ছোটমাছ চাষ করতে ৫ হাজার টাকা দেবে রাজ্য

রাজ্যের গ্রামীণ এলাকার পুকুরে ছোট মাছ চাষে বেকার যুবকদের ও মৎস্যজীবীদের উৎসাহ দিতে ৫ হাজার টাকা করে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাছ চাষের(Fish Farming) মাধ্যমে স্বনির্ভর হতে এবার রাজ্যের বেকার যুবক(Jobless Youth) ও মৎস্যজীবীদের(Fishermen) পাশে দাঁড়াতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। এরজন্য ৪ কোটি টাকার বেশি অনুমোদন করেছে রাজ্যের মৎস্যদফতর(Fisheries Department)। প্রতিটি মৎস্যজীবী পাবেন ৫ হাজার টাকা। এই টাকা দেওয়া হবে মূলত ছোটমাছ চাষ করতে। মৎস্যজীবী ও বেকার যুবকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা দেবে রাজ্য সরকার। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবেন রাজ্য সরকারের কাছে নথিবদ্ধ থাকা প্রায় ৯ হাজার মৎস্যজীবী। 

আরও পড়ুন ব্যর্থ একাধিক ‘ডাবল ইঞ্জিন’ রাজ্য, উজ্জ্বল মমতার বাংলা

রাজ্য মৎস্যদফতর সূত্রের খবর, এতদিন মাছ কিনে দেওয়া হতো মৎস্যজীবীদের। কিন্তু এবার সেই প্রক্রিয়া থেকে সরে এসেছে রাজ্য। মূলত যাঁরা মাছের চারা কিনে নিজের পুকুর বা জলাশয়ে বড় করে বিক্রি করেন, এই প্রকল্পের মাধ্যমে তাঁদেরকেই টাকা দেবে রাজ্য। এই প্রকল্প কার্যকর করার জন্য জেলায় জেলায় ৯ দফা নির্দেশনামাও পাঠানো হয়েছে। টাকা পাওয়ার পর উপভোক্তারা তার সঠিক সদ্বব্যবহার করছেন কি না, তার জন্য নজরদারি চালাবে সংশ্লিষ্ট জেলার মৎস্য বিভাগ।

আরও পড়ুন পঞ্চায়েত ভোটের আগেই মিটিয়ে দেওয়া হবে সাম্মানিক, বরাদ্দ ২০০ কোটি

প্রথম ধাপে, আপাতত দেওয়া হবে মাথাপিছু ১ হাজার টাকা। এজন্য ছাড়া হয়েছে ৮৭ লক্ষ ৬৫ হাজার টাকা। এই মৎস্যজীবীরা প্রথম ধাপের টাকা খরচের ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিলেই পরের কিস্তির টাকা পাবেন। সংশ্লিষ্ট মৎস্যচাষি যে মাছ চাষ করছেন এবং উৎপাদনের পর তা বিক্রি করে কত আয় হল, তার বিস্তরিত তথ্যও দফতরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতি জেলায় কতজন এই টাকা পাবেন তার তালিকাও তৈরি করেছে মৎস্য দফতর। যেমন কোচবিহার, হুগলি, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার প্রতিটি রয়েছেন ৬৫৭ জন উপভোক্তা। ৫৪৮ জন করে মৎস্যজীবী এই টাকা পাবেন বীরভূম ও বাঁকুড়া জেলায়।  

রাসবিহারী বসুর ভিটেয় গণশৌচাগার, বুলডোজার অ্যাকশনের দাবি বিজেপি বিধায়কের

‘ওদের জন্য মরতে যাচ্ছি’, শ্বশুরবাড়িকে দায়ী করে সেতু থেকে ঝাঁপিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

চিকিৎসায় গাফিলতির অভিযোগ,করিমপুরে বেসরকারি নার্সিংহোমে সদ্যোজাতর মৃত্যু

‘এইভাবে চলতে পারে না,’ নিটে প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন্দ্রকে বার্তা সুপ্রিম কোর্টের

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য

ককরোচদের আন্দোলন এড়িয়ে চলার নির্দেশ, দিল্লি বিশ্ববিদ্যালয়কে চরম ভর্ৎসনা পূজা ভাটের

রাজস্থানে ৭০ বছরের বৃদ্ধাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই প্রতিবেশী

হোটেল রুমে অতিরিক্ত মদ্যপানেই মৃত্যু সৌদি রাজপুত্রের, ব্রিটিশ আদালতের নথিতে চাঞ্চল্যকর তথ্য

‘শহরে উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

প্রশ্নফাঁসে রেয়াত নয়, ৫-১০ বছরের জেল-সহ ১ কোটি টাকার জরিমানা ঘোষণা কেন্দ্রের

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার

রুটি-পরোটার সঙ্গে জমে যাবে, বাড়িতে বানিয়ে নিন টক ঝাল আচারি আলু

উল্টোরথে বাড়িতে বানান পুরীর স্টাইলে স্পেশাল খাজা, জেনে নিন সহজ রেসিপি