‘পার্টির লোক হলে টেনে চারটে থাপ্পড় মারতাম’, ক্ষুব্ধ মমতা

‘আমার পার্টির লোক হলে আমি টেনে চারটে থাপ্পড় মারতাম। তাদের আমি সবসময় শাসন করি।’ প্রশাসনিক বৈঠকেই মমতার তোপ জেলা শাসককে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রশাসনিক বৈঠকেই(Administrative Meeting)  জেলার সর্বোচ্চ প্রশাসনিক আধিকারিককে মঞ্চে দাঁড় করিয়েই জেলার দুর্নীতিপরায়ণ সরকারি কর্মচারীদের চরম বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সোমবার পুরুলিয়া(Purulia) জেলায় পা রেখেছেন মুখ্যমন্ত্রী। গতকালই তিনি কলকাতা থেকে সড়কপথে চলে যান দুর্গাপুরে। এদিন সেখান থেকেই তিনি হেলিকপ্টারে পৌঁছে যান পুরুলিয়ায়। যোগ দেন প্রশাসনিক বৈঠকে। আর সেই বৈঠকেই তিনি ফাঁস করেন বড়সড় দুর্নীতি। পাশাপাশি মুখ্যমন্ত্রীকে সরব হতে দেখে মুখ খোলেন বৈঠকে অংশ নেওয়া জেলা পরিষদের এক সদস্যও। প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর কাছে তৃণমূলের ওই নেতা অভিযোগ করেন যে, ইটভাটা থেকে পাওয়া রাজস্বের নাকি হিসেব পাওয়া যাচ্ছে না। তা নাকি কিছু সরকারি কর্মচারীদের ‘পকেটে’ চলে যাচ্ছে। আর সে কথা শুনেই রাগে অগ্নিশর্মা হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী। তারপরেই, তিনি সরাসরি পুরুলিয়ার জেলা শাসকের(District Magistrate) উদ্দেশে একের পর এক প্রশ্ন ছুড়ে দিয়ে জানিয়ে দেন ওই জেলাশাসকের প্রতি তাঁর ধারণাই বদলে গেল।

এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রীর কাছে তৃণমূলের নেতা অভিযোগ করেন যে, স্থানীয় ইটভাটা থেকে জেলা প্রশাসন যে অর্থ আদায় করে, তার হিসেব পাওয়া যায় না। সেগুলো নাকি কয়েক জন পকেটে ঢোকান। অভিযোগ উঠতেই মুখ্যমন্ত্রীর প্রশ্ন করেন জেলা শাসককে। উদ্বেগের গলায় মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘ডিএম শুনতে পাচ্ছো? এগুলো কিন্তু তৃণমূল করেনি। করছে প্রশাসনের নীচের তলার লোকেরা। নিজেরা টাকাটা নেয়, নিজেরাই খেয়ে নেয়! কী জেলা চালাচ্ছ তুমি? এত দিন জেলায় আছো। আমার ধারণাই বদলে গেল। এত কিছু দিচ্ছি মানুষকে, তবু কয়েকজন এত লোভী কেন হয়ে গিয়েছে। আর কত চাই? আমার পার্টির লোক হলে আমি টেনে চারটে থাপ্পড় মারতাম। তাদের আমি সবসময় শাসন করি। আমি কথা বলছি, তোমার পুলিশ চলে যাবে, তদন্ত করবে। একে বলে প্রশাসন, একে বলে কাজ। গরিব মানুষ যখন একটা কমপ্লেন করে, আমি নিতে পারি না। সে যেই হোক। ওই ওপরে ওপরে ঘুরে বেড়িয়ে ছবি তুলে কোনও কাজ হয় না। দুয়ারে সরকারে যাঁরা যাচ্ছেন, কাজ করে দেবেন। এবার আর অনুরোধ নয়, সোজাসুজি নির্দেশ দিচ্ছি।’

দমদমে চলন্ত অটোতে মহিলাকে শ্লীলতাহানির চেষ্টা! আটক অভিযুক্ত

প্রেক্ষাগৃহে পুনরায় মুক্ত পাচ্ছে না আমিরের ‘থ্রি ইডিয়টস্’, গুজব উড়িয়ে দিলেন নির্মাতারা

কাকলিদের অভিযোগের ভিত্তিতে লোকসভার বাদল অধিবেশনে সাসপেন্ড কল্যাণ

সলমন রুশদির উপরে হামলাকারীর বিরুদ্ধে সন্ত্রাসবাদী আইনে মামলা চলবে

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

অক্সিটোসিন ইনজেকশন দেওয়া গরুর দুধ কি সত্যিই স্বাস্থ্যের জন্য বিপজ্জনক?

শ্রদ্ধার প্রেমিকের সঙ্গে তুমুল ঝামেলা, অশনীর গ্রোভারের বায়োপিক থেকে সরে দাঁড়ালেন আমির

বিশ্বকাপ জেতায় টমেটো উপহার পেলেন স্পেনের দুই তারকা

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

জঙ্গিদের হামলায় জম্মু-কাশ্মীরে নিহত পুলিশকর্মী, ফের রক্তাক্ত ভূস্বর্গ

বর্ষায় অতিরিক্ত চুল পড়ছে? নারকেল তেলের সঙ্গে ৩ উপাদান মেশালেই হবে ম্যাজিক

রোজকার পাতে থাকুক সবুজ মহৌষধ, জেনে নিন পাটশাকের ৬টি  উপকারিতা