কেষ্টগড়ে ৪ দিনের ব্যবধানে দুই প্রান্তে সভা মমতা-অভিষেকের

আগামী ২৩ এপ্রিল মমতা সভা করবেন হাসন বিধানসভা কেন্দ্রে এবং এর ৪ দিন বাদে ২৭ তারিখ অভিষেক সভা করবেন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেষ্টগড় বীরভূম(Birbhum)। একসময়কার বামদুর্গে এখন পত পত করে ওড়ে জোড়াফুলের পতাকা। তবুও এই জেলা এবার যেন কিছুটা হলেও অভিভাবকহীন। কেননা স্বয়ং কেষ্ট থুড়ি, জেলা তৃণমূল(TMC) সভাপতি অনুব্রত মণ্ডল(Anubrata Mondol) এখন দিল্লির তিহার জেলে বন্দী রয়েছে সকন্যা। এই অবস্থায় লোকসভা নির্বাচনের(Loksabha Election 2024) জেলার ২টি আসনেই যাতে ঘাসফুলের দখল অব্যাহত থাকে তার জন্য সময় থাকতে থাকতেই বাড়তি নজর দিচ্ছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। আর সেই সূত্রেই চলতি মাসের শেষ দিকে জেলার দুই প্রান্তে মাত্র ৪ দিনের ব্যবধানে সভা করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। আগামী ২৩ এপ্রিল মমতা সভা করবেন জেলার রামপুরহাট মহকুমার হাসন বিধানসভা কেন্দ্রে এবং এর ৪ দিন বাদে ২৭ তারিখ অভিষেক সভা করবেন জেলার সিউড়ি মহকুমার দুবরাজপুর বিধানসভা কেন্দ্রে।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, আগামী ২৩ এপ্রিল মুখ্যমন্ত্রী শুধু হাসনে জনসভাই করবেন তাই নয়, সেদিন তিনি তারাপীঠ মন্দিরেও পুজো দেবেন। এর আগে ১৮ ফেব্রুয়ারি সিউড়িতে প্রশাসনিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার দু’মাসের ব্যবধানে ফের বীরভূমে যাচ্ছেন তিনি। হাসনের তিনমাথা মোড় সংলগ্ন এলাকায় তাঁর নির্বাচনী সভা হবে বলে প্রাথমিকভাবে স্থির হয়েছে। ওইদিন দুপুর ১২টা নাগাদ তিনি আসবেন সভা করতে। ওইদিন সভা শেষে মমতা যাবেন তারাপীঠ মন্দিরে পুজো দিতে। আবার মুখ্যমন্ত্রীর সভার পরে ৪ দিনের মাথায় ২৭ এপ্রিল অভিষেক বন্দ্যোপাধ্যায় দুবরাজপুর বিধানসভায় জনসভা করবেন। উল্লেখ্য, হাসন এবং দুবরাজপুর দুটি বিধানসভা কেন্দ্রই বীরভূম লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। সেই লোকসভা কেন্দ্রে ২০০৯ সাল থেকে তৃণমূলের হয়া জিতে আসছেন শতাব্দী রায়(Shatabdi Roy)। এবারেও দল তাঁকে চতুর্থবারের জন্য প্রার্থী করেছে। তাঁর সমর্থনেই ওই দুই সভা করবেন মমতা ও অভিষেক। লক্ষ্য, বীরভূম লোকসভা আসন ধরে রাখা।

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর

সামান্য বিবাদ থেকে রক্তারক্তি কাণ্ড! ধারালো অস্ত্র দিয়ে যুবকের গলায় কোপ, চাঞ্চল্য হালিশহরে

মহিলার পেটে মিলল কলম-বোল্ট সহ একাধিক জিনিস, তাজ্জব চিকিৎসকরা যা করলেন…

রাষ্ট্রপতিকে আর ‘মহামান্য’ বলা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল তারেক সরকার

সাগরে ফের নিম্নচাপ, রাত পোহালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

পানের বরজে ঢুকতেই ভয়ঙ্কর দৃশ্য…, ময়নায় হাত-পা বাঁধা মহিলার দেহ উদ্ধার

ফের নদিয়া সীমান্ত! গোপন অভিযান চালিয়ে ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ

শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ আওয়ামী লীগের একাংশের, নিউটাউনের গোপন ডেরায় বৈঠক

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

‘দুঃসাহস কীভাবে হল?’ CJP কাণ্ডে নির্দেশ অমান্য করায় ম্যাজিস্ট্রেটকে ধমক সুপ্রিম কোর্টের

আগামী বছর আইপিএলে খেলবেন ধোনি? ভিতরের তথ্য ফাঁস করলেন চেন্নাইয়ের খেলোয়াড়

মদ খেলে মিলবে না দেবী দুর্গার দর্শন, নিদান চক্রবেড়িয়া সার্বজনীন পুজো কমিটির

জ্বালানির জ্বলুনি, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ছাড়াল ১০০ ডলার