মমতার ধর্নার সমর্থনে ২৪ ঘণ্টার অনশনে বসলেন উদয়ন গুহ

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবার রাতেই রাজ্যে  এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। এই ফুল বেঞ্চে রয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, অন্য দুই কমিশনার সুখবির সিং সান্ধু ও বিবেক জোশি। সোমবার থেকেই দফায় দফায় বৈঠকে বসছেন তাঁরা। অন্যদিকে  চূড়ান্ত ভোটার তালিকা   লক্ষ লক্ষ ভোটারদের নাম বাদ যাওয়ার  প্রতিবাদে ধর্মতলায় ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তা চতুর্থ দিনে পা দিয়েছে। মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে সমর্থন করে এবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বসলেন ২৪ ঘণ্টার অনশনে। 

শুধু উদয়ন নয় সোমবার কোচবিহার জেলার দিনহাটা মহকুমা শাসকের দফতরের সামনে উদয়নের নেতৃত্বে গণঅনশনে হাজির  হন প্রায় ২০০ নেতা-কর্মী। দিনহাটার বিধায়ক নির্বাচন কমিশনকে নিশানা করে  এই প্রসঙ্গে বলেন,  ‘বিবেচনাধীন’ বলে রাজ্যের ৬০ লক্ষ ভোটারকে নির্বাচন থেকে দূরে রাখতে চাইছে কমিশন।”  বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন।  শুধু তাঁর বিধানসভা এলাকাতেই ৩৬ হাজার ভোটারকে ‘বিবেচনাধীন’ করেছে কমিশন। বলেছেন এসআইআরের ভুলের জন্য বহু মানুষের প্রাণ গিয়েছে। এই সমস্ত কিছু প্রতিবাদে  সোমবার থেকে ২৪ ঘণ্টার অনশনে বসেছেন  বলেই জানিয়েছেন তিনি। 

আরও পড়ুন: স্নাতক পাশেই স্কুলে শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি, আবেদন প্রক্রিয়া চলবে ১৮ মার্চ পর্যন্ত

প্রসঙ্গত, এসআইআর তালিকা প্রকাশের পর দেখা গিয়েছে,  কোচবিহার জেলায় প্রায় ২ লক্ষ ৩৫ হাজার মানুষের নাম চূড়ান্ত ভোটার তালিকায় ‘বিবেচনাধীন’ হিসাবে রয়েছে। তা নিয়েই ক্ষোভ উগড়ে দেন এই তৃণমূল নেতা। উদয়ন গুহ অভিযোগ করেছেন, জীবিত থাকলেও অনেক ভোটারকে ‘মৃত’ ঘোষণা করা হয়েছে। এই হেনস্থার জন্য উদয়ন সহ তৃণমূল নেতারা বিজেপি এবং নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলেছেন । মুখ্যমন্ত্রীও ধর্না মঞ্চ থেকে সুর চড়িয়েছিলেন। বলেছিলেন,  সাধারবণ মানুষের অধিকার লুট করা হচ্ছে। নোটবন্দি থেকে ভোটবন্দি, গ্যাসবন্দি সংবিধানবন্দি করা হচ্ছে। বাংলা একমাত্র লড়াই করতে পারে, তার প্রমাণ দেওয়া হবে। এদিন মোট ৪৩ জন বৈধ ভোটারকে মঞ্চে তুলেছেন তিনি। এদের সকলের নামই বাদ গিয়েছে ভোটার তালিকা থেকে। অন্যায়ের প্রতিবাদে ১ মিনিট নীরবতা পালন করলেন তিনি। ভোটার তালিকা থেকে বিপুল পরিমাণ নাম বাদ যাওয়ায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে তিনি বলেছেন, ভ্যানিশ কুমার নাম ভ্যানিশ করেছেন। সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। বিজেপির কথা নাম বাদ দেওয়া হয়েছে। ‘

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ৪ নাবিকের মৃত্যুতে রুশ রাষ্ট্রদূতকে তলব ভারতের

যাত্রী পরিষেবা উন্নত করতে ৫০টি নতুন এসি বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

‘জানি আমাকে আবারও দেশদ্রোহী বলা হবে’, দিল্লিতে ককরোচদের আন্দোলনকে সমর্থন দিলজিতের

ট্রাম্পের নিশানায় এবার কানাডা, ৫০ শতাংশ শুল্ক আরোপ

প্রয়াত ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান

রথ টানতেই লাগে ঝটকা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক পরিণতি দুই ছাত্রের

২০ জুলাই পার হলেও অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাননি? এই নম্বরে ফোন করলেই অগাস্টে মিলবে টাকা

২১শে-র সকালে ফের কলকাতাসহ ৮ জায়গায় ইডির তল্লাশি অভিযান

২১ জুলাই কলকাতায় যান চলাচলে একাধিক বিধিনিষেধ! কোথায় কোন রাস্তা এড়িয়ে চলবেন?

সিকিমে নির্মীয়মাণ টানেল ভয়াবহ ভূমিধস! গ্যাস লিক করে মৃত ৮, এখনও আটকে বহু

একুশের কর্মসূচির মাঝেই আবহাওয়ার ভোলবদল, কলকাতা সহ বাংলার একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

রাস্তার মধ্যেই দাউদাউ করে জ্বলছে যাত্রীবাহী বাস, পুড়ে মৃত ৭

একুশে জুলাইয়ে তৃণমূল কর্মীদের জন্য জল-বিস্কুট নিয়ে স্টেশনে হাজির বিজেপি কর্মীরা

হড়পা বানে আফগানিস্তানে ভয়াবহ পরিস্থিতি! মৃত ২০, নিখোঁজ বহু