অমর্ত্য সেনের বাড়িতে মমতা, নোবেলজয়ীকে জেড প্লাস নিরাপত্তা দিচ্ছে রাজ্য

অমর্ত্য সেনকে জেড প্লাস নিরাপত্তা দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, বোলপুর: জেলা সফরে এসেই সোমবার শান্তিনিকেতনে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়িতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল চারটে পাঁচ নাগাদ প্রতীচীতে পৌঁছন তিনি। রাজ্যের প্রশাসনিক প্রধানকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান স্বয়ং নোবেলজয়ী অর্থনীতিবিদ। সাক্ষাতের সময়ে নোবেলজয়ী অর্থনীতিবিদের বাড়ির দলিল সংক্রান্ত নথিপত্র তুলে দেন রাজ্যের প্রশাসনিক প্রধান।  এদিন অমর্ত্য সেনকে জেড প্লাস নিরাপত্তা দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

সম্প্রতি অমর্ত্য সেনের শান্তিনিকেতনে জমি দখলের অভিযোগ তোলেন ‘বিজেপি বান্ধব’ বিশ্বভারতীর উপাচার্য বিদ্যু‍ৎ চক্রবর্তী। এমনকী বিশ্বের দরবারে ভারতের মাথা উঁচু করেছেন যিনি সেই নোবেলজয়ী অর্থনীতিবিদের দখলে থাকা বাড়তি জমি দখল করারও হুমকি দেয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রয়োজনে অমর্ত্য সেনের ‘অবৈধ ’জমি’ দখলে বুলডোজার ব্যবহার করা হবে বলেও হুমকি দিয়েছেন বিশ্বভারতীর আধিকারিকরা।

আর ওই হুমকির পরেই নোবেলজয়ী অর্থনীতিবিদের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বীরভূম জেলা সফরে এসেই শান্তিনিকেতনে অমর্ত্য সেনের বাড়িতে পৌঁছে যান তিনি। সৌজন্য সাক্ষাতের সময়ে প্রবীণ অর্থনীতিবিদকে অকারণে দুঃশ্চিন্তা করতেও বারণ করেন। সাক্ষাতের সময়ে অমর্ত্য সেনের হাতে জমির দলিল সংক্রান্ত নথিপত্র তুলে দেন মমতা। যাতে বিশ্বভারতী কর্তৃপক্ষ প্রতীচীর জমিতে নখের আঁচড়টুকু বসাতে না পারে তার জন্য নোবেলজয়ী অর্থনীতিবিদকে জেড প্লাস নিরাপত্তা দেওয়ার ঘোষণাও করেন। একইসঙ্গে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে নির্দেশ দিয়েছেন, অমর্ত্য সেনের নিরাপত্তার জন্য প্রতীচীতে পুলিশের ক্যাম্প বসানোরও নির্দেশ দেন।

বিশ্বভারতী যেখানে নিজেরাই রাজ্য সরকারের কাছ থেকে বিনা পয়সায় জমি পেয়েছেন সেখানে কীভাবে অন্যের জমিকে নিজের জমি হিসেবে বিশ্বভারতীর ‘কুখ্যাত’ উপাচার্য দাবি করলেন তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন মমতা। জমি বিতর্কে যেভাবে প্রবীণ অর্থনীতিবিদের চরিত্রহননে নেমেছেন মোদি সরকারের পোষ্যভৃত্য তা নিয়েও ক্ষোভ উগরে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘যেভাবে প্রবীণ মানুষটিকে অপমান করা হয়েছে তাতে আমার গায়ে লেগেছে। মিথ্যা কথা বলছে বিশ্বভারতী। এখানে যিনি উপাচার্য হয়ে বসেছেন তাঁর অনেক কীর্তির কথা আমরা জানি। উপাচার্য হওয়ার কোনও যোগ্যতা নেই। বিশ্বভারতীকে গৈরিকীকরণের চেষ্টা চলছে।’

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

সিগারেটের টাকা না দেওয়ায় চরম বচসা, বৃদ্ধকে পিটিয়ে খুন যুবকের, চাঞ্চল্য টিটাগড়ে

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

পুলিশের প্রিজন ভ্যানের ধাক্কায় সাইকেল থেকে পড়ে মৃত্যু ৪ বছরের স্কুল পড়ুয়ার

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

BRICS Summit: পুতিনকে তামিল বইয়ের রুশ সংস্করণ উপহার মোদির

হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ

বাইশ গজের পরে বীরেন্দ্র শেওয়াগের নতুন ইনিংস, সঞ্চালকের ভূমিকায় ‘বীরু’