মুড়িগঙ্গার উপর ১৬৭০ কোটির ব্যয়ে ৪.৭৫ কিমি ব্রিজের শিলান্যাস করতে গঙ্গাসাগরে মমতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দুদিনের জন্য গঙ্গাসাগরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সোমবার বহু প্রতীক্ষিত গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করবেন তিনি। মুড়ি গঙ্গার ওপর তৈরি হবে এই সেতু। সংক্রান্তির আগে সেখানে গিয়ে এই সেতুর শিলান্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জানা গিয়েছে মুড়ি গঙ্গার ওপরে ৪.৭৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি তৈরি করতে খরচ হবে প্রায় ১৬৭০ কোটি টাকা। সোমবার এই সেতুর শিলন্যাস হলেও চার বছরের মধ্যে কাজ শেষ করার আশ্বাস দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। জানা গিয়েছে এই সেতু নির্মাণের দায়িত্ব পেয়েছে মেসার্স লারসেন এন্ড ট্রুবো লিমিটেড। ইতিমধ্যে ৮০ শতাংশ জমি অধিগ্রহণ হয়ে গিয়েছে। বাকি জমিও খুব তাড়াতাড়ি অধিগ্রহণ করা হবে।

জানা যাচ্ছে, প্রায় ৩ কিলোমিটার অংশ নদীর ওপরে থাকবে। এটি এক্সট্রা ডোজ কেবল স্টেইড ব্রিজের আদলে তৈরি করা হবে। উপকূল এলাকায় মাঝে মধ্যেই কম্পন অনুভূত হয়। সেই কোম্পানির প্রভাব যাতে ব্রিজের উপর না পড়ে তার জন্য পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে। এখনো পর্যন্ত যে সকল বড় বড় ঘূর্ণিঝড় বাংলার ওপর দিয়ে গিয়েছে, সেই ধরনের ঝড়ের প্রভাব এই ব্রিজের পরিকাঠাময় যাতে কোন আঘাত না আনে তার পরীক্ষার চালানো হয়েছে।

সোমবার এই ব্রিজের শিলান্যাস করার পাশাপাশি ভারত সেবাশ্রম ও কপিলমুনি মন্দির পরিদর্শন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখবেন তিনি। গঙ্গাসাগর মেলাকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতি নিজে খতিয়ে দেখতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে যাতে কোনও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয় তাই আগাম নজরদারি চাইছেন তিনি।

এক শিশু অধিকারী জানিয়েছেন মুখ্যমন্ত্রী আগে ই বলে দিয়েছেন গঙ্গাসাগর মেলায় কোন ভাবেই ভিআইপি সংস্কৃতি চলবে না সেই নির্দেশ মেনে প্রশাসনিক কাজ কতটা হয়েছে সেটাও খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর কাছে পেশ করা হবে স্বাস্থ্যপরিসেবা নিরাপত্তা পানীয় জল বিদ্যুৎসাফাই যাতায়াত ও অস্থায়ী আবাসনের ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত রিপোর্ট মুখ্যমন্ত্রী কপিলমুনির মন্দিরে পুজো দিতে পারেন বলে জানা গিয়েছে। আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে গঙ্গাসাগর মেলা। পৌষ সংক্রান্তিতে গঙ্গাসাগরে পুণ্য স্নান হবে। মেলা চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত।

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

প্রথা ভেঙে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজনে গুজরাত

কী কারণে ‘নায়ক’ ছবি করতে রাজি হয়েছিলেন? ২৫ বছর পূর্তিতে খোলাসা করলেন অনিল কাপুর

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা

‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান