মিনাখাঁয় বিজেপি করার অপরাধে গৃহবধূকে পিটিয়ে খুন, অভিযুক্ত স্বামী ও শ্বশুর

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার অন্তর্গত আটপুকুর অঞ্চলের উচিলদহ গ্রামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতার পরিবার অভিযোগ তুলেছে, রাজনৈতিক বিরোধের জেরেই তাঁদের মেয়েকে নৃশংসভাবে খুন করা হয়েছে।

মৃত গৃহবধূ অদিপ্তা দাসের বাবা, স্থানীয় বিজেপি কর্মী দীপক দাসের দাবি, ২০২১ সালে তাঁর মেয়েকে জোর করে বিয়ে করে একই এলাকার বাসিন্দা রাহুল দাস। অভিযোগ অনুযায়ী, রাহুলের পরিবার শাসকদল ঘনিষ্ঠ হওয়ায় বিয়ের পর থেকেই অদিপ্তার উপর মানসিক ও শারীরিক নির্যাতন চলত। পরিবারের বক্তব্য, তাঁরা বিজেপি সমর্থক হওয়ায় বারবার হুমকি দেওয়া হত এবং রাজনৈতিক কারণে তাঁদের টার্গেট করা হয়।

আরও পড়ুন: নন্দীগ্রামের ৪৩ তৃণমূল নেতাকে NIA র নোটিশ, ১৭ এপ্রিল হাজিরার নির্দেশ

অভিযোগে আরও বলা হয়েছে, শনিবার অদিপ্তাকে মারধর করে খুন করার পর ঘটনাটি আত্মহত্যা বলে দেখানোর চেষ্টা করা হয়। পরিবারের দাবি, শ্বাসরোধ করে হত্যা করার পর দেহটি গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে হাড়োয়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। দেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

ঘটনাকে ঘিরে পাল্টা দাবি ও অভিযোগে আরও জটিল হয়ে উঠেছে পরিস্থিতি। স্থানীয় তৃণমূল কর্মী দীনেশ দাস অভিযোগগুলোকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর বক্তব্য, রাহুল ও অদিতি কয়েক বছর আগে নিজেদের ইচ্ছায় প্রেম করে বিয়ে করেছিলেন। সেই বিয়ে মেয়ের পরিবার মেনে নেয়নি বলেই দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিল। তাঁর দাবি, দাম্পত্য কলহের জেরেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে এবং আত্মহত্যার ঘটনাকে রাজনৈতিক রং দিয়ে তৃণমূলের উপর দোষ চাপানোর চেষ্টা করা হচ্ছে। এই ঘটনায় রাজনৈতিক চাপানউতোরের পাশাপাশি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তদন্তের রিপোর্ট সামনে এলে প্রকৃত সত্য স্পষ্ট হবে বলে মনে করছে প্রশাসন।

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কোপের পর বিষ খেল অভিযুক্ত, চাঞ্চল্য শিলিগুড়িতে

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

১০ বছরের নাবালিকাকে ঘরে আটকে রেখে যৌন হেনস্থা! গ্রেফতার সত্তরোর্ধ্ব বৃদ্ধ

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?