জাল নোট থেকে ভাঁওতাবাজি, বিজেপিকে তুলোধনা মমতার

‘আগে বিজেপিকে বলতাম জুমলা সরকার। এখন বলি ভেজাল সরকার। খেতে দেওয়ার মুরোদ নেই, কিল মারার গোঁসাই।’ বিজেপিকে আক্রমণ মমতার।

Share:

নিজস্ব প্রতিনিধি: উনিশের ভোটে আলিপুরদুয়ার(Alipurduyar) থেকে জিতেছিল বিজেপি(BJP)। একুশের ভোটেও তার ব্যতিক্রম হয়নি। জেলার ৫টি আসনেই ফুটেছিল পদ্মফুল। সেই জয় নিয়ে এখনও তীব্র অস্বস্তি রয়েছে তৃণমূলের অন্দরে। মঙ্গলবার সেই আলিপুরদুয়ার জেলার মাটিতে দাঁড়িয়েই বিজেপির তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ডে দলের এক কর্মীসভায় যোগ দিয়ে মমতা তীব্র আক্রমণ শানেন গেরুয়া ব্রিগেডকে। জাল নোট থেকে একাধিক প্রতিশ্রুতি ভঙ্গ, উচ্ছেদ থেকে বাংলা ভাগ সব কিছু নিয়েই সরব হন তিনি।

এদিন মমতা বলেন, ‘আপনি ব্যাঙ্ক থেকে টাকা তুললেন। সেই টাকা নিয়ে জিনিস কিনতে গেলেন। দেখলেন পুলিশ আপনাকে ধরে নিল। কারণ আপনার টাকাটা জাল(Fake Note)। এতে আপনার কী দোষ? ১০০ শতাংশের ওপর ৫০০ টাকার নোটে জালিয়াতি হয়ে গেছে। ২০০০ টাকার নোটে জালিয়াতি হয়ে গেছে। সব ভেজাল তৈরি করেছে। নোটবন্দির সময় মোদি বলেছিলেন দেশের ভালো হবে। জাল টাকা থাকবে না। এখন গোটা বাজারে জাল টাকা ছেড়ে দিয়েছে। আপনি কেন জাল টাকা বাজারে ছেড়ে দিলেন? বলা হয়েছিল নোটবন্দির ফলে সীমান্তে সন্ত্রাস কমবে। কমেছে? বলা হয়েছিল নতুন দু’হাজার টাকার নোটে মাইক্রো চিপ থাকবে। তা দিয়ে জিপিএস ট্র্যাক করে নোটের অবস্থান নাকি বোঝা যাবে। এসব আসলে গেরুয়া শিবিরের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির সিলেবাস। এখানে বিজেপি লোকসভায় জিতেছে। বিধানসভায় সব জিতে নিয়ে গেছে। গিয়ে কী করেছে? গ্যাসের দাম ১০০০ টাকা করে দিয়েছে। খেতে দেওয়ার মুরোদ নেই, কিল মারার গোঁসাই।’  

পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, ‘তৃণমূল ক্ষমতায় আসার পর উত্তরবঙ্গের প্রভূত উন্নয়ন হয়েছে। বামফ্রন্ট সরকার উত্তরবঙ্গের(North Bengal) জন্য কিছুই করেনি। তৃণমূল ক্ষমতায় এসে একাধিক পর্ষদ গঠন করেছে উত্তরবঙ্গের একাধিক জনজাতির উন্নয়নের জন্য। অনেক জনকল্যাণমূলক প্রকল্পও হাতে নেওয়া হয়েছে উত্তরবঙ্গের জন্য। তাই আমি মনে করিনা উত্তরবঙ্গ বঞ্চিত। এতকিছু করার পর যখন দেখি বিজেপির মিথ্যে কথায় ফেঁসে বিজেপিকে ভোট দিয়েছেন তখন খারাপ লাগে। কী করেছে বিজেপি? চা বাগান খোলার কথা বলেছিল, গ্যাস দেওয়ার কথা বলেছিল। কী হয়েছে! উল্টে দেশে জাল নোটে ভরে গিয়েছে। আগে বিজেপিকে বলতাম জুমলা সরকার। এখন বলি ভেজাল সরকার। উত্তরবঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের প্রশ্রয় দিয়ে চলেছে বিজেপি। দলের নেতা, বিধায়ক সাংসদরা উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবি জানিয়ে উত্তেজনা ছড়াচ্ছে। পরিষ্কার জানিয়ে দিচ্ছি, রক্ত দেব। তবু কিছুতেই বাংলা ভাগ হতে দেব না। আমাকে ভয় দেখিয়ে লাভ হবে না। সব বন্দুক ভোঁতা করে দেব। ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিল, বন্ধ হওয়া চা বাগান খুলে দেবে। খুলেছে? শুধু শুধু বাংলা ভাগে ইন্ধন দিচ্ছে। কী ভাগ করবে? পাহাড় ভাগ করতে পারবে? গোর্খাদের ভাগ করবে? কোচবিহারের পঞ্চানন বর্মা, চিলা রায়কে ভাগ করতে পারবে? আমাদের সরকার সব কাজ করে, করবেও। আমাদের কাজে কোনও ভুল হলে আমাদেরই বলুন। কিন্তু বিজেপি বা সিপিএমের কথা শুনে কিছু বিশ্বাস করবেন না।’

এদিন গোর্খাল্যান্ড প্রসঙ্গও টেনেছেন মমতা। বলেছেন, ‘ভোটের আগে গোর্খাল্যান্ড করে দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু, ভোটের পর পালিয়ে গিয়েছে। আমরা তো এটা করতেই দেব না। তরাই ডুয়ার্সের সঙ্গে আগে ঝগড়া ছিল, আমরা কোনও ঝগড়া চাই না। সবাই আমার বন্ধু। আমরা বাংলাকে ভাগ হতে দেব না। আমরা মানুষে মানুষে বিভাজন চাই না। আমরা সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে চলতে চাই। উত্তরবঙ্গের জন্য অনেক কিছু করেছি। ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে উত্তরবঙ্গের সমস্ত জেলায় প্রচুর উন্নয়নমূলক কাজ হয়েছে। কিন্তু আমার দুঃখ, এত কাজ করার পরেও মিথ্যা প্রতিশ্রুতির ফাঁদে পড়ে বিজেপিকে জিতিয়েছেন আপনারা। বিজেপি ভোটের আগে এসে নানা প্রতিশ্রুতি দেয়। কিন্তু ভোট মিটলেই সেসব ভুলে যায়। গ্যাসের দাম বাড়ায়, পেট্রল-ডিজেলের দাম বাড়ায়। চা বাগান খোলার থেকে শুরু করে সার্বিক উন্নয়ন, কোনও প্রতিশ্রুতিই ওরা পূরণ করতে পারেনি। বিজেপি-সিপিএম যা বলছে, বিশ্বাস করবেন না। আমরা আপনাদের জন্য ছিলাম, আছি, থাকব। চা বাগানের শ্রমিক থেকে শুরু করে সাধার মানুষ, সবার জন্য কাজ করেছি আমরা।’

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের

নিরাপত্তা নেই, বাংলাদেশে খেলতে যাচ্ছেন না শুভমন-বিরাটরা