করছি। যে সব জায়গা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সে সব জায়গা থেকে গ্রামবাসীদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতি হল কৃষকদের।’

আরও পড়ুন কলকাতা পুরনিগমের ৪৪টি ওয়ার্ডে বাড়ি বানাবার ক্ষেত্রে কড়া বিধিনিষেধ জারি হল

নদীর জলে গ্রাম প্লাবিত হওয়ায় ভেঙেছে রাস্তাঘাট। বাড়ির মধ্যে ঢুকে পড়েছে জল। অধিকাংশ চাষের জমি জলের তলায়। স্থানীয় গ্রামবাসীদের দাবি, ‘শনিবার বাঁধ ভাঙার তেমন পরিস্থিতি ছিল না, কিন্তু রবিবার ভোরে জলের তোড়ে সেই বাঁধ ভেঙে যায়। হু হু করে জল ঢুকছে। চাষের ব্যাপক ক্ষতি হল। অনেক রাস্তা ভেঙে গেল। প্রশাসন সহযোগিতা করছে।’ ঘটনাস্থলে পৌঁছেছেন বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল নেতা কাজল শেখ। গ্রামবাসী এবং প্রশাসন কর্তাদের সঙ্গে তিনি কথা বলেন। উল্লেখ্য, এই কুয়ে নদী হল কোপাই ও বক্রেশ্বর নদীর মিলির স্রোতধারা। কোপাই ও বক্রেশ্বরের জলাধার থেকে জল ছাড়লেই ফুলে ফেঁপে ওঠে কুয়ে নদী। আর তখনই গ্রামের পর গ্রাম ডুবে যায় তার জলে।

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ডাক্তারের নাম ভাঙিয়ে প্রৌঢ়ের ফ্ল্যাট জবরদখলের চেষ্টা-খুনের হুমকি, চাঞ্চল্যকর ঘটনা কল্যাণীতে

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর