২ বছর পেরোলেও এগোয়নি ব্রিজ তৈরির কাজ, ঝুঁকি নিয়েই নদী পারাপার

অভিযোগ, কাজ চলছে গড়িমসি করে। রাজ্য সরকারের সরাসরি হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন গ্রামবাসী। আবেদন, দ্রুত নির্মাণ হোক ব্রিজ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্রিজ হওয়ার কথা। কিন্তু দীর্ঘ ২ বছর কেটে গেলেও অবহেলায় এগোয়নি কাজ। এরমধ্যে বৃষ্টিতে ভেঙে পড়েছে বাঁশের সাত সাঁকো। অগত্যা উপায় একমাত্র নৌকা। যাত্রী অনেক। ফলে একটি নৌকায় উঠছেন অনেকজন। এমনকি তোলা হচ্ছে অন্যান্য পণ্য থেকে গাড়িও। নেই লাইফ জ্যাকেট। নৌকায় ভার পড়ছে মাত্রাতিরিক্ত। আর এভাবেই প্রাণের ঝুঁকি নিয়ে চলছে নদী পারাপার। ঘাটালবাসীর আবেদন, দ্রুত ব্রিজ তৈরি হোক।

ঘাটালের ঝুমি এলাকা দিয়ে বয়ে গিয়েছে দ্বারকেশ্বর নদ (RIVER)। আর এই নদীর ওপর থাকা বাঁশের  সাতটি সাঁকো ভেঙে বিচ্ছিন্ন মনসুকা-১ ও ২ পঞ্চায়েত এলাকা। নদীও খরস্রোতা। তবুও নৌকায় পারাপার  চলছে প্রাণের ঝুঁকি নিয়েই। এই মনসুকা এলাকা থেকে ৫ কিলোমিটার দূরে ঘাটাল পুরসভা। আর এই মনসুকার দুই পঞ্চায়েতের অন্তর্গত প্রায় ৫০ টি গ্রাম। গ্রামের বাসিন্দাদের অফিস, আদালত, স্কুল, কলেজ বা বাজার যাওয়ার জন্য ভরসা ছিল বাঁশের সাঁকোগুলি। তবে বৃষ্টিতে ভেঙে পড়েছে সবকটি সাঁকো। তাই প্রাণের ঝুঁকি নিয়েই পারাপার নৌকায়। শুধু তাই নয়, পাশের জেলা হুগলী থেকে এই অঞ্চলে আসে প্রচুর মানুষ। তাঁদেরও ভরসা সেই নৌকা। উল্লেখ্য, গত কয়েকবছরে এই অঞ্চলে নৌকাডুবির ঘটনা কম ঘটেনি।

পরিস্থিতির উন্নতির জন্য এই অঞ্চলে কংক্রিটের সেতুর দাবি ছিল দীর্ঘ বছরের। গত বছরের ২২ জানুয়ারি শুরু হয়েছে কাজ।  অভিযোগ, সেই কাজ চলছে গড়িমসি করে। রাজ্য সরকারের সরাসরি হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন গ্রামবাসী। আবেদন, দ্রুত নির্মাণ হোক ব্রিজ। ঘাটাল পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, বৃষ্টিতে জল বাড়ার জন্য ব্রিজ নির্মাণ স্থগিত রাখা হয়েছে। ঘাটগুলিতে পর্যাপ্ত নৌকার ব্যবস্থা করা হয়েছে।

সুগার বাড়ছে? প্রাতরাশের প্লেটে ভুলেও এই খাবারগুলি রাখবেন না

ব্যবসায় ভয়াবহ ক্ষতি, বিশ্বকর্মা পুজোয় আর্থিক ভাগ্য উন্নতি হবে ৫ রাশির জাতকদের

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী