পা দিয়ে লিখে মাধ্যমিকে ৩৩ শতাংশ, তাক লাগাল মানসী

হাত নয়, পা দিয়ে লিখে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল মানসী। ৩৩ শতাংশ নম্বর পেয়ে পাশ করল সে। ইচ্ছা থাকলে যে উপায় হয় এটাই তার সব থেকে বড় উদাহরণ।

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকে হাত দিয়ে লেখে, আর মানসী লেখে পা দিয়ে। বাংলার তো বটেই, উত্তরবঙ্গেরও(North Bengal) এক প্রান্তিক জেলা কোচবিহার(Coachbehar)। সেই জেলারই মেখলিগঞ্জের(Mekhliganj) রানিরহাট গ্রাম পঞ্চায়েতের জোঠিয়ার গ্রামে বাড়ি মানসী বর্মার(Manasi Burma)। এই মানসীই এবারের মাধ্যমিক পরীক্ষায় ছিনিয়ে এনেছে ৩৩ শতাংশের বেশি নম্বর, আর সেটাও পা দিয়ে লিখে। ৮০ শতাংশ শারীরিক অক্ষমতা নিয়ে রানিরহাটের শৌলমারি হাইস্কুলের এই ছাত্রী মাধ্যমিক পরীক্ষায় বসেছিল। ৩৩ শতাংশ নম্বর পেয়ে মানসীর এই সাফল্যের উত্তরণে খুশি তার প্রতিবেশী সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা।   

বিরল রোগে আক্রান্ত হওয়ার কারণে মানসী হাঁটাচলা করতে এবং কথা বলতে পারলেও হাত দিয়ে কোনও কাজ করতে পারেন না। হাত দিয়ে লিখতে না পারার কারণে পা দিয়ে লেখার কৌশল রপ্ত করেছে সে। যদিও পা দিয়ে লেখার কারণে তার লেখার গতি অনেকটাই কম। সেই কারণে মধ্যশিক্ষা পর্ষদ থেকে প্রতিটি পরীক্ষায় তাকে অতিরিক্ত ৪৫ মিনিট করে সময় বরাদ্দ করা হয়েছিল। শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশের পর দেখা যায় ৩৩ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হয় মানসী। তার এই সাফল্যে খুশি ওর বাবা-মা। একাদশ শ্রেণিতে আর্টস নিয়ে ভর্তি হয়ে পড়াশোনা করে শিক্ষিকা হওয়ার ইচ্ছা মানসীর। তার পাশে থেকে তাকে সাহস যুগিয়ে চলেছে তার বাবা রতন বর্মা ও মা স্বপ্না বর্মা।

মানসীর সাফল্যের কারণে শৌলমারি হাইস্কুলের প্রধান শিক্ষক সঠিকচন্দ্র রায় জানিয়েছেন, ‘মানসী বর্মা মানসিক দিক থেকে যথেষ্ট সাহসী। প্রতিবন্ধকতাকে জয় করে ও মাধ্যমিক পরীক্ষায় সফল হয়েছে। আগামী দিনে ওর স্বপ্ন পূরণ হোক এটা আমরা সকলেই চাই। নিয়মিত স্কুলে আসতে পারত না মানসী। বাড়িতেই গৃহশিক্ষক এসে পড়াতেন। ওর ইচ্ছা শিক্ষিকা হওয়ার। আমরা ওর স্বপ্ন পূরণের চেষ্টা চালিয়ে যাব।’

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘অশুভ শক্তি’র প্রভাব দূর করতে বিশেষ যজ্ঞ, প্রতিবাদ পড়ুয়াদের

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

সোমবার কলকাতার একাধিক রাস্তা বন্ধ, কোন কোন রুটে চলবে না গাড়ি, চোখ বুলিয়ে নিন…

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড  

এসি শাটল বাস চালাবে রাজ্য সরকার, ভাড়া মাত্র ৩৯ টাকা!