উত্তরের দুই প্রান্তে পৌঁছেছেন মমতা- অভিষেক, রাত কাবারের অপেক্ষা

বিজেপিকে আরও কোণঠাসা এখন থেকেই করতে চাইছে তৃণমূল। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাখির চোখ ২০২৪ লোকসভা।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গে দুপুর ২ টো নাগাদ পৌঁছে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। বাগডোগরা বিমানবন্দরে নেমে তিনি সড়কপথে যান দার্জিলিং। রাস্তার দু’ধারে তাঁকে অভ্যর্থনা জানানো হয়েছে তৃণমূলের (TMC) পতাকা দেখিয়ে। কাল যোগ দেবেন শপথগ্রহণ অনুষ্ঠানে। অন্যদিকে তার কিছুক্ষণ পরেই বাগডোগরা বিমানবন্দরে নেমে শিলিগুড়ির হিলকার্ট রোডের একটি বিলাসবহুল হোটেলে যান সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (ABHISHEK BANERJEE)। তাঁকেও রাস্তার দু’ধারে তৃণমূলের পতাকা দেখিয়ে অভ্যর্থনা জানানো হয়েছে।

অনীত থাপার দলকে জিটিএ (GTA) চালাতে সাহায্য করবে তৃণমূল। বিজেপিকে আরও কোণঠাসা এখন থেকেই করতে চাইছে তৃণমূল। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাখির চোখ ২০২৪ লোকসভা। আগামিকাল জিটিএ শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। পাহাড়ে উন্নয়নের বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী। কথা বলতে পারেন আগামীতে পঞ্চায়েত নির্বাচন নিয়েও।

অন্যদিকে, ২১ জুলাই (21 JULY) উপলক্ষ্যে ২০১৯ সালের ২ বছর পর উত্তরবঙ্গে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামিকাল প্রস্তুতি সভা করবেন তৃণমূলের শহিদ দিবস উপলক্ষ্যে। দলীয় এই সভা হবে ধূপগুড়িতে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার নিয়ে সভা হবে ধূপগুড়িতে। তার আগে আজ, সোমবার অভিষেক হোটেলে দেখা করবেন দলের কয়েকজন নেতা ও কর্মীর সঙ্গে। হবে  বিশেষ আলোচনা।

অন্যদিকে, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার ফালাকাটার শালকুমার ছয়মেলের বাসিন্দারা ‘আলো’ পেলেন ‘একডাকে অভিষেক’- এ অভিযোগ জানিয়ে। ৭৮৮৭৭৭৮৮৭৭ নম্বর চালু করেছিলেন ডায়মণ্ডহারবারের সাংসদ। তাঁর অনুপ্রেরণা ছিল ‘দিদিকে বলো’। ডায়মণ্ডহারবারের সাংসদ হিসেবে ৮ বছর পূর্ণ করার পর এই পরিষেবা চালু করেছিলেন তিনি। আর তাতে উপকৃত হলেন এই গ্রামবাসীরা। গ্রাম ৪৫ দিন ধরে ছিল বিদ্যুৎ সংযোগহীন। অভিযোগ, বারবার বহু জায়গায় জানিয়েও সুরাহা হয়নি সমস্যার। এরপরেই তাঁরা অভিযোগ জানান, ‘এক ফোনে অভিষেক’- এ ফন করে। ২৪ ঘণ্টার মধ্যেই বসে যায় ট্রান্সমিটার। মেলে বিদ্যুৎসংযোগ।

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি