সাইবার জালিয়াতির শিকার? রুখতে কী ব্যবস্থা নিল লালবাজার? জানুন

Share:

নিজস্ব প্রতিনিধি : কখনও ডিজিটাল অ্যারেস্ট, কখনও ভিন্ন পদ্ধতিতে জালিয়াতি করে টাকা তুলে নিচ্ছে প্রতারকরা। সাইবার দফতর যত নিজেকে উন্নত করছে, প্রতারকরাও নিজেদের পদ্ধতি বদল করছে। জালিয়াতি হওয়ার পরে অভিযোগ দায়ের হতে, তার তদন্ত শুরু হতে বেশ কিছুটা সময় পেড়িয়ে যায়। সেই সুযোগকেই কাজে লাগিয়ে বিপুল পরিমাণ অর্থ নিজেদের দখলে করে নেয় সাইবার প্রতারকরা। এবার শহরের সাইবার জালিয়াতিতে তদন্ত প্রক্রিয়া আরও দ্রুত ও সঠিক করতে নতুন উদ্যোগ নিচ্ছে লালবাজার। তদন্ত করতে তৈরি হবে সাইবার থানা।

জালিয়াতি রুখতে এবার কলকাতা পুলিশের সব ডিভিশনে একটি করে সাইবার থানার তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শহরের ১০টি ডিভিশনে আলাদা আলাদা সাইবার থানা তৈরির জন্য ইতিমধ্যে নবান্নে স্বরাষ্ট্রদফতরে অনুমোদন গিয়েছে। বর্তমানে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অধীনে ১টি সাইবার থানা রয়েছে। সেখানেই সকল সাইবার জালিয়াতির অভিযোগ জমা পড়ে। বর্তমানে সাইবার জালিয়াতি অনেক বেড়েছে। জালিয়াতির জেরে খোয়া যাওয়া টাকা ব্লক করা এবং সেই টাকা উদ্ধার করার জন্য সাইবার সেল রয়েছে। কিন্তু অভিযুক্তকে গ্রেফতার করার পরিকাঠামো শক্তিশালী নয়। এবার সেই সমস্যা দূর করতেই নতুন উদ্যোগ নিতে চলেছে লালবাজার।

জানা গিয়েছে ২০২৪ সালে শহরে সাইবার প্রতারণার শিকার হয়ে মোট ২৭৯ কোটি টাকা খুইয়েছিলেন শহরবাসী। এক বছর পর ২০২৫ সালে সেই পরিমাণ অনেকটাই কমিয়ে আনা হয়েছে। সাইবার বিভাগে নতুন সফটওয়্যার এনে জালিয়াতির পরিমাণ অনেকটা কমানো সম্ভব হয়েছে। খোয়া যাবার টাকা অনেক জায়গায় উদ্ধার করা সম্ভব হয়েছে। এবার প্রতারকদের মাত দিতে আরো আটঘাট বেঁধে নামছে লালবাজার। ইতিমধ্যেই গোয়েন্দা ও সাইবার বিভাগের সঙ্গে উচ্চপর্যায়ের একটি বৈঠক করেছেন বাহিনীর প্রধান। সাইবার অপরাধের ক্ষেত্রে শুধু একটি থানার উপর ভরসা করলে হবে না। জানা গিয়েছে এই ধরনের তদন্ত করে লালবাজারে সাইবার থানা। এই ধরনের তদন্তে ন্যূনতম ইন্সপেক্টর পদমর্যাদার অফিসারদের লাগে। কিন্তু সাইবার ছেলে কোন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার নেই। তাই এই তদন্তে গতি আনতে সমস্ত ডিভিশনে থানা তৈরীর উদ্যোগ নেওয়া হয়েছে। বাহিনীকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাসবিহারী বসুর ভিটেয় গণশৌচাগার, বুলডোজার অ্যাকশনের দাবি বিজেপি বিধায়কের

‘ওদের জন্য মরতে যাচ্ছি’, শ্বশুরবাড়িকে দায়ী করে সেতু থেকে ঝাঁপিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

চিকিৎসায় গাফিলতির অভিযোগ,করিমপুরে বেসরকারি নার্সিংহোমে সদ্যোজাতর মৃত্যু

‘এইভাবে চলতে পারে না,’ নিটে প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন্দ্রকে বার্তা সুপ্রিম কোর্টের

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য

ককরোচদের আন্দোলন এড়িয়ে চলার নির্দেশ, দিল্লি বিশ্ববিদ্যালয়কে চরম ভর্ৎসনা পূজা ভাটের

রাজস্থানে ৭০ বছরের বৃদ্ধাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই প্রতিবেশী

হোটেল রুমে অতিরিক্ত মদ্যপানেই মৃত্যু সৌদি রাজপুত্রের, ব্রিটিশ আদালতের নথিতে চাঞ্চল্যকর তথ্য

‘শহরে উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

প্রশ্নফাঁসে রেয়াত নয়, ৫-১০ বছরের জেল-সহ ১ কোটি টাকার জরিমানা ঘোষণা কেন্দ্রের

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার

রুটি-পরোটার সঙ্গে জমে যাবে, বাড়িতে বানিয়ে নিন টক ঝাল আচারি আলু

উল্টোরথে বাড়িতে বানান পুরীর স্টাইলে স্পেশাল খাজা, জেনে নিন সহজ রেসিপি