ফের ব্যাহত পরিষেবা, সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত বন্ধ মেট্রো

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছুটির দিনেও মেট্রো বিভ্রাট। বুধবার সকালে গ্রীন লাইনে ব্যাহত হয় মেট্রো পরিষেবা। সকাল ১০:৩৫ মিনিটের পর থেকে বন্ধ করে দেওয়া হয় সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা। প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট বন্ধ থাকার পর অবশেষে চালু করা হয় হাওড়া ময়দান থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো পরিষেবা। তবে এখনও বন্ধ রাখা হয়েছে সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত সার্ভিস।  জানা গিয়েছে টেকনিক্যাল কিছু সমস্যার কারণে সকালে বড় সময়ের জন্য বন্ধ রাখা হয়েছিল গ্রীন লাইনের পরিষেবা। ফলে দুর্ভোগ চরমে ওঠে। যাত্রীরাও এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ।

নিত্যদিনের মেট্রো ভোগান্তি নিয়ে অভিযোগের শেষ নেই এখন মানুষের। ব্লু লাইনের মেট্রো পরিষেবা তো একেবারে তলানিতে এসে ঠেকেছে। আগে যেখানে মেট্রোর জার্নি ছিল আরামদায়ক, কম সময়ের যাত্রা, সেক্টর ফাইভ থেকে এসপ্ল্যানেড জুড়ে যাওয়ার পর  সেই যাত্রা হয়ে উঠেছে দুর্বিষহ। যাত্রীর সংখ্যা বাড়লেও বাড়েনি মেট্রোর রেক। ফলে ভয়াবহ নাকাল হওয়ার মতো পরিস্থিতি। ভিড় হচ্ছে চূড়ান্ত, মানুষের চাপে দরজা বন্ধ হচ্ছে না, ফলে ৭ মিনিটের জায়গায় অধিকাংশ সময় মেট্রোর সময়ের ব্যবধান  হয়ে দাঁড়াচ্ছে ১৫ মিনিট। এই সমস্যার কারণে ভিড়ও বাড়ছে। অন্যান্য সমস্যা তো রয়েছেই।

একথা অস্বীকার করা যায় না, কলকাতায় মেট্রো অন্যতম লাইফলাইন। অফিস টাইমে চটজলদি পৌঁছতে মেট্রোর মতো সুবিধা কোথাও নেই। কিন্তু সমস্যা হল, মাঝে মধ্যেই ঘটে যাওয়া মেট্রো বিভ্রাট। কখনও যান্ত্রিক ত্রুটি, কখনও জল জমে যাওয়া, কখনও বা আত্মহত্যার চেষ্টার মতো ঘটনা ঘটলেই বন্ধ করে দেওয়া হয় মেট্রো পরিষেবা। সেক্টর ফাইভ থেকে শিয়ালদা হয়ে হাওড়া আসার জন্য অনেকেই শিয়ালদহ আসার জন্য মেট্রোর ওপর ভরসা করে। তাঁদের আজ চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। সেক্টর ফাইভে প্রচুর অফিসযাত্রী এই মেট্রো ব্যবহার করেন। ব্যস্ত সময়ে এই পরিষেবা ব্যহত হওয়ায় বিপদে পড়তে হয়েছে বহু যাত্রীকে। সামনে পুজো, আরও ভিড় বাড়বে। তখন কী হবে তা ভেবেই ঘুম উড়েছে নিত্যযাত্রীদের।

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?