অভিষেকের প্রশংসা করে মিকা বললেন ‘খেলা হবে’! শুরু জল্পনা

সোনু নিগমের পর এবার মিকা! তৃণমূলের জনপ্রিয় শ্লোগান 'খেলা হবে' বললেন বলিউডের এই জনপ্রিয় গায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি: সোনু নিগমের পর এবার মিকা! তৃণমূলের জনপ্রিয় শ্লোগান ‘খেলা হবে’ বললেন বলিউডের এই জনপ্রিয় গায়ক। একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের তৈরি করা শ্লোগান ‘খেলা হবে’ গোটা বাংলায় জনপ্রিয় হয়। আট থেকে আশি সবার মুখে মুখেই ‘খেলা হবে’ শ্লোগান বাড়তি অক্সিজেন দেয় তৃণমূলকে। সেই শ্লোগান দু’দিন আগেই বলেন বলিউডের জনপ্রিয় গায়ক সোনু নিগম। এবার সেই একই শ্লোগান বললেন মিকা সিং। আসল ঘটনা হল, ডায়মণ্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিবছর এম পি কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। যাতে খেলার পাশাপাশি নানাধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানেই আগামী ১০ ডিসেম্বর পারফর্ম করতে আসবেন মিকা সিং। তার আগেই শুভেচ্ছা জানাতে গিয়ে মিকা বলেন ‘খেলা হবে।’

ডায়মণ্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিবছর এমপি কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন। তাঁর শুভসূচনা করতে যান খোদ সাংসদ। প্রতিবছরেই এই ফুটবল টুর্নামেন্টের সঙ্গেই চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। যাতে পারফর্ম করতে দেখা যায় বিভিন শিল্পীদের। তেমনই চলতি বছরে সাংসদ অভিষেকের এম পি কাপ ফুটবল টুর্নামেন্টের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন মিকা সিং। তাই টুইট বার্তায় মিকা জানিয়েছেন, ‘নমস্কার, হ্যালো কলকাতা, কেমন আছো? কেমন আছো ডায়মন্ড হারবার?। আমি আপনাদের কাছে ১০ ডিসেম্বর আসছি আমার প্রিয় বন্ধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। ওনার এলাকায় অনুষ্ঠান, আপনারাও আসুন। খেলা হবে।’

৩০ ডিসেম্বর মহেশতলার বাটা স্টেডিয়াম মাঠে প্রতিযোগিতার ফাইনাল ম্যাচেও হবে নক্ষত্র সমাবেশ। এই টুর্নামেন্টের সংগঠক জাহাঙ্গীর খান আগেই জানিয়েছিলেন, তরুণ ও যুব সমাজকে মাঠমুখী করতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমন উদ্যোগ। ডায়মন্ড হারবার লোকসভার অধীন সাতটি বিধানসভা কেন্দ্রের মোট ১২৮টি দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে দলগুলির হয়ে খেলায় অংশ নেবেন বিশিষ্ট ফুটবলাররাও। সম্পূর্ণ কোভিডবিধি মেনেই চলবে এই আকর্ষণীয় ফুটবল প্রতিযোগিতা।

‘দাগি লোকরা সাংসদ-বিধায়ক হয়েছেন’, বিস্ফোরক দিলীপ ঘোষ

ট্রেনে বচসার জেরে ব্লেড দিয়ে রেলপুলিশের উপর হামলা, গ্রেফতার বাঙালি অভিনেত্রী

মৃত্যুর কাছে হার মানলেন রাজা সেন, SSKM-এ প্রয়াত বর্ষীয়ান পরিচালক, শোকস্তব্ধ টলিউড

ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন ‘লালা’, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি মানুষ

ঘরের মাঠেই অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

‘গভীর রাত পর্যন্ত একসঙ্গে গল্প করলাম, আর সকালে আশিসদা নেই,’ শোকে স্তম্ভিত ভাই প্রশান্ত

জুম কলে ৯০০ কর্মীর চাকরি খেয়েছিলেন, এখন নিজেই খুঁজছেন ভারতীয় বংশোদ্ভূত সিইও

ফের পেনাল্টি মিস মেসির, হেরে গেল ইন্টার মায়ামি

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

স্বাধীনতা দিবসের রাতে জোড়া খুন নদিয়ায়, গুলিতে ক্ষত বিক্ষত কংগ্রেস নেতা ও তাঁর ছেলে

পানমশলার বিজ্ঞাপনের জেরে আইনি বিপাকে শাহরুখ, অজয় ও টাইগার শ্রফ

টুলু মণ্ডল কাণ্ডে গ্রেফতার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল, ফ্ল্যাট থেকে উদ্ধার নগদ টাকা-সোনা

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?