গাছে ওটা কী ঝুলছে ! সাতসকালে ভয়ঙ্কর পরিণতি দেখে শিউরে উঠেছে এলাকা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাস্তার ধারে গাছে ঝুলছে প্রৌঢ়ের মৃতদেহ। বৃহস্পতিবার   সাতসকালে এই দৃশ্য দেখা মাত্রই উত্তেজনা ছড়িয়ে পড়েছে নদিয়া জেলার হরিণঘাটা থানা এলাকায়। তবে ওই প্রৌঢ় আত্মঘাতী হয়েছেন না তাঁকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া  হয়েছে তা এখন জানা যায়নি। এই  পুরো ঘটনা নিয়ে তদন্তে নেমেছে  হরিণঘাটা থানার পুলিশ ।

এদিন সকালে স্থানীয়রা সাতশিমুলিয়া এলাকায় রাস্তার ধারে একটি আমগাছে মধ্যে এক প্রৌঢ়কে ঝুলতে থাকতে দেখেন। এরপর সঙ্গে সঙ্গে তারা খবর দেয় পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছিয়ে গাছ থেকে ঝুলন্ত দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে প্রাণ হারিয়েছেন প্রৌঢ়। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। এখন প্রৌঢ়ের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানিয়েছেন , এদিন সকালে রাস্তার পাশে আম গাছে গলায় দড়ি লাগানো অবস্থায় ঝুলতে দেখা যায় প্রৌঢ়কে। মনে করা হচ্ছে, ওই ব্যক্তিকে খুন করে তারপর তাঁর দেহ গাছের সঙ্গে ঝুলিয়ে দিয়ে পালিয়ে গিয়েছে অভিযুক্তরা । ঘটনাস্থলে সিসিটিভি খতিয়ে দেখছে পুলিশ। কারা এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে তা নিয়ে জোর কদমে শুরু হয়েছে তদন্ত । আত্মহত্যা না খুন, তা খতিয়ে দেখা হচ্ছে।   বলা বাহুল্য, কিছু মাস আগেই গাছে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল লিলুয়া থেকে । আর এবার ফের একই ঘটনার চিত্র দেখা গেল হরিণঘাটা থেকে।

প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবোয়েকে ১২৫ রানে বেঁধে রাখলেন ময়াঙ্ক-প্রিন্সরা

আন্দোলন ভাঙতে সক্রিয়! সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলির ‘ভূমিকায়’ ক্ষুব্ধ আন্দোলনকারীরা

‘প্রমাণ মেলেনি’, নিট প্রশ্নপত্র ফাঁসের ‘কিংপিন’কে ক্লিনচিট দিল সিবিআই

জাতীয় সড়কের পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ডিজিটাল রেশন কার্ড, চাঞ্চল্য শান্তিপুরে

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের

‘শিক্ষার্থীদের প্রশ্ন করার সম্পূর্ণ অধিকার রয়েছে’, ককরোচদের আন্দোলন নিয়ে মুখ খুললেন বরুণ

হাসিনার সঙ্গে গোপন টেলিফোন বার্তা ফাঁস, তারেক রহমানের চাপে শুক্রে ইস্তফা দিচ্ছেন রাষ্ট্রপতি

দিল্লি পুলিশের ‘বর্বরতা’র প্রতিবাদে শুক্রবার দেশজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

কমনওয়েলথ গেমস শুরুর আগেই ভারতের জন্য প্রথম পদক নিশ্চিত করলেন বক্সার লভলিনা

মোদির বাসভবনের বাইরে রাহুলদের ধর্নাকে ‘কপট রাজনীতি’ বলে কটাক্ষ সোনমপত্নীর

পঞ্চায়েত ও পুরপ্রধানরা আর জন্ম সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না, নির্দেশ মুখ্যসচিবের

‘আন্দোলনের সমর্থনে পোস্ট করা ভিডিও সরান’, পড়ুয়াদের হুঁশিয়ারি আইআইটি মাদ্রাজের ডিনের

দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন যাত্রীরা, বিমান আকাশে উড়তেই অসুস্থ তিন পাইলট! তারপর…

‘মিথ্যা মামলায় ফাঁসাব’, হুমকির ভিডিও ভাইরাল হতেই অপসারিত অভিযুক্ত পুলিশকর্তা