বাংলার কৃষি-শিল্পে ২৩০০ কোটির বিনিয়োগ, সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

বাংলার কৃষিগত শিল্পে ২৩০০ কোটি টাকা ১৫০০জন কৃষি শিল্পদ্যোক্তাদের হাতে তুলে দেওয়ার টার্গেট নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: কৃষি পরিকাঠামো উন্নয়ন তহবিল(Agriculture Infrastructure Development Fund) প্রকল্পের মাধ্যমে চলতি অর্থবর্ষে কৃষিশিল্পে অন্তত ২৩০০ কোটি টাকার বিনিয়োগের টার্গেট নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। নবান্ন সূত্রে তেমনই জানা গিয়েছে। ২০২২-২৩ অর্থবর্ষ থেকে অর্থাৎ বিগত অর্থবর্ষে রাজ্য সরকার কৃষি পরিকাঠামো উন্নয়ন তহবিল প্রকল্প চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ওই বছর কৃষি পরিকাঠামো উন্নয়ন খাতে এই প্রকল্পের মাধ্যমে ১ হাজার ৬০০ কোটি টাকা খরচ হয়েছে রাজ্যে। খরচ এবছর ৭০০ কোটি টাকা বৃদ্ধির সুবাদে অন্তত ১ হাজার ৫০০ জন কৃষি শিল্পদ্যোক্তা(Agricultural Industrialist) এই প্রকল্পের সুবিধা পাবেন বলেই উঠে এসেছে নবান্নের হিসেবে। গত অর্থবর্ষে এই প্রকল্পের মাধ্যমে অর্থ বরাদ্দ করা হয়েছিল হয়েছিল ১ হাজার ২৬২ জন কৃষি শিল্পদ্যোক্তাকে। চলতি অর্থবর্ষে আরও বেশি সংখ্যক উপভোক্তার কাছে এই সুবিধা পৌঁছে দেওয়ার টার্গেট নিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন পুলিশ ছাড়াও ৩ হাজার পদে নিয়োগের পথে মমতার সরকার

প্রসঙ্গত, এই প্রকল্পের অধীনে কৃষি শিল্পদ্যোক্তাদের একেবারে সহজ শর্তে ব্যাঙ্ক থেকে ঋণ পেতে সাহায্য করে রাজ্য সরকার। সেই লক্ষ্যে কিছু দিন আগেই স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটির সঙ্গে বৈঠক করেছেন রাজ্যের কৃষি দফতরের(Agriculture Department) সচিব ওঙ্কার সিং মিনা সহ পদস্থ কর্তারা। তারপরেই কোন জেলায় কোন কোন ব্যাঙ্কের সাহায্য কত টাকার কৃষি পরিকাঠামো উন্নয়নে ঋণ বরাদ্দ হবে, তা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। সোমবার এবিষয় প্রতিটি জেলায় নিযুক্ত কৃষি দফতরের আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়(Sovondeb Chattopadhay)।

আরও পড়ুন মণিপুর নিয়ে রাজ্য বিধানসভায় নিন্দাপ্রস্তাব আনছে মমতার সরকার

জানা গিয়েছে, এই বৈঠকে মন্ত্রী জেলার আধিকারিকদের প্রয়োজনে আবেদনকারীদের সঙ্গে ব্যাঙ্কে যাওয়ারও নির্দেশ দিয়েছেন। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ব্যাঙ্কে নথি সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হয় আবেদনকারীদের। ফলে আটকে যায় তেলকল, হিমঘর, গুদামঘর তৈরির মতো কৃষি পরিকাঠামো উন্নয়নের কাজ। ১ আগস্ট থেকে চালু হচ্ছে শিল্পে সমাধানে শিবির। সেই শিবিরেও থাকবে কৃষি দফতরের ক্যাম্প। সেখানে গেলেই কৃষি পরিকাঠামো উন্নয়ন তহবিল প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করা হবে কৃষি শিল্পদ্যোক্তাদের।   

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে সন্যাস জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

গাইঘাটায় ধানক্ষেত থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ, ধৃত ১

কলকাতা-হাওড়ার পুরভোটে নজর, ফের বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক