আন্দুলে বাইকের গ্যারাজে ভয়াবহ আগুন, পুড়ে মৃত ১

Share:

নিজস্ব প্রতিনিধি, আন্দুল : হাওড়ার আন্দুলে বাইক সারানোর গ্যারেজে বিধ্বংসী আগুন। পুড়ে মৃত্যু হয়েছে গ্যারেজের মালিকের। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে কাজ করছে ৬টি ইঞ্জিন। মৃতের নাম সন্দীপ দাস। বাইক সারানোর সময় আচমকাই আগুন লেগে গিয়েছে বলে মনে করা হচ্ছে।

জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে হাওড়ার অন্ডালে নিমতলা এলাকায় ওই গ্যারেজে আগুন লাগে। অভিযোগ, বাইক সারানোর আড়ালে কাটাতেলের ব্যবসা চালানো হত। আদিন আগুন লাগার পরেই কাটা তেলের কারণে দ্রুত ছড়িয়ে পড়েছে। বাইকের ওয়েল্ডিং করার কাজ চলছি। তখনই আগুন লাগে। দুর্ঘটনার জেরে অগ্নিদগ্ধ হন গ্যারেজ মালিক। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে হাসাপাতালে নিয়ে যাওয়া হলে তাঁর মৃত্যু হয়। আগুন লাগার খবর পেয়ে প্রথমে দমকলের ২টি ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে আগুনের তীব্রতা বৃদ্ধি পেলে আরও ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যায়। অবৈধ ভাবে কাটা তেল বিক্রি করা হত সেখানে। গ্যারাজে সেগুলি মজুত থাকার কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এদিন আগুন লাগার পরেই বিকট শব্দে ফাটতে শুরু করে টায়ার। হু হু করে আগুন ছড়িয়ে পড়েছে। গ্যারেজের মধ্যে থাকা সকলের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন গ্যারাজ কর্মীরা। দমকলের ৬টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।

গ্যারাজের পাশেই একাধিক দোকান রয়েছে। ওই আগুন সেখানে ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। কীভাবে এই আগুন লাগল। তা জানার চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করছে ফরেন্সিকের দল।

সামান্য লুডু খেলা নিয়ে বচসা, রাগে কোদাল দিয়ে বৃদ্ধের ঘাড়ে কোপ, গ্রেফতার প্রতিবেশী

নিরামিষের পদ খুঁজছেন? রান্না করুন সাবেকি কায়দার লাউ শাকের চচ্চড়ি

Asian Games 2026: স্মৃতি-শেফালির চওড়া ব্যাটে ভর করে শ্রীলঙ্কাকে ২১৭ রানের টার্গেট দিল ভারত

মালদহে বিজেপি প্রার্থী ও পরিবারের উপর হামলার অভিযোগ! আহত ৬, কাঠগড়ায় তৃণমূল নেতা

পুজোর মধ্যেই ভোটের বাদ্যি, ষষ্ঠীর দিনেই কোয়েলের ছেড়ে দেওয়া রাজ্যসভা আসনে নির্বাচন

হার্ট অ্যাটাকের সময় বাড়িতে একা? নিজেকে সামলাতে মাথায় রাখুন এই ৪ পদ্ধতি

গনেশ উৎসব চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা! ফুটন্ত সম্বরের পাত্রে পড়ে মৃত্যু মহিলার

ডেডলাইন শেষ, স্পিকারের নোটিসের জবাব দিতে আরও ৪ সপ্তাহ সময় চাইছেন সুদীপ-কাকলিরা

প্রথমবার কোচবিহারে শুভেন্দু, জলদাপাড়ায় নামকরণ করবেন দুই হস্তীশাবকের

নিম্নচাপের জেরে সকাল থেকেই বৃষ্টি, আরও বাড়বে দাপট! রাজ্যের কোন কোন জেলায় ভারী বর্ষণ?

টাইফুন ‘দুজুয়ান’-এর তাণ্ডবে বিপর্যস্ত জাপান! ভূমিধসে মৃত ২, নিখোঁজ একাধিক

বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পর গুহাতেই সংসার! সন্তানদের নিয়ে ‘পাতালঘরে’ ফিলিস্তিনি পরিবার

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, কুলুতে খাদে গাড়ি পড়ে মৃত ৪

ভাঙড় কলেজে বিক্ষোভ ও অশান্তির ঘটনায় গ্রেফতার ৪, ধৃতদের আজই পেশ আদালতে