মাছ উৎপাদনের রেকর্ড গড়ে রাজ্য সরকারের বিশেষ পুরস্কার পেলেন মালদহের ৩ মৎস্যজীবী

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদহ: মাছ চাষে নজির গড়লেন মালদহ জেলার তিন মৎস্যচাষি। জেলায় সর্বাধিক পরিমাণ মাছ ও মৎস্যবীজ উৎপাদন করে বিশেষ সম্মানে ভূষিত হলেন তাঁরা। নিজেদের উদ্যোগে পুকুর ও হ্যাচারিতে ব্যাপক উৎপাদনের মাধ্যমে জেলার মৎস্যচাষে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন এই তিনজন। মালদহ জেলা মৎস্য দফতর এবং রাজ্য মৎস্য দফতরের যৌথ উদ্যোগে জেলা মৎস্য দফতরের ‘বিনফিশ ভবন’-এ আয়োজন করা হয় বেঙ্গল ফিশ ফেস্ট ২০২৬। এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্তের সফল মৎস্যচাষিদের নানা বিভাগে সম্মাননা প্রদান করা হয়।

আরও পড়ুন: ‘বিচারাধীন’দের অধিকার ফেরাতে নতুন মঞ্চ, তৈরি হচ্ছে জেলাভিত্তিক ভলান্টিয়ার টিম

এবার তিনটি গুরুত্বপূর্ণ বিভাগে পুরস্কার দেওয়া হয়-মিঠা জলে সর্বোচ্চ মাছ উৎপাদন, হ্যাচারিতে সর্বাধিক মৎস্যবীজ উৎপাদন এবং রঙিন মাছ উৎপাদনে বিশেষ সাফল্য। মিঠা জলে সবচেয়ে বেশি মাছ উৎপাদনের জন্য প্রথম স্থান অধিকার করেন নিরেন সরকার। হ্যাচারিতে সর্বাধিক মৎস্যবীজ উৎপাদনের বিভাগে সেরা হন রাকেশ রৌশন। অন্যদিকে রঙিন মাছ উৎপাদনে প্রথম হন সুচিত্রা সরকার।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে নিরেন সরকার ও সুচিত্রা সরকার পুরাতন মালদহ ব্লকের বাসিন্দা। রাকেশ রৌশন চাঁচল এলাকার বাসিন্দা। পুরস্কার পাওয়ার পর জেলা মৎস্য আধিকারিক অঞ্জন কুমার বসু বলেন, “এই ধরনের স্বীকৃতি জেলার মৎস্যচাষিদের উৎসাহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তাঁদের পরিশ্রম, দায়িত্ববোধ এবং নিষ্ঠা প্রশংসার যোগ্য। এর ফলে শুধু মাছ উৎপাদনই বাড়বে না, জেলার সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।” অন্যদিকে নিরেন সরকার জানান, “এই সম্মান আমাদের মতো মৎস্যচাষিদের আরও অনুপ্রেরণা জোগাবে। মাছ চাষ করেও যে এমন স্বীকৃতি পাওয়া যায়, তা আগে ভাবিনি। এই সম্মান পেয়ে সত্যিই খুব ভালো লাগছে।”

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে