Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘জলপাইগুড়িতে মিটিং করলেন, কিন্তু একটা মানুষকেও সাহায্যের কথা তো বললেন না’ মোদিকে খোঁচা মমতার

গতকাল মোদি জলপাইগুড়িতে সভা করলেও দুর্গতদের জন্য একটাও শব্দ খরচ করেননি। তা নিয়ে মানুষগের ক্ষোভকেই এদিন হাতিয়ার করেছেন মমতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মল্লভূমের মাটি থেকেই দেশের প্রধানমন্ত্রীকে খোঁচা দিতে ছাড়লেন না বাংলার মুখ্যমন্ত্রী। নরেন্দ্র মোদি(Narendra Modi) বিদ্ধ হলেন মমতা বাণে। রবিবার অর্থাৎ গতকাল উত্তরবঙ্গের(North Bengal) জলপাইগুড়িতে(Jalpaiguri) সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সভার আগে গত ৩১ মার্চ টর্নেডোর ধাক্কায় জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকায় বহু ক্ষয়ক্ষতি সাধিত হয়। ৪জন মারাও যান। আহতের সংখ্যা শতাধিক। ঘটনার দিন রাতেই উত্তরবঙ্গ ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। নিজে সেখানে রাতভর থেকে উদ্ধারকার্য তদারকি করা ছাড়াও স্বজনহারাদের সঙ্গে দেখা করে ও আহতদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। দুর্গতদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। সেই জায়গায় পরেরদিন সকালে একটি নাম কা ওয়াস্তে ট্যুইট করেন প্রধানমন্ত্রী। অনেকেই ভেবেছিলেন জলপাইগুড়তে ভোট প্রচারে এসে এই নিয়ে মুখ খুলবেন মোদি। কিন্তু গতকাল মোদি জলপাইগুড়িতে সভা করলেও দুর্গতদের জন্য একটাও শব্দ খরচ করেননি। আর তার জেরে তীব্র ক্ষোভ ছড়িয়েছে জলপাইগুড়িজুড়ে। সেই ক্ষোভকেই সোম সকালে হাতিয়ার বানালেন মমতা। মল্লভূমের মাটি থেকে খোঁচা দিতে ছাড়লেন না প্রধানমন্ত্রীকে।

এদিন দক্ষিণবঙ্গের(South Bengal) বাঁকুড়া(Bankura) জেলার রায়পুরের সভা থেকে মোদিকে খোঁচা দিয়ে মমতা বলেন, ‘গতকাল প্রধানমন্ত্রী জলপাইগুড়ি মিটিং করতে গিয়েছিলেন। খুব ভাল, স্বাগত। প্রধানমন্ত্রীজি আপনি ব্লকে ব্লকে বাংলায় মিটিং করুন। আপনার এটা অধিকার। জলপাইগুড়িতে মিটিং করলেন, কিন্তু একটা মানুষকেও সাহায্যের কথা তো বললেন না? যাদের ঘর উড়ে গিয়েছে, বাচ্চা মারা গিয়েছে, যাঁরা এখনও লড়াই করছেন, কই তাঁদের জন্য তো কিছু বললেন না! অথচ আমি মধ্যরাতে ছুটে গিয়েছিলাম। সকলকে আমরা ত্রাণ দিয়েছি। আমি আগেই জানিয়েছি, যাদের ঝড়ে ঘরবাড়ি ভেঙে দিয়েছে তাঁদের বাড়ি রাজ্য সরকারই তৈরি করে দেবে। বাংলার বাড়ি প্রকল্পে ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়া হবে ৫ হাজার বাড়ির জন্য। ইলেকশন কমিশনকে ৭ দিন আগেই রাজ্য সরকার লিখেছে। এটা কেন্দ্রের টাকা নয়। আমরা দেব, তাও অনুমতি দিচ্ছে না। ইলেকশনের জন্য পারছি না। ভোট না থাকলে আমি এক সেকেন্ডে করে দিতাম। ভোটের জন্য অনুমতি নিতে হচ্ছে। বিজেপি বলছে ইলেকশনের আগে দেবে না।’

গতকাল ধূপগুড়ির ময়নাতলি মাঠে সভা করেন মোদি। জলপাইগুড়ি লোকসভা আসনের বিজেপির প্রার্থী ডাঃ জয়ন্তকুমার রায়ের সমর্থনে সেই সভা হয়। ঝড়ে ক্ষতিগ্রস্থরা ভেবেছিলেন প্রধানমন্ত্রী তাঁদের জন্য কিছু হয়তো বলবেন। কিন্তু মোদি শুধুমাত্র সমবেদনা জানানো ছাড়া আর কিছুই বলেননি। আর তাতেই ক্ষুব্ধ ক্ষতিগ্রস্থরা। সেই ক্ষোভকেই এদিন হাতিয়ার করেছেন মমতা। এদিন ঝড়ে ক্ষতিগ্রস্থ বার্ণিস গ্রামের জনতা সাফ জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রী ঠিকই বলেছিলেন। মোদি শুধু ভোটের জন্যই আসছেন। মোদি সরকার মানুষের জন্য নয়, তা মানুষ বুঝতে পারছে।’

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা হলেন সুব্রত গুপ্ত

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা

কলকাতা পুরসভার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন মেয়র, কোন পথে বাবা-মেয়ে?

সংখ্যাগরিষ্ঠতা পেলন বিজয়, তামিলনাডুতে কবে গঠিত হবে নতুন সরকার?

পছন্দ নয় তেঁতো? অন্য ভাবে বানান পুর ভরা করলা

পঞ্জাবের মন্ত্রী সঞ্জীব অরোরাকে গ্রেফতার করল ইডি, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

প্রোটেম স্পিকার হিসাবে শপথ নিতে চলেছেন তাপস রায়, কোন দিনকে বাছলেন?‌

শাহরুখ খানের ‘King’ সিনেমায় রণবীর সিংয়ের উপস্থিতি, সেট থেকেই ভাইরাল মুহূর্ত

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

‘‌রাজ্যের মানুষের স্বার্থে কাজ করতে হবে’‌, নয়া মুখ্যমন্ত্রীকে বার্তা বিমানের

পাকিস্তানের ‘অধিনায়ক’ রোহিত শর্মা! প্রথম একাদশে রয়েছেন গিল-দুবে-রিঙ্কুরাও

‘আমরা আবার স্বাধীনতা পেলাম’, ব্রিগেডে শপথগ্রহণ অনুষ্ঠান থেকে বললেন মমতাশঙ্কর