৩ লক্ষাধিক কৃষকের জমির স্বাস্থ্যপরীক্ষা করবে মমতার সরকার

বাংলার ২২টি জেলার মোট ৩,৩৩৯টি গ্রাম পঞ্চায়েতের চাষজমির মাটি পরীক্ষা করে দেখবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। পদক্ষেপ কৃষি দফতরের।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় চার বছর বন্ধ থাকার পর রাজ্যে ফের শুরু হতে চলেছে চাষের জমির মাটির স্বাস্থ্য পরীক্ষার(Soil Health Testing of Cultivated Land) কাজ। এবার ৩ লক্ষাধিক কৃষকের(Farmers) জমির মাটি পরীক্ষা করার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। এই উদ্যোগের জেরে বাংলার কৃষকরা বিনামূল্যে তাঁদের জমির মাটি পরীক্ষা করাতে পারবেন। কোন জমির কী হাল, কোথায় কতটা পরিমাণ সার প্রয়োজন ইত্যাদি নানা বিষয় জানতে পারবেন তাঁরা। সেই অনুযায়ী চাষের পদ্ধতিগত বদল এবং উৎপাদন বাড়বে বলে মনে করছেন রাজ্যের কৃষি দফতরের(Agriculture Department) আধিকারিকরা।

বর্তমানে রাজ্যে কলকাতা বাদ দিয়ে বাকি ২২টি জেলায় মোট ৩,৩৩৯টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। এই সব গ্রাম পঞ্চায়েতের প্রতিটি থেকে ১০০টি করে মাটির নমুনা সংগ্রহ করা হবে। একজন কৃষক তাঁর যে কোনও একটি জমিরই মাটির নমুনা দিতে পারবেন। এগুলি সংগ্রহ করার দায়িত্ব থাকবে ‘মাটি বন্ধু’ নামে ব্লক কৃষি বিভাগের কর্মীদের ওপর। তাঁরা নমুনাগুলি সংগ্রহ করে সংশ্লিষ্ট কৃষকের জমির দ্রাঘিমা ও অক্ষাংশ একটি পোর্টালে আপলোড করে দেবেন। মাটির নমুনা ব্লকে আনার পর তা নির্দিষ্ট পরীক্ষাগারে পাঠিয়ে দেওয়া হবে। প্রতিটি জায়গার মাটি পরীক্ষার জন্য ১২টি মাপকাঠি স্থির করা হয়েছে। মাটি পরীক্ষার রিপোর্ট প্রতিনিয়ত নির্দিষ্ট পোর্টালে আপলোড করা হবে। সেটি প্রিন্ট করে ব্লকের কৃষি বিভাগের আধিকারিকের কাছেও পৌঁছে দেওয়া হবে। সেখান থেকে সংশ্লিষ্ট কৃষক সেই রিপোর্ট কার্ড পেয়ে যাবেন। এবার ৩ লক্ষ ৩৩ হাজার ৯০০ কৃষককে সেই রিপোর্ট কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্যের কৃষি দফতর।  

রাজ্যে যে ১৩টি মাটি পরীক্ষার ল্যাবরেটরি রয়েছে, সেখানে লোকবলের খামতি রয়েছে। তাই সেই পরীক্ষাগারগুলি প্রয়োজনে কোনও এজেন্সি বা চুক্তিভিত্তিক টেকনিশিয়ান নিয়োগ করে এই কাজ করতে পারবে। এর জন্য রাজ্যের কৃষি দফতর থেকে সেই ছাড় দেওয়া হয়েছে। কোন ল্যাবরেটরিতে কত নমুনা পরীক্ষা করা হবে, সেটাও বেঁধে দেওয়া হয়েছে। যেমন টালিগঞ্জ, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বহরমপুর, মালদহ, রায়গঞ্জ, কোচবিহার, হুগলির পরীক্ষাগারকে ২২ হাজার করে নমুনা পরীক্ষা করতে হবে। বর্ধমান বাদে বাকি জায়গায় ১০ হাজার করে টার্গেট দেওয়া হয়েছে। বর্ধমানের টার্গেট দেওয়া হয়েছে ২৫ হাজারের। এই প্রকল্পের জন্য ১৬৪২.৭০ লক্ষ টাকা মঞ্জুর করেছে রাজ্য সরকার। এর মধ্যে কেন্দ্রের ৯৮৫.৬২ লক্ষ এবং রাজ্যে ৬৫৭.০৮ লক্ষ টাকা রয়েছে।

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

চিনির দাম বাড়ছে! রান্নায় মিষ্টি স্বাদ আনতে বেছে নিন এই ৮ বিকল্প উপাদান

ধাক্কা ভারতীয়দের! এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের

ছাত্রকে শাসনের ‘মাশুল’, স্কুলে ঢুকে দুই শিক্ষককে বেল্ট খুলে পেটালেন অভিভাবক!

এলআইসির স্কিমে ম্যাজিক রিটার্ন! ১৭২ টাকা করে জমিয়ে পান ২৮.৫ লক্ষ টাকা

ধ্রুব জুরেলের হাতে ‘জয় জওয়ান, জয় কিষাণ’ ট্যাটু, নেপথ্যের গল্প চোখে জল আনবে

বিশ্বকাপ জয়ের আশা শেষ, আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিলেন হরমনপ্রীতরা

‘ধর্ম-বর্ণ দেখে অন্নপূর্ণার টাকা দেওয়া হচ্ছে না’, মমতার দাবি খারিজ মুখ্যমন্ত্রীর

নিম্নচাপের প্রভাবে গোটা সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

বাংলায় কমবে চিনির দাম? বিরাট কথা বললেন শুভেন্দু

টিকটিকি কামড়েছে! আতঙ্কিত না হয়ে দ্রুত করুন এই ৩টি কাজ

পঞ্জাবে বিধানসভা নির্বাচনে শিরোমণি অকালি দলের সঙ্গে জোটে যাবে না বিজেপি