কম দামে বিলিতি মদের দাবিতে বিক্ষোভ সুরা প্রেমীদের

কম দামে বিলিতি মদ চাই। দাবী তুলে বিক্ষোভ। সুরা প্রেমীদের বিক্ষোভে উত্তেজনা ছড়াল ময়নাগুড়িতে

Share:

নিজস্ব প্রতিনিধি: কম দামে বিলিতি মদ চাই। দাবী তুলে বিক্ষোভ। সুরা প্রেমীদের বিক্ষোভে উত্তেজনা ছড়াল ময়নাগুড়িতে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও আবগারি আধিকারিক এলে তাদের ঘিরেও বিক্ষোভ। ঘটনায় চাঞ্চল্য ময়নাগুড়িতে। গত ১৬ নভেম্বর থেকে বিলিতি মদের নতুন দাম ঘোষণা করেছে রাজ্য সরকার। সেই অনুযায়ী মদের দাম এক লাফে অনেকটাই কমেছে।

অভিযোগ ময়নাগুড়ি রোড এলাকার একটি অফ শপের দোকানদার এখনও পুরোনো দামে অর্থাৎ বেশি দামে মদ বিক্রি করছে। যা আইন বিরুদ্ধ।ক্রেতাদের বক্তব্য দেখা যাচ্ছে পাশে থাকা অপর একটি মদের দোকানে বোতলের গায়ে পুরোনো দাম লেখা থাকলেও তিনি নতুন তালিকা অনুযায়ী ওই মদ কম দামে বিক্রি করছেন। আর এতেই ক্ষিপ্ত হয়েছে ক্রেতারা। ক্রেতাদের দাবী সরকার নির্ধারিত দামে মদ বিক্রি হয়। অন্য দোকানদার যদি পুরনো স্টকের মদ কম দামে বিক্রি করতে পারে তবে এই দোকানদার পারবে না কেনো। সরকার নির্ধারিত নতুন দামে মদ বিক্রি করতে হবে।

এই দাবীতে তারা শুক্রবার বিকেলে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে পুলিশ ও আবগারি আধিকারিক এলে তারাও ক্রেতাদের বিক্ষোভের মুখে পড়েন। ঘটনায় আবগারি আধিকারিক দীপক সাহা বলেন এই দোকানদার নতুন দামে মদ পায়নি। তাই তার দোকানে যেই মদগুলি রয়েছে তা উনি পুরোনো দামে বিক্রি করতে পারবেন। এটাই সরকারি নিয়ম। আর সেই নিয়ম মেনেই উনি বিক্রি করছেন। পাশাপাশি তিনি আরও বলেন এই দোকানের স্টক মিলিয়ে দেখা হবে। গরমিল থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ