চা বাগানে জন বার্লার সঙ্গে বৈঠকে গুরুং

বানারহাটে লক্ষ্মীপাড়া চা বাগানে কেন্দ্রীয় মন্ত্রী বার্লার বাড়িতে এই বৈঠক হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুং (Bimal Gurung) বৈঠক করলেন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার (John Barla) সঙ্গে। শুক্রবার বিকেলে বানারহাটে লক্ষ্মীপাড়া চা বাগানে কেন্দ্রীয় মন্ত্রী বার্লার বাড়িতে এই বৈঠক হয়। দিল্লি থেকে ফিরে ওইদিন বার্লার বাড়িতে গিয়ে মুখোমুখি বৈঠক করেন গুরং ও বার্লা।

এদিন বৈঠকে দুজনের মধ্যে কী নিয়ে আলোচনা হয়েছে তা জানাননি বিমল গুরুং এবং জন বার্লা। সাংবাদিকদের সামনে এই বৈঠককে নিছক সৌজন্যমূলক বলে দাবি করেছেন দুজনেই। তবে পাহাড়ের উন্নয়ন নিয়ে মন্তব্য করেন গোর্খা জনমুক্তি মোর্চা সুপ্রিমো। তিনি বলেন, ‘পাহাড়ে উন্নয়নের নামে দুর্নীতি হচ্ছে। পাহাড় ও তরাই, ডুয়ার্সের মানুষদের সমস্যার রাজনৈতিক সমাধান চাই।’ সাংবাদিকদের তিনি আরও বলেন, ‘আমরা রাজনৈতিক সমাধান চাই। পাহাড়, তরাই, ডুয়ার্সের গোর্খা, আদিবাসী ও রাজবংশীদের জন্য ভারত সরকারের কাজ করা উচিৎ। রাজনৈতিক সমাধানের জন্য পশ্চিমবঙ্গ সরকারকেও বলেছিলাম। কিন্তু কোনও লাভ হয়নি। সময় যাবে, ভোট আসবে। আগামী দিনে ভারত সরকার এটা ভাবুক। চা বাগানে নুন্যতম মজুরী লাগু হয়নি। অনেক সমস্যা আছে মানুষের মধ্যে। পাট্টার বিষয়টিও দেখা উচিৎ।’

একইসোঙ্গে পৃথক গোর্খাল্যাণ্ডের দাবির বিষয়ে আরও একবার সরব হন গুরুং। তিনি বলেন, যতদিন বেঁচে থাকব গোর্খাল্যান্ডের দাবি থেকে সরব না। অন্যদিকে বৈঠক নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা বলেন, বিমল গুরুং-এর জন্য আমি টিকিট পেয়েছিলাম। তিনি আমার জন্য ভোট প্রচার করেছিলেন। তাঁর সঙ্গে আমার বন্ধুত্ব বহু দিনের। তাঁকে আমি নিমন্ত্রণ করেছিলাম আমার বাড়িতে আসার জন্য।’

প্যালেস্তানিয় বন্দিদের ছিড়ে খেতে হিংস্র কুকুর লেলিয়ে দিল ইজরায়েলের সেনা

কর্মীদের রোষ থেকে বাঁচতে মমতার বিরুদ্ধে বিদ্রোহ নিয়ে নয়া সাফাই ‘দলবদলু’ আবু তাহেরের

প্রাক্তন তৃণমূল বিধায়কের কলেজে ত্রাণ সামগ্রী উদ্ধার, সিল করল পুলিশ

‘বেঁচে আছি, কিন্তু…’, আমেদাবাদে বিমান দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি আজও তাড়া করে রমেশকে

শাকিরার রেকর্ড ভেঙে কানাডা মাতাতে প্রস্তুত বলিউড সুন্দরী নোরা

শান্তিপুরে ‘বাংলার বাড়ি’ প্রকল্পে ব্যাপক দুর্নীতি,প্রাক্তন বিডিও-র বিরুদ্ধে থানায় এফআইআর

‘কালা হিরণ’ সিনেমার মুক্তির উপর স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টে সলমান খান

ঋতব্রতদের শিবিরের বিধায়ক প্রিয়া পালের গোডাউন থেকে বিপুল ত্রাণসামগ্রী উদ্ধার

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দীপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

তৃণমূলের ভরাডুবির দায় এড়াতে দল ছাড়ছেন কেষ্ট!

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ঋতব্রত ঘনিষ্ঠ রথীন ঘোষকে ফের তলব ইডির

বেআইনি মাটি মাফিয়াদের ঘুম কাড়লেন সাগরপাড়া থানার ওসি রাকেশ বিশ্বাস