স্বাস্থ্যকেন্দ্রের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ড! সিলিন্ডার ফেটে জ্বলে উঠল সাইকেলের দোকান

আচমকা মজুত করে রাখা সিলিন্ডার বিস্ফোরণ। দাউ দাউ করে জ্বলে উঠল সাইকেলের দোকান। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে পাশে থাকা স্বাস্থ্যকেন্দ্র।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আচমকা মজুত করে রাখা সিলিন্ডার বিস্ফোরণ। দাউ দাউ করে জ্বলে উঠল সাইকেলের দোকান। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে পাশে থাকা স্বাস্থ্যকেন্দ্র। এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি পড়ে যায় রোগীদের মধ্যে। যার ফলে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে স্বাস্থ্যপরিষেবা। সব মিলিয়ে তুমুল উত্তেজনা দুর্গাপুরে। স্থানীয় সূত্রের খবর, স্বাস্থ্যকেন্দ্রের পাশেই একটি সাইকেলের দোকান রয়েছে।

সেখানে বেআইনি ভাবে মজুত রাখা হত গ্যাস সিলিন্ডার। জানা গিয়েছে, শুক্রবার সকাল সাড়ে ৯ টা নাগাদ ওই দোকানে মজুত থাকা গ্যাস সিলিন্ডারের পাইপ ফেটে যায়। এরপরেই দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। সবকট সিলিন্ডার বিস্ফোরণে সাইকেলের দোকানটি পুড়ে যায়। এবং এই আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে গ্যারেজের পাশে থাকা আরও একটি দোকান। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন। এবং তাঁদের প্রায় এক ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে গ্যারাজের পাশের দোকানের মালিক জানিয়েছেন, “এই সাইকেলের দোকানে বড় গ্যাস সিলিন্ডার থেকে ছোট গ্যাস সিলিন্ডারে রিফলিং করা হয়। আজ সকালে একটি সিলিন্ডার ব্লাস্ট করে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। পাশাপাশি আমার দোকানও পুড়ে ছাই হয়ে গিয়েছে।আমরা একাধিকবার বেআইনি কারবার বন্ধের কথা বলেছিলাম। কিন্তু গ্যারেজের মালিক গুরুত্ব দেননি।” জানা গিয়েছে, এই ঘটনায় প্রায় দেড় ঘন্টা বন্ধ ছিল পাশে থাকা স্বাস্থ্যকেন্দ্রটি।

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের