মালদায় উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হলগুলি পরিদর্শন করলেন জেলা শাসক

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা, বীরভূম, বারাসত : শহর থেকে গ্রাম উচ্চমাধ্যমিক পরীক্ষার শুরুর দিনে ছুটে বেড়ালেন জেলাশাসক(DM) নীতিন সিংহানিয়া। মঙ্গলবার সকাল থেকেই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে যেতে কোনরকম বিঘ্ন না ঘটে সেই জন্য বিভিন্ন এলাকায় তদারকি চালালেন জেলাশাসক। তার সঙ্গে ছিলেন জেলা প্রশাসনের পদস্থ কর্তারা। শহরের একাধিক স্কুলের যেখানে পরীক্ষার সিট পড়েছে, সেই সব স্কুল প্রাঙ্গনে গিয়েও নানান পরিস্থিতির খোঁজ খবর নেন জেলাশাসক।

খতিয়ে দেখেন বিভিন্ন পরিকাঠামো। এদিকে আজ থেকে শুরু হল উচ্চমাধ্যমিক পরীক্ষা। উত্তর ২৪ পরগনা জেলার বারাসতের(Barasat) বিভিন্ন স্কুল গুলিতে সিট পড়েছে উচ্চমাধ্যমিকের। স্কুল গুলির সামনে কড়া নিরাপত্তা ছিল পুলিশের । আজ জীবনের দ্বিতীয় বড়ো পরীক্ষা দিতে এসে খুশি ছাত্র ছাত্রীরা। এমনটাই সংবাদ মাধ্যমের সামনে জানায় উচচমাধ্যমিক পরীক্ষা দিতে আসা ছাত্ররা। আজ ছিল বাংলা পরীক্ষা।এবছর পরীক্ষায় বসছে প্রায় সাড়ে ৮ লক্ষ পরীক্ষার্থী।এবার মোট ২ হাজার ৩৪৯ টি পরীক্ষাকেন্দ্র রয়েছে। এদিকে বীরভূম(Birbhum) জেলার দুবরাজপুর(Dubrajpur) ব্লকের অন্তর্গত তাঁতিপাড়া নবকিশোর বিদ্যানিকেতনে পড়েছে উচ্চ মাধ্যমিকের সিট। সকাল ১০ টা থেকে বেলা ১টা পর্যন্ত চলে এই পরীক্ষা। নির্ধারিত সময় পরীক্ষা কেন্দ্রে পৌঁছে গিয়েছে পরীক্ষার্থীরা। এই স্কুলে পরীক্ষার্থীর সংখ্যা মোট ১৮২ জন ।

যার মধ্যে ছাত্রীর সংখ্যা ১৩৬ জন এবং ছাত্রের সংখ্যা ৪৬ জন। করোনার কারণেই এই সকল পরীক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষা না দিয়ে এবছর বসেছে উচ্চমাধ্যমিক পরীক্ষায়। স্কুলের সহশিক্ষক ডক্টর মোহাম্মদ শফিউল করিম জানান ,করোনা আবহ কাটিয়ে স্বাভাবিক নিয়মে শুরু হয়েছে পরীক্ষা।তবে করোনা বিধি মেনে পরীক্ষা কেন্দ্রে স্যানিটাইজার,মাস্কের ব্যবস্থা রাখা হয়েছে। অপরদিকে, স্কুলের অপর শিক্ষিকা দেবযানি মন্ডল জানান, করোনাকালে মাধ্যমিক পরীক্ষা না দেওয়ায় জীবনের বড়ো পরীক্ষা নিয়ে আতঙ্কিত রয়েছেন পরীক্ষার্থীরা। তাই পরীক্ষার্থীদের আতঙ্ক কাটাতে অনেকটাই সহায়তা করছেন তারা।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল