উদ্ধার এক ব্যক্তির দেহ, খুনী সন্দেহে গণপিটুনি যুবককে

বৃহস্পতিবার রাতে সালানপুর থানার চিতলডাঙ্গা গ্রামের গোয়ালা পাড়ায় নিজের বাড়িতেই ৩৫ বছর বয়সী মনোজ পাত্র নামে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়।

Share:

নিজস্ব প্রতিবেদক: এক ব্যক্তির মৃত্যুর পর খুনী সন্দেহে গণপিটুনি দেওয়া হল এক যুবককে। পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানা এলাকার চিতলডাঙ্গা গ্রামের গোয়ালা পাড়ায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

বৃহস্পতিবার রাতে পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার চিতলডাঙ্গা গ্রামের গোয়ালা পাড়ায় নিজের বাড়িতেই ৩৫ বছর বয়সী মনোজ পাত্র নামে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়। যা ঘিরে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। এদিন তাঁর বাড়ির একতলার ছাদ থেকে রক্তাক্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। মৃত ওই ব্যক্তির গলায় ছুরির আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। দেহ উদ্ধারের পর স্থানীয়রা সামডি গ্রামের বাসিন্দা নিরঞ্জন পাল নামে এক যুবককে গণপিটুনি দেয়। সে মনোজকে খুন করেছে বলে গ্রামবাসীদের দাবি। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শুক্রবার সকালে মনোজ পাত্রর মৃতদেহটি উদ্ধার করেন তদন্তকারীরা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী ভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সালানপুর থানার ও রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ।

মৃত মনোজের পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে মনোজ পাত্র নিজের বাড়িতে ছিলেন। ওইদিন রাতে বাড়ির ছাদে শুয়েছিলেন তিনি। এমন সময় হঠাৎ তাঁর আর্ত চিৎকার শুনতে পরিবারের লোকজন। এরপর তাঁর স্ত্রী এবং সন্তান চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে আসেন। ছাদে গিয়ে দেখা যায় ভহয়ঙ্কর দৃশ্য। রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন মনোজ পাত্র। গলায় ছুরির আঘাতের চিহ্ন দেখতে পান বাড়ির লোকজন। দ্রুত তাঁকে ছাদ থেকে তুলে নিয়ে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসকরা জানান তিনি মৃত। মৃত মনোজ পাত্রর স্ত্রী মুনমুন পাত্র জানান, সামডির নিরঞ্জন পাল ও কাঞ্চন পাল নামক দুই ব্যাক্তির কাছে কিছু টাকা ধার নিয়েছিলেন মনোজ। আগেরদিন তাদের সঙ্গে ঝামেলাও হয়। মুনমুন পাত্রের অভিযোগ, তারাই তাঁর স্বামীকে খুন করেছে।  ইতিমধ্যে নিরঞ্জন পালকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

এআই দিয়ে তৈরি নকল তথ্য, ডানকুনিতে ভুয়ো লটারি চক্রের হদিশ, গ্রেফতার ৫ যুবক

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১

কলকাতায় ধৃত মার্কিন ভাড়াটে সেনা মাথ্যু ভানডাইকের জামিন মঞ্জুর দিল্লি আদালতের

অস্কার জেতার দৌড়ে নাম লেখাল স্টারডমহীন মরাঠি ছবি ‘গোন্ধল’

খাইবার পাখতুনখোয়ার মসজিদের কাছে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৫, আহত ৫০

মুখ রক্ষায় নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কোহলি-পোলার্ডকে টেক্কা দিয়ে টি টোয়েন্টিতে নয়া মাইফলক স্পর্শ করলেন বাটলার

‘পরিচালক-প্রযোজকের সঙ্গে শুতে হবে’, কাজ পাওয়ার বিনিময়ে শর্ত পেয়েছিলেন সুন্দরী অভিনেত্রী