আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

‘মানুষের চাকরি আটকাবেন না, কারও চাকরি আটকাতে নেই’, বার্তা মমতার

Courtesy - Facebook

নিজস্ব প্রতিনিধি: একসময়কার বাম দুর্গ। পরে সেখানে ঘাসফুল ফুটলেও সাফল্য ধরে রাখতে পারেনি। উনিশের ভোটে নামমাত্র ব্যবধানে জয়ী হলেও একুশের ভোটে সেখানে ফুটেছে পদ্মফুল। যখন আরও একটা ভোট দুয়ারে কড়া নাড়ছে তখন সেখানে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী বার্তা দিলেন সেই বাম-বিজেপিকেই। বললেন, ‘১ লক্ষ শিক্ষক-শিক্ষিকা, ৬০ হাজার পুলিস ও বিভিন্ন দফতরে ৫ লক্ষ নিয়োগ হবে। কিন্তু চাকরি দিতে গেলেই সিপিএম-বিজেপি কুটুস করে মামলা করে দিচ্ছে। ওদের একটু মায়া হয় না? বেকার ছেলেরা চাকরি পাবে। ওদের বলুন এভাবে কারও চাকরি আটকাতে নেই। মানুষের চাকরি আটকাবেন না। সিপিএম(CPIM) ও বিজেপি(BJP) নেতাদের বলুন দয়া করে বেকার যুবক যুবতীদের ভবিষ্যত নষ্ট করবেন না।’ হুগলি জেলার(Hooghly District) আরামবাগের(Aarambag) মাটিতে দাঁড়িয়ে সোম দুপুরে এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। ভুললে চলবে না উনিশের ভোটে এই আরামবাগেই তৃণমূল জিতেছিল দেড় হাজারেরও কম ভোটে। আবার একুশের নির্বাচনে আরামবাগ মহকুমার ৪টি বিধানসভা কেন্দ্রেই জয়ী হয়েছে বিজেপি।  

এদিন মুখ্যমন্ত্রী আরামবাগের সভা থেকে বলেন, ‘চারদিকে চাকরি চাই, চাকরি চাই আওয়াজ। আমরা চাই ৫ লক্ষ মানুষকে নিয়োগ করতে। জেলায় জেলায় বহু উন্নয়নমূলক কাজ তো করাই হয়েছে। তা আরও বাড়বে। শিল্প হবে, চাকরি হবে। বেকার ছেলেরা চাকরি পাবে। কিন্তু চাকরি দিতে গেলেই সিপিএম-বিজেপি মামলা করে দিচ্ছে। ওদের একটু মায়া হয় না? কোর্টে যে কেউ যেতে পারে। এটা তার অধিকার। এত শিক্ষক লাগবে। এত লোকের চাকরি হবে। এত পোস্ট খালি রয়েছে। আপনাদের মায়া লাগে না? আপনাদের জন্য নিতে পাচ্ছি না। এই কয়েকটা সিপিএম, কংগ্রেস ও বিজেপি নেতার জন্য। কয়েকটা ফুরফুরের জন্য। উড়ে বেড়াচ্ছে। চাকরি পেলে তাঁদের লোকসান। তাঁরা চায় না লোক নেওয়া হোক। ওরা চায় না কারোর চাকরি হোক। যেই আমরা রেডি করছি তেমনি টুক করে একটা কেস ঠুকে দিচ্ছে। দিয়ে, হাসতে হাসতে বলেছে, চাকরিটা করতে দেব না। জমিদারি পেয়ে গিয়েছে! সাহস থাকলে ভোটে লড়ুন। রাস্তায় নেমে গণতন্ত্রের রাজনীতিটা করুন। দুর্নীতি করবেন না। এটাও এক ধরনের দুর্র্নীতি। যান রেলে গিয়ে খোঁজ নিন। কত দুর্নীতি করেছেন খোঁজ নিন। কই আমরা তো বাধা দিই না! কই আমরা তো বলি না! মনে রাখবেন, চাকরিবাকরি আটকাতে নেই।’

Published by:

Share Link:

More Releted News:

‘রহস্যময়’ খাম ঘিরে আলোড়ন আসানসোলে, স্ট্রংরুমের বাইরে উদ্ধার হওয়ায় বিক্ষোভ

নির্বাচনে ব্যবহার করা পুলিশের গাড়ি নিয়ে ছাগল চুরির অপরাধে গ্রেফতার ৪

গণনার আগেই গেরুয়া আবির মেখে বিজয়োৎসবে মাতলেন ঘাটালের বিজেপি প্রার্থী

ত্রিকোণ প্রেমের জের! পুকুরের ধারে উদ্ধার যুবকের গলা কাটা দেহ, ব্যাপক শোরগোল পুরুলিয়ায়

নবান্ন দখলের যুদ্ধে বিশেষ ভূমিকা রাখবে ৩৭ আসন, জেনে নিন অজানা তথ্য

‘কেউ হিংসা-অশান্তিতে জড়াবেন না’, গণনার আগে বিজেপি কর্মীদের কড়া বার্তা শমীক ভট্টাচার্যের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ