মহালয়া এলেই গৌতম দাস হয়ে ওঠেন যেন ভাঙা কুলো

বছরভর তেমন চাহিদা না থাকলেও মহালয়ার আগের কয়েকটা দিন নাওয়া-খাওয়ার সময় থাকেনা গৌতম দাসের। শহরের কদমতলা মোড়ে তাঁর রেডিও সারাইয়ের দোকান।

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: কথায় বলে ছাই ফেলতে ভাঙা কুলো। অর্থাৎ কোনও অপ্রয়োজনীয় কিছু বিশেষ সময়ে অত্যন্ত প্রয়োজনীয় হয়ে ওঠে। জলপাইগুড়ি শহরের একমাত্র রেডিও মেকার গৌতম দাস ঠিক ভাঙা কুলোর মতোই। কারণ, সামনেই মহালয়া।

আগামী বুধবার মহালয়া। ভোর রাতে উঠে রেডিওতে শুনতে হবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুরমর্দিনী। তাই অন্যান্যবারের মতো এবারেও রেডিও সারাইয়ের হিরিক পড়ে গিয়েছে। কিন্তু রেডিওর তেমন চল না থাকায় আজকাল রেডিও মেকানিক্সের সংখ্যাও কমে গিয়েছে। জলপাইগুড়ি শহরে রেডিও মেকানিক্স বলতে ওই একজনই। বছরভর তেমন চাহিদা না থাকলেও মহালয়ার আগের কয়েকটা দিন নাওয়া-খাওয়ার সময় থাকেনা গৌতম দাসের। শহরের কদমতলা মোড়ে তাঁর রেডিও সারাইয়ের দোকান। গত ৪০ বছর ধরে এই দোকানই তাঁর প্রধান আয়ের উৎস। রেডিও মেরামতির পাশাপাশি নতুন রেডিও বিক্রিও করেন তিনি।

আগে জেলায় প্রচুর রেডিও সারাইয়ের দোকান ছিল। কিন্তু কালের নিয়মে সেগুলি টিভি বা মোবাইল সারানোর দোকানে পরিনত হয়েছে। কিন্তু গৌতম দাস অন্যান্য ইলেকট্রনিক্স মেরামতির কাজ না করতে পারায় তিনি আজও রেডিও সারাইয়ের কাজ করে যাচ্ছেন। যার ফলে সুবিধা হয়েছে শহরের বাসিন্দাদেরও। আধুনিক জীবনে এখন স্মার্টফোনের দাপট। কিন্তু বাঙালির কাছে মহালয়া মানেই কাকভোরে উঠে রেডিও তে মহালয়ার অনুষ্ঠান শুনে তারপর পিতৃতর্পণ করা। একমত জলপাইগুড়ির বাসিন্দা অপু সরকার। কিন্তু তার বাড়িতে থাকা রেডিওটি অকেজো হয়ে পড়ায় সেটিকে সারাই করতে তিনিও এসেছেন গৌতম দাসের দোকানে। গৌতম দাস জানান, বছরভর তেমন কাজ হয়না। কিন্তু মহালয়ার আগে তার নাওয়া খাওয়ার সময় থাকেনা। কারণ, জলপাইগুড়ির বিভিন্ন প্রান্ত থেকে তাঁর কাছে লোক আসে রেডিও সারাই করতে।

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

শ্রী চৈতন্যদেবের নামে হবে বিশ্ব বাংলা সরণি, সিদ্ধান্ত শুভেন্দুর সরকারের

‘রাজ্যে শ্য়ামাপ্রসাদের সরকার, বাবরের নয়’, ধর্মতলায় বিক্ষোভকাণ্ডে বামেদের তোপ শমীকের

‘অভিযুক্তদের ফাঁসিতে ঝোলান,’ নিট কাণ্ডে আর্জি মৃত পড়ুয়ার মায়ের

ধর্ষককেই বিয়ে করার জেদ নির্যাতিতার, বাধা পেয়ে অ্যাসিডের বোতলে চুমুক

যোগ্যতার জোরেই সাফল্য, ফের শিক্ষিকা পদে যোগ দিলেন শিলিগুড়ির অনামিকা

সাবুদানার খিচুড়ি নয়, শ্রাবণের সোমবারে পাতে রাখুন এই ৫ স্বাস্থ্যকর পদ

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

‘পিওকে ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা নয়’, কার্গিল দিবসে স্পষ্ট বার্তা রাজনাথের

‘কাজে যোগ দেওয়ার আগে ভাবুন’, কৃষ্ণ সাগরে কর্মরত ভারতীয় নাবিকদের সতর্ক করল নয়াদিল্লি 

প্রতিদিন ডাল-সবজি খেয়ে বিরক্ত? স্বাদ বদলে বানান পাহাড়ি স্টাইলের ‘ভাট কে ডুবকে’

বাঘ-হাতি নয়, শুঁয়োপোকার ভয়ে বাড়ি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা, কোথায় ঘটল ভয়ঙ্কর ঘটনা