চাঁচলে বিএলও-র অস্বাভাবিক মৃত্যু, মানসিক চাপ নাকি অসুস্থতা? উঠছে প্রশ্ন

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: ফের মৃত্যু বিএলও-র! মালদা জেলার চাঁচলের নদাপাড়া এলাকায় এক বুথ লেভেল অফিসার (বিএলও)-এর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম উৎপল থোকদার। তিনি নদাপাড়ার ৯৩ নম্বর বুথের দায়িত্বে কর্মরত ছিলেন। তাঁর হঠাৎ মৃত্যুতে এলাকায় শোকের আবহ তৈরি হলেও, সেইসঙ্গে ঘটনার কারণ ঘিরে উঠছে নানা জল্পনা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই মানসিকভাবে ভীষণ চাপে ছিলেন উৎপলবাবু। তাঁর দায়িত্বে থাকা বুথে প্রায় ১১০ জন ভোটারের নাম বিচারাধীন তালিকায় চলে যাওয়ায় কাজের চাপ অনেকটাই বেড়ে গিয়েছিল। পরিবারের অভিযোগ, এই পরিস্থিতির পাশাপাশি উপরমহল থেকেও তাঁকে ক্রমাগত চাপের মুখে পড়তে হচ্ছিল। ফলে ধীরে ধীরে তাঁর মানসিক অবস্থা অবনতি হতে থাকে।

আরও পড়ুন: উত্তরবঙ্গ থেকেই প্রচার, টানা পাঁচ দিনের ঝটিকা সফরে কোথায় কোথায় সভা করবেন মুখ্যমন্ত্রী?

পরিবারের দাবি, এই অতিরিক্ত মানসিক চাপই শেষ পর্যন্ত তাঁর মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। তাঁদের অভিযোগ, এমন সংবেদনশীল দায়িত্বে থাকা কর্মীদের উপর চাপ কমানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি। তবে অন্যদিকে, মালতীপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক আব্দুর রহিম বক্সী জানিয়েছেন, উৎপল থোকদারের মৃত্যু হৃদরোগে আক্রান্ত হওয়ার ফলেই হয়েছে। তাঁর মতে, ঘটনাটিকে অযথা অন্য খাতে প্রবাহিত না করে বাস্তব কারণ খতিয়ে দেখা উচিত।

এই মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় শোকের পাশাপাশি উদ্বেগও বাড়ছে। প্রশাসনিক চাপ, কর্মক্ষেত্রের পরিস্থিতি এবং কর্মীদের মানসিক স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া জরুরি, যাতে প্রকৃত কারণ সামনে আসে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়ানো সম্ভব হয়।

মার্কিনের জনপ্রিয় ফুড ফেস্টিভ্যালে হামলা বন্দুকবাজের , নিহত ২, আহত একাধিক

একাধিক মিছিলের জেরে সোমে স্তব্ধ হতে চলেছে শহর, ভোগান্তির শিকার হবেন নিত্যযাত্রীরা

আরও শক্তি বাড়িয়ে দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে নিম্নচাপটি! বিকেলে প্রবল দুর্যোগের আশঙ্কা

আজ, সোমবার জল্পেশ মন্দিরে পুজো দেবেন মুখ্যমন্ত্রী

আয়কর জমার সময়ে এই ভুলগুলি করলেই গুণতে হবে মোটা টাকার জরিমানা

‘জিহাদ ও প্রতিরোধ ছাড়া আর কোনও পথ নেই’, হিজবুল্লার পাশে দাঁড়িয়ে বার্তা মোজতবার

বৃষ রাশির জাতকদের জন্য গুরুত্বপূর্ণ সময়, শনির বক্রীতে এই ভুল একেবারেই নয়

শুক্রের কন্যায় গমন, কাঙ্খিত চাকরি দরজায় কড়া নাড়ছে কোন রাশির জাতকদের?

‘সমকামীরা সমাজের অংশ, প্রকৃত মর্যাদার দাবিদার,’ বললেন মোহন ভাগবত

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন