মহিষাদল রাজবাড়ির পুজো ২৪৮ বছরে পদার্পণ করল

Share:

নিজস্ব প্রতিনিধি,মহিষাদল: প্রায় ২৪৮ বছরে পদার্পণ করল মহিষাদল রাজবাড়ির দুর্গাপুজো। তৎকালীন রানী জানকি এই পুজোর প্রবর্তন করেছিলেন। ইতিহাস বিজড়িত পুজোকে ঘিরে রয়েছে নানান রূপকথার গল্প। রাজবাড়ীর কূল-মন্দিরে যেহেতু মদন গোপাল জিউ অধিষ্ঠিত তাই বৈষ্ণব মতে পুজো হয়। আগে সন্ধিপুজোর সময় কামান দেগে এলাকার মানুষজনদের জানান দেওয়া হতো রাজবাড়ীর সন্ধিপূজো(Sandhipuja) শুরু হতে চলেছে। কোন এক সময় কামান দাগতে গিয়ে দুর্ঘটনা ঘটে। তারপর থেকে সরকার বাহাদুর কামান দাগা বন্ধ করে দেন।

সপ্তমীর দিন ৭ মন অষ্টমীর দিন ৮ মন চাল এরকম করে অন্ন ভোগ তৈরি করা হতো। এখন আর তা হয়ে ওঠে না। তবে খাওয়া দাওয়া জাঁকজমক রীতি মেনে রয়েছে। ৮ চালায় ঠাকুর টানা টানা চোখ যা অন্যান্য চেয়ে ভিন্ন। ১০৮ টি পদ্ম সহযোগে জাঁকজমক ভাবে নিষ্ঠাভরে পূজো হয় এই রাজবাড়ীর পুজোয়। রাজবাড়ীর মহিলা সদস্যারা আগে পর্দার আড়ালে থাকতেন। সিঁদুর খেলায় সকলের সাথে অংশ নিতে পারতেন না। এখন তা তুলে দেওয়া হয়েছে সকলের সাথেই সিঁদুর খেলায় মেতে উঠেন রাজবাড়ীর সদস্যারা। আগে নিয়ম ছিল রাজ পরিবারের সদস্য সদস্যারা আগে পুষ্পাঞ্জলি দেবেন তারপর এলাকার মানুষজনরা পুষ্পাঞ্জলি দিতেন।

এখন সেটাও তুলে দেওয়া হয়েছে।শোভাযাত্রার মধ্য দিয়ে বিজয়া দশমীর দিন হিজলি টাইটাল খালে বিসর্জন দেওয়া হতো প্রতিমা। এখন আর সেই পরিস্থিতি নেই রাজবাড়ির দিঘিতে বিসর্জন দেওয়া হয় প্রতিমা। পুজোর জৌলুস হারিয়েছে,পুরাতন দিনের মতো এখন আর না হলেও ঐতিহ্য মেনে রাজবাড়ীর(Rajbari) পুজো আজও হয়ে আসছে মহাসমারোহে। পুজোর কটা দিন রাজ বাড়ির মা দুর্গার দর্শন করতে হাজার হাজার মানুষের ভিড় জমান পুরনো ঐতিহ্যের টানে। পূজোর দিনগুলিতে সকলের অবাধ প্রবেশ থাকে রাজবাড়ীতে।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক