কোশী আসছে ধেয়ে, কেন্দ্র হাতগুটিয়ে বসে, মমতার কাঠগড়ায় মোদি সরকার

রবিবার উত্তরবঙ্গের পথে রওনা দিলেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়িতে তাঁর যে প্রশাসনিক বৈঠক করার কথা ছিল, তা তিনি এদিন বিকালেই করতে চলেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গের(North Bengal) বন্যা পরিস্থিতি(Flood Situation) খতিয়ে দেখা ও প্রশাসনিক বৈঠক করতে যাওয়ার পথে রবি দুপুরে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে কেন্দ্রকে আরও একবার কাঠগড়ায় তুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। পুজোর মুখে ভাসছে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। সমতলের মালদা থেকে পাহাড়ের কালিম্পং, দার্জিলিং ক্ষতিগ্রস্ত। ১০ নং জাতীয় সড়কে এখনও যান চলাচল স্বাভাবিক হয়নি। জলপাইগুড়ির বহু এলাকা জলমগ্ন। নদী তীরবর্তী জায়গার ঘরবাড়ি জলের নিচে। ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন বহু মানুষ। আগামী কয়েকদিনে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, ফলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা। নতুন করে কিছু জায়গা বানভাসি হতে পারে। এই পরিস্থিতিতে রবিবার উত্তরবঙ্গের পথে রওনা দিলেন মুখ্যমন্ত্রী। আগামিকাল শিলিগুড়িতে তাঁর যে প্রশাসনিক বৈঠক(Administrative Meeting)  করার কথা ছিল, তা তিনি ১ এদিন এগিয়ে এনে এদিন বিকালেই করতে চলেছেন। তার জেরে যারা যোগ দিতে পারবেন না তাঁদের ভার্চুয়াল মাধ্যমে থাকতে বলা হয়েছে। এই পরিবর্তনের নেপথ্যে রয়েছে কোশী নদীর বাঁধ থেকে একলপ্তে ১৫ লক্ষ কিউসেক জল(15 Lakhs Cusec Water Released from Koshi Reservoirs)  ছেড়ে দেওয়ার ঘটনা।

আরও পড়ুন, মমতার আমলেই বাংলা থেকে শেয়ার বাজারে লগ্নির পরিমাণ বেড়েছে

এদিন উত্তরবঙ্গে যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী কাঠগড়ায় তুলেছেন কেন্দ্র সরকারকে। জানিয়েছেন, ‘কেন্দ্রের মদতেই জল ছেড়েছে ডিভিসি। বাংলা ভেসে গেলেও কিছুই যায় আসে না ওদের। এখন শুনছি কোশী থেকেও জল ছেড়ে দিয়েছে আমাদের কিছু না জানিয়ে। দক্ষিণবঙ্গে পুজোর মুখে এই যে বন্যা এর জন্য দায়ী কেন্দ্র। পরিকল্পিতভাবে বাংলাকে ভাসিয়ে দিল। মানুষ কষ্টে আছে। আমরা যথাসম্ভব সকলের ত্রাণের ব্যবস্থা করেছি। নির্বাচনের সময় বাংলায় এসে বড় কথা বললেও বন্যা পরিস্থিতি মোকাবিলায় বাংলাকে এক টাকাও দেয় না কেন্দ্র। পুলিশ রিলিফের কাজ করছে। ধস নেমে দার্জিলিংয়ের রাস্তা আরও সংকীর্ণ হয়ে গেছে। ওই রাস্তা সিকিমের সঙ্গে যুক্ত। দ্রুত রাস্তা মেরামত করতে প্রয়োজনে আর্মির সঙ্গে কথা বলবো। কোশী নদীর জলে বানভাসি উত্তরবঙ্গের বহু এলাকা। সেই জল বিহার দিয়ে বাংলায় প্রবেশ করেছে। আর অন্যদিকে, সংকোশ নদীর জলস্তর বৃদ্ধিতে মালদার বন্যা। ফরাক্কা ব্যারাজে ঠিকমতো ড্রেজ়িং করে না কেন্দ্র সরকার। একটা টাকাও কেউ দেয়নি। কেউ খোঁজ নেয়নি।’

আরও পড়ুন, মহালয়ার দিন রাজ্যজুড়ে ভার্চুয়াল মাধ্যমে দুর্গাপুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

ঘটনা হচ্ছে, একটানা বৃষ্টিতে পাহাড়ের বিভিন্ন জায়গায় ধস নেমেছে। ১০নম্বর জাতীয় সড়কে ধসের কারণে বিচ্ছিন্ন সিকিম। আবার একইভাবে সমতলের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি। আবার মালদায় গঙ্গা আর ফুলহারের দাপটে ভাঙনের ফলে তলিয়ে গিয়েছে বেশ কিছু কাঁচা বাড়ি। এছাড়া তিস্তা ব্যারেজ থেকেও জল ছাড়ার ফলে জলপাইগুড়ি জেলার নীচু এলাকাগুলি প্লাবিত হয়েছে। পাহাড় থেকে সমতল, সর্বত্র নেমেছে ধস। এই পরিস্থিতে এদিন শিলিগুড়ি পৌঁছে বিকাল ৫টায় উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। তবে চিন্তার নতুন করে কারণ হয়ে উঠেছে কোশী। নেপালে গত কয়েক দিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে। সেখান থেকে জল নীচের দিকে নেমে আসায় গন্ডক, কোশী এবং মহানন্দার জলস্তর উত্তরোত্তর বাড়ছে। কোশীর দুটি বাঁধ থেকে মোট ১৫ লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে যা গঙ্গা হয়ে বাংলায় ঢুকতে চলেছে।

বিশ্বকাপ জেতায় টমেটো উপহার পেলেন স্পেনের দুই তারকা

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

জঙ্গিদের হামলায় জম্মু-কাশ্মীরে নিহত পুলিশকর্মী, ফের রক্তাক্ত ভূস্বর্গ

‘শিল্পা আমাকে ছেড়ে গেলে জেলেই আত্মহত্যা করতাম’, বিচ্ছেদ গুঞ্জনে মুখ খুললেন রাজ কুন্দ্রা

বর্ষায় অতিরিক্ত চুল পড়ছে? নারকেল তেলের সঙ্গে ৩ উপাদান মেশালেই হবে ম্যাজিক

রোজকার পাতে থাকুক সবুজ মহৌষধ, জেনে নিন পাটশাকের ৬টি  উপকারিতা

বাসি পাউরুটি দিয়েই বানান স্প্যানিশ স্টাইল ফ্রেঞ্চ টোস্ট টরিজাস, রইল সহজ রেসিপি

তিন বড় পরিবর্তন, টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের বিরুদ্ধে দল ঘোষণা জিম্বাবোয়ের

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব ইডির

যন্তর মন্তরে ধর্নায় বসা বিক্ষোভকারীদের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে পাঠানো হচ্ছে খাবার

দুপুরের খাবারে বদল চান? শিখে নিন জিভে জল আনা ডালিয়ার খিচুড়ি বানানোর পদ্ধতি

সিকিমের সুড়ঙ্গ ধসে উদ্ধারকাজে সরকারি বিমান পাঠানোর নির্দেশ শুভেন্দুর